জাতীয়

রাজশাহীর মোহন আলীকে রাষ্ট্রপতি সেবা পদক পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

রাজশাহীর মোহন আলীকে রাষ্ট্রপতি সেবা পদক পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

ফরিদ আহমেদ আবির,রাজশাহী : রাজশাহীর মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিত সেই মোহন আলীকে রাষ্ট্রপতি সেবা পদক, পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৩তম জাতীয় সমাবেশ-২০২৩” অনুষ্ঠানে বাংলাদেশ আনসার বাহিনীর বিভিন্ন সেবা ও উন্নযন মূলক কাজের জন্য প্রধানমন্ত্রী নিজ হাতে এই পুরস্কার প্রদান করেন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন কর্মচারীদের অসীম সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজের পাশাপাশি বুদ্ধিমত্তা, একনিষ্ঠতা, সততা, দূরদর্শিতা, মমত্ববোধ প্রভৃতির দৃষ্টান্তপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক প্রবর্তিত ‘বাংলাদেশ আনসার পদক’, ‘প্রেসিডেন্ট আনসার পদক’, ‘বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা দল পদক’ ইত্যাদি উপাধিতে ভূষিত করে। এই বাহিনীর সদস্যরা প্রতি বছর আনুষ্ঠানিকভাবে এই সব পদক:
আরও পড়ুন
মানবতাবিরোধী অপরাধে ত্রিশালের ৫ জনের আমৃত্যু কারাদণ্ড

মানবতাবিরোধী অপরাধে ত্রিশালের ৫ জনের আমৃত্যু কারাদণ্ড

মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ডা. খন্দকার গোলাম ছাব্বির আহমাদসহ পাঁচ আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। গত ১৬ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের অভিযোগের এ মামলায় রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেন। গত বছরের ২৩ নভেম্বর এই মামলায় রাষ্ট্র ও আসামি উভয়পক্ষের শুনানি শেষে মামলাটির রায় ঘোষণার জন্য অপেক্ষামান রাখা হয়। আদালতে ওইদিন রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সিমন। তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন ও ব্যারিস্টার তাপস কান্তি বল। অন্যদিকে আসামিপক্ষে ছিলেন আইনজীবী আব্দুস সোবহান তরফদার, অ্যাডভোকেট মিজানুল ইসলাম ও:
আরও পড়ুন
গুলশানের ঘটনায় আহতদের সর্বোচ্চ চিকিৎসার নির্দেশ

গুলশানের ঘটনায় আহতদের সর্বোচ্চ চিকিৎসার নির্দেশ

রাজধানীর গুলশান-২ নম্বরের বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি। আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের এ কথা বলেন। ডা. সামন্ত লাল সেন জানান, ‘গুলশানের অগ্নিকাণ্ডে আহতদের জন্য গঠিত মেডিকেল বোর্ডের সভা আজ দুপুরে বসবে। সেখান থেকেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’ শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের এই সমন্বয়ক বলেন, ‘রোববার রাতে তিনজন রোগী আমাদের এখানে এসেছেন। এরমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন পরিচালকের স্ত্রীও আছেন। তার অবস্থা আশঙ্কাজনক। তিনি ১১তলা:
আরও পড়ুন
ভাষা আন্দোলনে অবদান না থাকলে বঙ্গবন্ধু জেলে ছিলেন কেন ?

ভাষা আন্দোলনে অবদান না থাকলে বঙ্গবন্ধু জেলে ছিলেন কেন ?

ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান না থাকলে পাকিস্তান সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জেলে বন্দী করেছিল কেন এমন প্রশ্ন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ৭৫-এর পর বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা হয়েছে। আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘একুশে পদক-২০২৩’ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, ভাষা আন্দোলনে তার (বঙ্গবন্ধু) যে অবদান সেই অবদান টুকু কিন্তু মুছে ফেলার চেষ্টা হয়েছিল। অনেক বিজ্ঞ জন, আমি নাম বলতে চাই না, চিনি তো সবাইকে, অনেকে বলেছে ওনার আবার কী অবদান ছিল উনি তো জেলেই ছিলেন। শেখ হাসিনা আরো বলেন, বঙ্গবন্ধু:
আরও পড়ুন
এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা-২০২৩ এর সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ৩০ এপ্রিল থেকে তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ২৩ মে। আর ব্যবহারিক পরীক্ষা ২৪ থেকে ৩০ মে মাসের মধ্যে অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষাগুলো নেওয়া হবে বলে সোমবার (২০ ফেব্রুয়ারি) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আবুল বাশার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শিক্ষার্থীদের জন্য নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল/রচনামূলক:
আরও পড়ুন
রূপপুরে এসেছে পারমাণবিক বিদ্যুৎ ‘চুল্লির ঢাকনা ’

রূপপুরে এসেছে পারমাণবিক বিদ্যুৎ ‘চুল্লির ঢাকনা ’

