জাতীয়

তজুমদ্দিনে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

তজুমদ্দিনে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

ভোলা প্রতিনিধি: পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন ৷ স্মার্ট বাংলাদেশ গঠন। এই প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিস এর আয়োজনে ভোলার তজুমদ্দিনে জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার ২৭ ফেব্রুয়ারি বেলা ১১ টায় উপজেলার সামনে থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামে এসে শেষ হয়।পরে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নং চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম শহিদুল্লাহ কিরণ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ রাশেদ আল হাসান,পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুশান্ত চন্দ্র দাস, সময় অফিসার:
আরও পড়ুন
রামগঞ্জে শাহ্জালাল ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন

রামগঞ্জে শাহ্জালাল ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ উন্নততর সেবা প্রদানের প্রত্যয় নিয়ে এবং সমাজের সর্বস্তরের মানুষের নিকট ব্যাংকিং সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে ২৬ ফেব্রুয়ারি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার পানিয়ালা বাজারে (পানিয়ালা বাজার উপশাখা, পাটওয়ারী সুপার মার্কেট, ভোলাকোট, রামগঞ্জ) শাহ্জালাল ইসলামী ব্যাংকের পানিয়ালা বাজার উপশাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালক এবং ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আনোয়ার হোসেন খান এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ উদ্দীন আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান সামছুদ্দোহা (শিমু)। উপশাখাটি ব্যাংকের রামগঞ্জ শাখার অধীনে:
আরও পড়ুন
দীর্ঘ ১৫ বছর পর চন্দের হাট বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত৷

দীর্ঘ ১৫ বছর পর চন্দের হাট বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত৷

মোঃ বদিউজ্জামান ( তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সেনবাগের ৯ নং নবীপুর ইউনিয়নের চন্দের হাট বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নির্বাচন বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে অনুষ্ঠিত হয়েছে। ২৫ ফেব্রুয়ারী শনিবার উপজেলার ৯নং নবীপুর ইউনিয়নের চন্দের হাট বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ডাঃমোঃ হাফিজ উল্যাহ,সাধারণ সম্পাদকঃ- মোঃ আবু ছায়েদ (টিপু) এবং সাংগঠনিক সম্পাদকঃ- মোঃ জাকের হোসেন সহ মোট ১১ জন নির্বাচিত হয়েছেন৷
আরও পড়ুন
ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপনে  বরাদ্দ তিন কোটি ১২ লাখ টাকা

ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপনে বরাদ্দ তিন কোটি ১২ লাখ টাকা

জাতীয়ভাবে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপনের জন্য ৩ কোটি ১২ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এরমধ্যে প্রতি জেলার জন্য ১ লাখ ৫০ হাজার টাকা এবং প্রতি উপজেলার জন্য ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সম্প্রতি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুষ্ঠান শাখা থেকে চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ঐতিহাসিক ৭ই মার্চ দিবস জাতীয়ভাবে উদযাপনের ব্যয় নির্বাহের জন্য ২০২২-২৩ অর্থ বছরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের "অনুষ্ঠান/উৎসবাদি খাতের বরাদ্দ থেকে জেলা ও উপজেলাগুলোর অনুকূলে (সদর উপজেলা ব্যতিত) মোট ৩ কোটি ১২ লাখ টাকা বরাদ্দ প্রদান করা হলো। এরমধ্যে ৬৪টি জেলার প্রতিটির জন্য ১ লাখ ৫০:
আরও পড়ুন
খুবিতে প্রথমবারের মতো আন্তঃসংগঠন ব্যাডমিন্টন টুর্ণামেন্ট

