PM awarded Mohan Ali of Rajshahi President Seva Medal
ফরিদ আহমেদ আবির,রাজশাহী : রাজশাহীর মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিত সেই মোহন আলীকে রাষ্ট্রপতি সেবা পদক, পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৩তম জাতীয় সমাবেশ-২০২৩” অনুষ্ঠানে বাংলাদেশ আনসার বাহিনীর বিভিন্ন সেবা ও উন্নযন মূলক কাজের জন্য প্রধানমন্ত্রী নিজ হাতে এই পুরস্কার প্রদান করেন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন কর্মচারীদের অসীম সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজের পাশাপাশি বুদ্ধিমত্তা, একনিষ্ঠতা, সততা, দূরদর্শিতা, মমত্ববোধ প্রভৃতির দৃষ্টান্তপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক প্রবর্তিত ‘বাংলাদেশ আনসার পদক’, ‘প্রেসিডেন্ট আনসার পদক’, ‘বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা দল পদক’ ইত্যাদি উপাধিতে ভূষিত করে। এই বাহিনীর সদস্যরা প্রতি বছর আনুষ্ঠানিকভাবে এই সব পদক…
