জাতীয়

আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

আমাদের প্রিয় বাংলা ভাষার অধিকার পাকিস্তানি জান্তারা কেড়ে নিতে চেয়েছিল। লুণ্ঠন করতে চেয়েছিল বাঙালির ইতিহাস-ঐতিহ্য-গর্বের শ্রেষ্ঠ স্থানটি। কিন্তু বাংলার দামাল ছেলেরা তা হতে দেননি। বুকের রক্ত দিয়ে তারা প্রতিষ্ঠা করেছেন মাতৃভাষার সম্মান। ১৯৫২ সালের এই দিনে রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল মাতৃভাষা বাংলার অধিকার। আজ রক্তস্নাত সেই অমর একুশে ফেব্রুয়ারি। বাঙালি জাতির ইতিহাসে গভীর শোক ও বেদনার দিন; একই সঙ্গে গৌরবেরও। দিনটি আজ আর শুধু বাঙালির নয়, পৃথিবীর সব ভাষাভাষী মানুষের। সব ভাষা ও সংস্কৃতি রক্ষায় অমর একুশের চেতনা অনুপ্রেরণার অবিরাম উত্স। মর্যাদার একুশ একাধারে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা:
আরও পড়ুন
প্রস্তুত কেন্দ্রীয়  শহীদ মিনার

প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। আর মাত্র কিছুক্ষণ পরই ফুলে ফুলে ভরে উঠবে এই মিনার। এর মাধ্যমে স্মরণ করা হবে জাতির শ্রেষ্ঠ সন্তানদের। সোমবার (২০ ফেব্রুয়ারি) রাতে সরেজমিনে দেখা গেছে, শহীদ মিনার এবং এর আশপাশের এলাকার দেয়ালগুলোতে আঁকা হয়েছে বর্ণমালা। মূল মিনারসহ চারদিকে নতুন রং করা হয়েছে। একুশে ফেব্রুয়ারি ঘিরে গত কয়েকদিন ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে ছিল শিল্পীদের ব্যস্ততা। পাকিস্তানি শাসকদের অত্যাচার, নির্যাতন আর বঞ্চনার চিত্র ফুটে উঠছে তুলির আঁচরে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালনের জন্য নিরলসভাবে দেয়াল লিখন ও আলপনার কাজ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের:
আরও পড়ুন
টানা ৬ মাসের বেশি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব নয়

টানা ৬ মাসের বেশি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব নয়

সহকারী প্রধান শিক্ষক একনাগাড়ে ছয় মাসের বেশি ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না বলে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে। ২০১১ সালের ৬ জুন জারি করা পরিপত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক থাকা অবস্থায় তাকে ভিন্ন অপর কোনো শিক্ষককে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব অর্পণ করা যাবে না। সহকারী প্রধান শিক্ষকের পক্ষে কোনো কারণে দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ অসদাচরণ বলে গণ্য হবে। বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক না থাকলে জ্যেষ্ঠতম সহকারী শিক্ষক প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করবেন। শিক্ষা মন্ত্রণালয়ের নতুন আদেশে বলা হয়,:
আরও পড়ুন
সাংবাদিক বদিউজ্জামানকে মিথ্যা মামলায় হয়রানির  অভিযোগ

সাংবাদিক বদিউজ্জামানকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর বেগমগঞ্জের কাদিরপুরে ‘সংখ্যালঘুর বসত বাড়ীতে অগ্নিসংযোগ’ শিরোনামে প্রকাশিত সংবাদের জের ধরে কাদিরপুর ইউপি চেয়ারম্যান কিশোর গ্যাং লিডার সালাহ উদ্দিন সহ তার সাঙ্গপাঙ্গরা ২২ জানুয়ারী সন্ধ্যায় ৭ টায় পৌরণ বিবি দঃ বাজার নতুন ব্রিজ সংলগ্ন হেলাল ইন্জিনিয়ারি ওয়ার্কসপের ভিতর ঢুকিয়ে এলোপাথাড়ি সন্ত্রাসী হামলা চালায়। এ ঘটনায়, বেগমগঞ্জ মডেল থানা ও চীফ জুডিশিয়াল আদালতে মামলা হলে আমলী আদালত পিবিআইকে তদন্তের আদেশ দেন। পিবিআই সরজমিনে তদন্তে যথেষ্ঠ সাক্ষী প্রমাণ পাওয়া যায়। এরপর ও আসামীরা মিজানুর রহমান পারভেজ নামে জনৈক লোক দিয়ে বেগমগন্জ মডেল থানা চাঁদাবাজির অভিযোগ এনে মিথ্যা ভিওিহীন বানোয়াট অভিযোগ দায়ের করে যাহা খুবই দুঃখ জনক ও মানহানিকর বটে।
আরও পড়ুন
শ্রীঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে ছমিরমুন্সি হাটে লায়ন জাহাঙ্গীর আলম কমপ্লেক্স

শ্রীঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে ছমিরমুন্সি হাটে লায়ন জাহাঙ্গীর আলম কমপ্লেক্স

মোঃবদিউজ্জামান (তুুহিন), নোয়াখালী প্রতিনিধি: শ্রীঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে নোয়াখালীর সেনবাগে আগামী ২২ ফেব্রুয়ারী রোজঃবুধবার বিকেল ৩ টায় ছমির মুন্সির বাজারস্থ অত‍্যাধুনিক বিক্রয় কেন্দ্র "জাহাঙ্গীর আলম কমপ্লেক্স"এর শুভ উদ্বোধন। উক্ত অনুষ্ঠানে আপনার উপস্থিতি একান্ত ভাবে কামনা করছি।
আরও পড়ুন
গোপালগঞ্জে জার্মান তরুণী

