জাতীয়

উপহারের গাড়িটি লাশ বহনের কাজে দান করলেন হিরো আলম

উপহারের গাড়িটি লাশ বহনের কাজে দান করলেন হিরো আলম

উপহার পাওয়া গাড়িটিকে অ্যাম্বুলেন্সে রূপান্তরিত করে বিনামূল্যে রোগী ও লাশ বহনের কাজে ব্যবহারের ঘোষণা দিয়েছেন বগুড়ার দুটি আসনের উপ-নির্বাচনে প্রার্থী হয়ে আলোচিত আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জের চুনারুঘাটে আলোচিত সেই শিক্ষকের বাড়িতে এসে গাড়ি নেওয়ার সময় এ ঘোষণা দেন তিনি। হিরো আলমকে গাড়ি উপহার দিতে চুনারুঘাটের নরপতি গ্রামে আগে থেকেই মঞ্চ সাজিয়ে রেখেছিলেন শিক্ষক এম মুখলিছুর রহমান। দুপুর পৌনে ৩টায় সেই মঞ্চে এসে উঠেন হিরো আলম। পরে উপস্থিত লোকজনের সামনে হিরো আলমকে নোয়া মাইক্রোবাসটির চাবি ও কাজগপত্র হস্তান্তর করা হয়। এ সময় হিরো আলম বলেন, ‘মুখলিছুর রহমান নিজের ঘোষণা অনুযায়ী গাড়িটি উপহার দিয়ে বড় মানসিকতার:
আরও পড়ুন
গত অর্থবছরে ৪০ হাজার কোটি টাকা বেশি রাজস্ব আদায়

গত অর্থবছরে ৪০ হাজার কোটি টাকা বেশি রাজস্ব আদায়

এনবিআর গত ২০২১-২২ অর্থবছরে আগের অর্থবছর থেকে প্রায় ৪০ হাজার কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য এম. আব্দুল লতিফের এক প্রশ্নের লিখিত উত্তরে অর্থমন্ত্রী এ তথ্য জানান। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন। মঙ্গলবারের প্রশ্ন উত্তর টেবিলে উপস্থাপিত হয়। অর্থমন্ত্রী জানান, ২০২১-২২ অর্থবছরে এনবিআর রাজস্ব আদায় করেছে তিন লাখ এক হাজার ৬৩৩ দশমিক ৮৪ কোটি টাকা। এর আগের অর্থবছরে আদায় হয়েছে দুই লাখ ৬১ হাজার ৬৮৯ দশমিক ২০ কোটি টাকা। অর্থাৎ পূর্ববর্তী অর্থবছরের (২০২০-২১) তুলনায় ২০২১-২২ অর্থবছরে ৩৯ হাজার ৯৪৪:
আরও পড়ুন
সময় টিভি’র বার্তাপ্রধানের বিরুদ্ধে মামলা: প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন

সময় টিভি’র বার্তাপ্রধানের বিরুদ্ধে মামলা: প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন

সময় টিভির বার্তাপ্রধান মুজতবা দানিশ ও রংপুর ব্যুরোপ্রধান রতন সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে হয়রানির প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন হয়েছে। সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা করে স্থানীয় কর্মরর্ত সাংবাদিক ও সচেতন সমাজ। সাংবাদিক পলাশ মল্লিকের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন-অধ্যাপক মুকুল কুমার মল্লিক, বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মো.খায়রুল ইসলাম,৭১ টিভির জেলা প্রতিনিধি ইকবাল সরকার,যুগান্তর সাংবাদিক শাহ শামসুল হক রিপন,সাংবাদিক রাহিম সরকার,দৈনিক সমকালের সাংবাদিক ইজাজ আহমেদ মিলন,দৈনিক দেশরুপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম,দেশ টিভির জেলা প্রতিনিধি নজরুল ইসলাম,যুগান্তরের স্টাফ রিপোর্টার আবুল কাশেম,ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের গাজীপুর প্রতিনিধি আবুল হাসান প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন- একুশে টেলিভিশনের সাংবাদিক অপূর্ব রায়,প্রথম আলো'র:
আরও পড়ুন
তুরস্কে উদ্ধারকারী দল পাঠাচ্ছে বাংলাদেশ