খুবিতে প্রথমবারের মতো আন্তঃসংগঠন ব্যাডমিন্টন টুর্ণামেন্ট

তানভীর হাসান তন্ময়,খুবি প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (খুবিসাস) ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুবিতে প্রথমবারের মতো আন্ত:সংগঠন ব্যাডমিন্টন টুর্ণামেন্টে এর আয়োজন করা হয়। এতে চ্যাম্পিয়ন হয়েছে বাঁধন, খুবি ইউনিট এবং রানার্স-আপ হয়েছে রোটার‌্যাক্ট ক্লাব অব খুলনা ইউনিভার্সিটি। গতকাল (২৫শে ফেব্রুয়ারী) বিকাল ৫.০০টায় বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে এ টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। জানা যায়, সবগুলো ম্যাচ ১ সেটে হলেও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় ৩ সেটে। এতে বাঁধন ২-০ সেটে রোট্যার‌্যাক্ট ক্লাবকে পরাজিত করে। টুর্ণামেন্টের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন। এসময় তিনি বলেন, খুবিসাস অত্যন্ত দক্ষতার সাথে খুলনা বিশ্ববিদ্যালয়কে দেশ ও জাতির:
আরও পড়ুন
কবি সাবিত সারওয়ার-এর `প্রেস কনফারেন্স’

কবি সাবিত সারওয়ার-এর `প্রেস কনফারেন্স’

উনুচ্চারিত সত্যের সমকালীন সূর্যোদয় অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত কবি সাবিত সারওয়ার-এর প্রতিবাদী ছড়াকাব্য প্রেস কনফারেন্স। বইটি সাজিয়ে তোলা হয়েছে ৪০টি ছড়াকাব্যে। সমকালীন বাস্তবতায় রচিত নানা অনুসঙ্গের বর্ণনায় পাঠক উপভোগ করবেন সাহিত্য রসের শিল্পীত স্বাদ। সাধারণ থেকে বোদ্ধা-জন সামান্য বুদ্ধি খরচে পাবেন চিন্তার চতুর্মুখী খোরাক। অনুভবে ধরা দেবে শাশ্বত-সত্যের অনিবার্য আহ্বান। প্রায় প্রতিটি লেখায় বুদ্ধিবৃত্তিক উচ্চারণে হাজির করা হয়েছে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং আন্তর্জাতিক আলোচিত-সমালোচিত ঘটনাপ্রবাহ। অন্যায়-অনিয়মের বিরুদ্ধে গর্জে ওঠেছে কবির কলম। ছন্দবদ্ধ কাব্যিক বয়ানে তুলে ধরা হয়েছে চলমান সময়ের নানা সংকট। সমকালীন চিত্র বিকশিত হয়েছে সরল বর্ণনায়। বহুমত-পথের গণতান্ত্রিক সমাজের সৌন্দর্য বিনির্মাণের অন্তরায় শনাক্তের চেষ্টা করেছেন কবি। মুক্তচিন্তার প্রসারে প্রবর্তিত:
আরও পড়ুন
অপহৃতকে উদ্ধার করতে গিয়ে মিলল টর্চারসেলের সন্ধান

অপহৃতকে উদ্ধার করতে গিয়ে মিলল টর্চারসেলের সন্ধান

প্রতিবেদক,রাজশাহী: রাজশাহী হেতেমখাঁ এলাকার একটি বাড়ি থেকে এক অপহৃতকে উদ্ধার করতে গিয়ে অপহরণকারীদের একটি টর্চার সেলের সন্ধান পেয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় সেখানে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ দেশি অস্ত্রসহ চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে। শনিবার ভোর রাতে এ অভিযান চালায় ডিবি। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে অপহরণের পর টর্চারসেলে নির্যাতন, মুক্তিপণ আদায়সহ নানা অভিযোগ রয়েছে। শনিবার বেলা ১১টায় প্রেস ব্রিফিং করে এসব তথ্য জানানো হয়েছে। গ্রেফতাররা হলো-আরেফিন আহাদ খান সানি (৪২), মোস্তাক আহম্মেদ ফাহিম (২২), পারভেজ (২৭) ও সাব্বির সরকার (২৫) বলে জানা গেছে। তারা সবাই নগরীর হেতেমখাঁ এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, গত ১২ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে:
আরও পড়ুন
সরকারের ঋণ সাড়ে ১৩ লাখ কোটি টাকা