গোপালগঞ্জে জার্মান তরুণী

প্রেমের টানে সাত সমুদ্র পাড়ি দিয়ে গোপালগঞ্জে এসে ভালোবাসার মানুষকে বিয়ে করলেন জার্মানির তরুণী জেনিফার স্ট্রায়ার্স (১৮)। আর সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে যার জন্য তিনি বাংলাদেশে এসেছেন তিনি হলেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার জোতকুরো গ্রামের ইতালি প্রবাসী রবিউল ইসলামের ছেলে চয়ন ইসলাম (২২)। আজ সোমবার দুপুরে গোপালগঞ্জের আদালতে নোটারি পাবলিকের মাধ্যমে এফিডেভিট করে জেনিফার স্ট্রায়ার্স ও চয়ন ইসলাম জুটির বিবাহ সম্পন্ন হয়। এর আগে ১৭ ফেব্রুয়ারি রাতে জার্মান থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন। সেখানে জেনিফারকে স্বাগত জানান চয়ন ইসলাম ও তার স্বজনরা। পরে গোপালগঞ্জে এসে শহরের মডেল স্কুল রোডের চয়নের এক আত্মীয়ের বাসায় ওঠেন তারা। এ সময় বিদেশি বধূকে:
আরও পড়ুন
ওয়েবসাইটে সুপ্রিম কোর্টের সব রায় বাংলায় দেখা যাবে

ওয়েবসাইটে সুপ্রিম কোর্টের সব রায় বাংলায় দেখা যাবে

এখন থেকে ইংরেজি ভাষায় দেওয়া সুপ্রিম কোর্টের সব রায়-আদেশ বাংলা ভাষায় দেখাতে প্রযুক্তিসেবা সংযোজন করা হয়। সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ প্রযুক্তিগত সেবার উদ্বোধন করেন। এ সময় আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মো. মশিয়ার রহমান, আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান, স্পেশাল অফিসার মোয়াজ্জেম হোছাইন, সুপ্রিম কোর্টের ‘কোর্ট প্রযুক্তি কমিটি’র সদস্য এম এম মোর্শেদ, আব্দুল মালেক ও মইনউদ্দিন কাদের উপস্থিত ছিলেন। এ প্রযুক্তিসেবা উদ্বোধনের পর সুপ্রিম কোর্ট:
আরও পড়ুন
২১ ফেব্রুয়ারি জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই : র‍্যাব ডিজি

২১ ফেব্রুয়ারি জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই : র‍্যাব ডিজি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (২১ ফেব্রুয়ারি) উপলক্ষে এখনও পর্যন্ত কোনো রকম জঙ্গি হামলার আশঙ্কা নেই বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক (ডিজি) এম খুরশিদ হোসেন। আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সার্বিক নিরাপত্তা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। র‌্যাব ডিজি বলেন, এখনো পর্যন্ত কোনো গোয়েন্দা সংস্থা বা আমাদের গোয়েন্দা বিভাগ কেন্দ্রীয় শহীদ মিনার বা শহীদ দিবস উপলক্ষে কোনো রকম জঙ্গির হুমকির আশঙ্কা পায়নি। কোনো আশঙ্কা আছে বলেও আমরা মনে করি না। তারপরও আমরা আমাদের নজরদারি অব্যাহত রেখেছি। আদালত থেকে জঙ্গি পালানো সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আদালত থেকে জঙ্গি:
আরও পড়ুন
সুপ্রিম কোর্টে নাজমুল হুদার জানাজা, দোহারে দাফন

সুপ্রিম কোর্টে নাজমুল হুদার জানাজা, দোহারে দাফন

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সাবেক মন্ত্রী ও তৃণমূল বিএনপির চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদার জানাজা সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে সুপ্রিমকোর্টের ইনার গার্ডেনে তার জানাজায় অংশ নেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা। জানাজায় অংশ নেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি মোমতাজউদ্দিন ফকির, সাবেক সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন, জয়নুল আবেদীন, সমিতির সম্পাদক আবদুন নূর দুলাল, সাবেক সম্পাদক এএম মাহবুব উদ্দিন খোকন, সমিতির সাবেক ও বর্তমান নেতারা, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের কর্মকর্তারা, সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রাব্বানী, সুপ্রিমকোর্ট প্রশাসনের কর্মকর্তারাসহ বিপুলসংখ্যক আইনজীবী। ব্যারিস্টার নাজমুল হুদা রোববার রাত ১০টার দিকে রাজধানীর একটি:
আরও পড়ুন
রোহিঙ্গাদের স্থানান্তরে জাতিসংঘের সহায়তা চাই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের স্থানান্তরে জাতিসংঘের সহায়তা চাই: প্রধানমন্ত্রী

কক্সবাজারে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আরও উন্নত জীবনমান গ্রহণ করতে ভাসানচরে স্থানান্তরের বিষয়ে জাতিসংঘের সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়েন লুইস সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করতে গেলে তিনি এ সহায়তা চান। প্রধানমন্ত্রীর বক্তব্য লেখক নজরুল ইসলাম প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে বলেছেন, শেখ হাসিনা বলেছেন— যেহেতু খুব শিগগির রোহিঙ্গাদের তাদের নিজ দেশে ফেরত পাঠানোর কোনো নিশ্চয়তা নেই, তাই রোহিঙ্গাদের আরও উন্নত জীবনমান দিতে ভাসানচরে স্থানান্তর করা উচিত এবং জাতিসংঘ এ বিষয়ে সহযোগিতা করতে পারে। বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গারা বর্তমানে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ঘনবসতিপূর্ণ জীবনযাপন করছেন। তিনি আরও বলেন, যদি রোহিঙ্গাদের জীবিকার ব্যবস্থা সম্পন্ন ভাসানচরে:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.