তুরস্কে উদ্ধারকারী দল পাঠাচ্ছে বাংলাদেশ

শক্তিশালী ভূমিকম্পে লণ্ডভণ্ড তুরস্কে উদ্ধার কাজে অংশ নিতে দল পাঠাচ্ছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ১০ সদস্যের উদ্ধারকারী দলটি তুরস্ক যাচ্ছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। সূত্র জানিয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিমানে উদ্ধারকারী দলটি বুধবার তুরস্কের উদ্দেশ্যে রওনা হবে। প্রাথমিকভাবে ১০ জনকে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। প্রথম দলে কারা থাকবেন, কী কী সরঞ্জাম পাঠানো হবে তা নিয়ে কাজ চলছে। গতকাল সোমবার ভোররাতে তুরস্কের দক্ষিণ-পূর্ব অঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প হয়। এতে দেশটির বেশ কয়েকটি শহরের বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়। হতাহত হন বহু মানুষ। এখন পর্যন্ত পাঁচ হাজারের মতো মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনো ধ্বসে পড়া ভবনগুলোর ভেতরে:
আরও পড়ুন
এইচএসসির ফল আগামীকাল, দেখবেন যেভাবে

এইচএসসির ফল আগামীকাল, দেখবেন যেভাবে

আগামীকাল বুধবার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হবে। সকালে শিক্ষামন্ত্রী দীপু মনি সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে পরীক্ষার ফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর হাতে তুলে দেবেন। এরপর দুপুরে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। দুপুর ১২টা থেকে পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন। গত রোববার (২৯ জানুয়ারি) সকালে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছিলেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার। ৮ ফেব্রুয়ারি এইচএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ করার কথা জানিয়ে তিনি বলেছিলেন, পরীক্ষার ফল প্রকাশের জন্য ৭-৯ ফেব্রুয়ারি সম্ভাব্য সময় উল্লেখ করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছিল। সেটি প্রধানমন্ত্রীর কাছে পাঠালে তিনি ৮ ফেব্রুয়ারি নির্ধারণ:
আরও পড়ুন
কে হচ্ছেন রাষ্ট্রপতি, জানা যাবে আজ

কে হচ্ছেন রাষ্ট্রপতি, জানা যাবে আজ

কে হচ্ছেন দেশের ২২তম রাষ্ট্রপতি, তা জানা যেতে পারে আজ। ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে বিষয়টি চূড়ান্ত হতে পারে। সন্ধ্যা সাড়ে ৭টায় সংসদ ভবনে ক্ষমতাসীন দলের সভাকক্ষে অনুষ্ঠেয় বৈঠকে রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী চূড়ান্ত করা হবে। দলের নীতিনির্ধারণী ফোরামের একাধিক নেতা এ তথ্য নিশ্চিত করেছেন। সংসদে আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠতা থাকায় তারা যাকে মনোনয়ন দেবে, তিনিই হবেন দেশের ২২তম রাষ্ট্রপতি। শেষ মুহূর্তে আলোচনায় এগিয়ে আছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান। এ ছাড়া চমক হিসেবে অন্য কাউকে বেছে নেওয়া হতে পারে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তিকে। তবে:
আরও পড়ুন
কেকেএসপি’র উদ্যোগে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন

কেকেএসপি’র উদ্যোগে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন

খুলনা প্রতিনিধি:- পাইকগাছার কপিলমুনির ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান কেকেএসপি'র পরিচালনায় উদ্বোধন হলো মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প-২০২৩।সোমবার ৬ ফেব্রুয়ারি বিকাল ৩টায় কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজ ও কপিলমুনি কলেজ ফুটবল মাঠে এ মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। ইকবাল হোসেন খোকনের সঞ্চালনায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পের শুভ উদ্বোধন ঘোষণা করেন ২নং কপিলমুনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কওসার আলী জোয়ার্দ্দার।প্রশিক্ষক হিসেবে রয়েছেন সাবেক জাতীয় ফুটবল কোচ শামসুদ্দোহা চাঁদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং লতা ইউনিয়নের চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস,আরো উপস্থিত ছিলেন রাজনৈতিক ব্যাক্তিবর্গ,শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের প্রধানগণ,কেকেএসপি'র পৃষ্ঠপোষক,সাংবাদিক ও স্থানীয় সুধীবৃন্দ।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য প্রদান করেন কেকেএসপি'র:
আরও পড়ুন
ভেজাল ও নকল ওষুধ তৈরি করলে যাবজ্জীবন, চূড়ান্ত অনুমোদন

ভেজাল ও নকল ওষুধ তৈরি করলে যাবজ্জীবন, চূড়ান্ত অনুমোদন

ভেজাল ও নকল ওষুধ তৈরি করলে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রেখে ঔষধ আইন ২০২৩ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন আইনে ‘ঔষধ’-এর সঙ্গে ‘কসমেটিকস’ শব্দটি যোগ করা হয়েছে। আইনটি এখন থেকে ‘ঔষধ এবং কসমেটিকস আইন-২০২৩’ নামে পরিচিত হবে। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি (প্রধানমন্ত্রী) তিন ফসলি জমিতে সরকারি কিংবা বেসরকারি কোনও ধরনের প্রকল্পই করা যাবে না বলে নির্দেশনা দেন। মূলত আবাদী জমি রক্ষা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন নির্দেশনা দিয়েছেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রিসভার এক সদস্য যুগান্তরকে জানিয়েছেন। এসময় প্রধানমন্ত্রী কোনও জমি অনাবাদী না:
আরও পড়ুন
দেশের জনসংখ্যা বেড়ে ১৬ কোটি ৯৮ লাখ

দেশের জনসংখ্যা বেড়ে ১৬ কোটি ৯৮ লাখ

বাংলাদেশের জনসংখ্যা বেড়ে ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জনে দাঁড়িয়েছে। জনশুমারি ও গৃহগণনা শুমারির চূড়ান্ত প্রতিবেদনে এই তথ্য উঠে আসে। আজ সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে এই প্রতিবেদন তুলে ধরে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)। এর আগে গত জুলাইয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রাথমিক প্রতিবেদনে জনসংখ্যা ছিল ১৬ কোটি ৫১ লাখ। বিআইডিএসের মহাপরিচালক ড. বিনায়ক সেনের সভাপতিত্বে সেমিনারে অংশ নেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিত কর্মকার, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন। বিবিএসের শুমারিতে কতসংখ্যক বাদ পড়েছে, তা জানতে আলাদাভাবে জরিপ করে সরকারি সংস্থা বিআইডিএস। তাতে দেখা যায়, বিবিএসের শুমারিতে:
আরও পড়ুন
তিন ফসলি জমি ধ্বংস না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

তিন ফসলি জমি ধ্বংস না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

দেশের যেসব জমিতে তিনটি ফসল হয় সেসব জমি উন্নয়ন প্রকল্প নেওয়ার সময় ধ্বংস না করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার (৬ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্বকালে প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সচিবালয়ে সাংবাদিকদের এ ব্যাপারে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রধানমন্ত্রী সুস্পষ্ট নির্দেশ দিয়েছেন, তিন ফসলি জমি ধ্বংস করা যাবে না। তিন ফসলি জমিতে কোনো প্রকল্প নেওয়া যাবে না। বরং এই জমিগুলোকে রক্ষা করতে হবে। এই নির্দেশনার প্রেক্ষাপট উল্লেখ করে সচিব বলেন, বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদফতরের কাছ থেকে তিন ফসলি জমিতে উন্নয়ন ও স্থাপনা তৈরির কাজের জন্য:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.