সরকারের ঋণ সাড়ে ১৩ লাখ কোটি টাকা

আন্তর্জাতিক মানদণ্ডে ঝুঁকিমুক্ত থাকলেও সর্বশেষ হিসাবে দেশে মোট ঋণের পরিমাণ প্রায় সাড়ে ১৩ লাখ কোটি টাকা। এটি জাতীয় বাজেটের প্রায় দ্বিগুণ। এই ঋণের বিপরীতে গেল অর্থবছরে ৭৫ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে সুদ পরিশোধে। চলতি অর্থবছরেও সুদ খাতে গুনতে হবে ৭৩ হাজার কোটি টাকার বেশি। এর সঙ্গে যুক্ত হয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব ও ডলারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি। ফলে বৈদেশিক ঋণের কিস্তি ও সুদ ব্যয় আরও উসকে দিয়েছে। যা এক ধরনের চাপের মুখে ফেলছে অর্থনীতিকে। অর্থ মন্ত্রণালয়ের ঋণসংক্রান্ত এক প্রতিবেদনে উঠে এসেছে ঋণ ও সুদ ব্যয়ের তথ্য। সূত্রমতে, মোট ঋণের মধ্যে বৈদেশিক ঋণ ৪ লাখ ৯৫ হাজার ৭৯৪ কোটি টাকা এবং:
আরও পড়ুন
রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার পাওয়ার সুযোগ

রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার পাওয়ার সুযোগ

জাতীয় অর্থনীতিতে শিল্প খাতের অবদানের স্বীকৃতি প্রদান, প্রণোদনা সৃষ্টি এবং সৃজনশীলতাকে উৎসাহিত করার উদ্দেশ্যে শিল্প মন্ত্রণালয় প্রবর্তন করেছে রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার। শিল্প উদ্যোক্তারা নিয়মমাফিক আবেদন করে যাচাই-বাছাই শেষে পেতে পারেন এই পুরস্কার। ইতোমধ্যে শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে আবেদন চেয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের উপসচিব মো. মনিরুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাতীয় শিল্পনীতি ২০২২ অনুযায়ী বৃহৎ, মাঝারি, ক্ষুদ্র, মাইক্রো, কুটির ও হাইটেক শিল্পের সঙ্গে জড়িত শিল্প উদ্যোক্তা/ শিল্প প্রতিষ্ঠানকে ২০২৩ সালের জন্য এ পুরস্কার দেওয়া হবে। সেজন্য সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠানসমূহের চেয়ারম্যান/ব্যবস্থাপনা পরিচালক/পরিচালনা পর্ষদ কর্তৃক যথাযথভাবে মনোনীত পরিচালক/ব্যবস্থাপনা অংশীদার/স্বত্বাধিকারীর কাছ থেকে নির্ধারিত ফরমে আবেদন আহ্বান করা যাচ্ছে। আবেদন:
আরও পড়ুন
ইবির বাংলা বিভাগের পূনর্মিলনী ১১ মার্চ

ইবির বাংলা বিভাগের পূনর্মিলনী ১১ মার্চ

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাংলা বিভাগের প্রথম পূনর্মিলনী আগামী ১১ মার্চ অনুষ্ঠিত হবে। একইদিনে বিভাগটির অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠিত হবে। অনুষ্ঠানের অংশ হিসেবে ১০ মার্চ বিকেলে ক্যাম্পাসের বাংলা মঞ্চে পিঠা উৎসব অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে শিক্ষার্থীদের অনলাইনে ও অফলাইনে রেজিস্ট্রেশন চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বিভাগটির সেমিনার কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। এসময় বিভাগের সভাপতি অধ্যাপক ড. মাহবুব মুর্শিদের সভাপতিত্বে পূনর্মিলনী অনুষ্ঠানের আহবায়ক অধ্যাপক ড. সাইফুজ্জামান, বিভাগের অধ্যাপক ড. সরওয়ার মুর্শিদ, অধ্যাপক ড. হাবিবুর রহমান, অধ্যাপক ড. রেজাউল করিম, অধ্যাপক ড. রাশিদুজ্জামান, অধ্যাপক ড. তপন কুমার রায়, অধ্যাপক ড. ফৌজিয়া খাতুন সহ:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.