ফিনিশিং পর্যায়ে আরও এক ধাপ এগিয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ। এবার প্রথম ইউনিটের ‘ট্রান্সপোর্ট গেটওয়ে’ চুল্লিতে স্থাপনের জন্য বিদ্যুৎ কেন্দ্রে আনা হয়েছে। যার ওজন ২৭৫ টন। যেটা চুল্লির সবচেয়ে ওপরের অংশে ‘ঢাকনা বা দরজা’ হিসেবে কাজ করবে। এই গেটওয়ে স্থাপনের পর বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের নির্মাণ কাজ প্রায় ৯০ শতাংশ শেষ হবে বলে বাংলাদেশ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানির কর্মকর্তারা জানিয়েছেন। রোববার (১৯ ফেব্রুয়ারি) রাতে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি ও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান প্রশাসনিক কর্মকর্তা অলক চক্রবর্তী গণমাধ্যমকে বলেন, ২৭৫ টন ওজনের প্রকাণ্ড এই ধাতবখণ্ডটি পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এরপর নিয়ম অনুযায়ী, নকশার সঙ্গে যুক্ত পক্ষগুলোর ‘ইনসপেকশন’ শেষে এটি:
আরও পড়ুন
আজ থেকে শুরু জাতীয় ভিটামিন- এ প্লাস ক্যাম্পেইন

আজ থেকে শুরু জাতীয় ভিটামিন- এ প্লাস ক্যাম্পেইন

আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) থেকে সারাদেশে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হবে। ক্যাম্পেইনে দেশের ৬ থেকে ১১ মাস বয়সী ২৫ লাখ শিশুকে নীল রঙের ক্যাপুসল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৯৫ লক্ষ শিশুকে লাল রঙের ক্যাপুসল খাওয়ানো হবে। রোববার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। মন্ত্রী বলেন, দেশের ৬ থেকে ৫৯ মাস বয়সী মোট প্রায় ২ কোটি ২০ লাখ শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে শিশুর অন্ধত্ব:
আরও পড়ুন
২১ ব্যক্তি-প্রতিষ্ঠানের হাতে একুশে পদক উঠবে আজ

২১ ব্যক্তি-প্রতিষ্ঠানের হাতে একুশে পদক উঠবে আজ

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১৯ বিশিষ্ট নাগরিক ও দুটি প্রতিষ্ঠানকে ‘একুশে পদক ২০২৩’ তুলে দেওয়া হবে আজ। সোমবার (২০ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে একুশে পদক তুলে দেবেন। সকাল ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘একুশে পদক’ দেবেন সরকারপ্রধান। একুশে পদক প্রদান উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন। পৃথক বাণীতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উভয়েই অনুষ্ঠানের সাফল্য কামনা করেন। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষার জন্য সর্বোচ্চ আত্মত্যাগকারী ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে জাতি:
আরও পড়ুন
দাড়ি পুরুষের সৌন্দর্য, ইসলাম কি বলছে

দাড়ি পুরুষের সৌন্দর্য, ইসলাম কি বলছে

দাড়ি রাখা ইসলামের শিআর বা নিদর্শন। এটি সকল নবীর সুন্নত। আল্লাহ তাআলা পুরুষকে দাড়ি দিয়ে নারী জাতি থেকে বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন। দাড়ি যথাযথভাবে রেখে এবং তার প্রতি সম্মান প্রদর্শন করায় রয়েছে আল্লাহর নৈকট্য লাভ করার সুযোগ। মহান আল্লাহ বলেন, ‘যে ব্যক্তি আল্লাহর আদেশ সমূহকে সম্মান করে, নিশ্চয়ই সেটি হৃদয় নিঃসৃত আল্লাহভীতির প্রকাশ।’(সুরা হজ: ৩২) ‘রাসুলুল্লাহ (স.) গোঁফ খাটো এবং দাড়ি লম্বা করার নির্দেশ দিতেন (সহিহ মুসলিম: ১/১২৯, ২৫৯) ইবনে ওমর রা. বর্ণিত হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘মোচ উত্তমরূপে কাটো এবং দাড়ি লম্বা করো।’ (বুখারি: ২/৮৭৫) রাসুলুল্লাহ (স.) ইহুদি, নাসারা, মুশরিক ও অগ্নিপূজকদের সাদৃশ্য অবলম্বন করতে নিষেধ করেছেন। দাড়ি রাখার মাধ্যমে:
আরও পড়ুন
নাজমুল হুদার মৃত্যুতে প্রধান বিচারপতির শোক

নাজমুল হুদার মৃত্যুতে প্রধান বিচারপতির শোক

সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে শোক জানিয়ে প্রধান বিচারপতির পক্ষে সুপ্রিম কোর্ট প্রশাসন গণমাধ্যমে এক বার্তা পাঠায়। এতে বলা হয়েছে, প্রধান বিচারপতি জনাব হাসান ফয়েজ সিদ্দিকী বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিজ্ঞ সিনিয়র আইনজীবী ব্যারিস্টার নাজমুল হুদা এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন। রোববার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ব্যারিস্টার নাজমুল হুদা। তার বয়স হয়েছিল ৮০ বছর।
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.