জাতীয়

তজুমদ্দিনে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন

তজুমদ্দিনে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন

রুবেল চক্রবর্তী, ভোলা প্রতিনিধি: উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের বাস্তবায়নে ও প্রাণিসম্পদ এবং ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগীতায় ভোলার তজুমদ্দিনে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৫ফেব্রুয়ারী) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহি কর্মকর্তা মরিয়ম বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন, তজুমদ্দিন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন দুলাল। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাহিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা ভাইসচেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহিদুল্যাহ কিরন, মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম কিবরিয়া, খামারী মো: শাহে আলম শরীফ প্রমুখ। পরে ভেটেরিনারী হাসপাতাল সংলগ্ন মেলার উদ্বোধন করা হয়। প্রদর্শনী:
আরও পড়ুন
নরসিংদীতে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩ ও আলোচনা সভা অনুষ্ঠিত

নরসিংদীতে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩ ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: "স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর মনোহরদীতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩ উদ্বোধন হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারী) সকাল ১১টায় নরসিংদীর মনোহরদী সরকারি কলেজ মাঠে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল মনোহরদীর আয়োজনে, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রানিসম্পদ অধিদপ্তর, মৎস ও প্রানিসম্পদ মন্ত্রণালয়ের অর্থায়নে মনোহরদীতে দিনব্যাপী এ প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম এর সভাপতিত্বে, লাইফ স্টক সার্ভিস প্রোভাইটার খাদেমুল ইসলামের সঞ্চালনায় প্রদর্শনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহফুজ উদ্দিন ভূইয়া।বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবী, উপজেলা কৃষি:
আরও পড়ুন
রামগঞ্জে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা

রামগঞ্জে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। পরে বিকেল ৪টায় প্রাণিসম্পদ প্রদর্শনীতে অংশগ্রহণকারী খামারীদের মধ্যে পুরস্কার (ক্রেষ্ট), সনদপত্র ও চেক বিতরণ করা হয়েছে। রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবীবা মীরার সভাপতিত্বে ও উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ রাকিবুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে প্রাণিসম্পদ প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রামগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বাচ্চু, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রায়হান হোসেন, উপজেলা:
আরও পড়ুন
নরসিংদীতে নিজ বাসায় গুলিবিদ্ধ উপজেলা চেয়ারম্যান হারুন অর রশিদ খান

নরসিংদীতে নিজ বাসায় গুলিবিদ্ধ উপজেলা চেয়ারম্যান হারুন অর রশিদ খান

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন অর রশীদ খানকে নিজ বাসায় গুলি করেছে সন্ত্রাসীরা। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। গুরুতর আহতাবস্থায় প্রথমে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে পরে উন্নত চিকিৎসার জন্য স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। আজ শনিবার (২৫ ফেব্রুয়ারী) সকালে শিবপুর থানার সন্নিকটে (পূর্বদিকে) নিজ বাসভবনে প্রবেশ করে সন্ত্রাসীরা তাকে গুলি করে। গুলিগুলো তার পিঠে লেগেছে বলে জানা গেছে। গুলির শব্দ শুনে বাসার ও আশপাশের লোকজন দ্রুত বের হলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহতাবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এদিকে ঘটনার খবর পেয়ে:
আরও পড়ুন
বিডিআর বিদ্রোহ : ইতিহাসের কলঙ্কিত অধ্যায়

বিডিআর বিদ্রোহ : ইতিহাসের কলঙ্কিত অধ্যায়

২০০৯ সালের ২৪ ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদর দপ্তরে তিন দিনব্যাপী রাইফেলস সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিন দিনের বর্ণিল আয়োজনের মাধ্যমে ২৬ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা ছিল রাইফেলস সপ্তাহের। অনুষ্ঠানসূচী অনুযায়ী দ্বিতীয় দিন ২৫ ফেব্রুয়ারি সকাল ৯টায় বিডিআর দরবার হলে শুরু হয় দরবার। অনুষ্ঠানের শুরুতেই বিডিআর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল শাকিল আহমেদ বক্তব্য শুরু করেন। বক্তব্যের একপর্যায়ে কিছু বুঝে ওঠার আগেই বিডিআরের কিছু বিদ্রোহী সদস্য অতর্কিত হামলা চালায় দরবার হলে। পথভ্রষ্ট সদস্যদের সেদিনের ওই হামলায় ৫৭ জন সেনাকর্মকর্তাসহ নিহত হন ৭৪ জন। রাইফেলস সপ্তাহের বর্নিল আয়োজনের মধ্যে ২৫ ফেব্রুয়ারি বিডিয়ার জওয়ানদের নারকীয় হত্যাযজ্ঞে রচিত হয় ইতিহাসের:
আরও পড়ুন
কোটালীপাড়ায় ৪৮ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

কোটালীপাড়ায় ৪৮ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দীর্ঘ চার বছর পর নিজ নির্বাচনি এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে ৪৮টি প্রকল্পের উদ্বোধন করবেন। তিনি উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করে নিতে প্রস্তুত কোটালীপাড়াবাসী। তার আগমন উপলক্ষ্যে গোটা উপজেলা নবরূপে সেজেছে। নির্মাণ করা হয়েছে কয়েকশ তোরণ। রাস্তার দুই পাশ দিয়ে টাঙানো হয়েছে হাজার হাজার ব্যানার ও ফেস্টুন। সংস্কার করা হয়েছে যাতায়াতের বিভিন্ন রাস্তা। এই জনসভাকে সফল করতে দলীয়ভাবে সব পদক্ষেপ সম্পন্ন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনি এলাকার উন্নয়ন কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সিনিয়র:
আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকায় নিহত ৫ জনের পরিচয় মিলেছে

দক্ষিণ আফ্রিকায় নিহত ৫ জনের পরিচয় মিলেছে

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত শিশুসহ পাঁচ বাংলাদেশির পরিচয় মিলেছে। তাদের সবার বাড়ি ফেনী জেলায় বলে জানা গেছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৬টার দিকে দেশটির জোহানেসবার্গ থেকে কেপটাউনে যাওয়ার পথে ওয়েস্টার্ন কেপ প্রদেশের বাফুটু ওয়েস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন- ফেনী সদরের পাঁচগাছিয়া ইউনিয়নের ইসমাইল হোসেন (৩০), দাগনভূঞা উপজেলার দক্ষিণ জয়লস্কর ইউনিয়নের দক্ষিণ নেয়াজপুরের রাজু আহমেদ (৩৪), একই উপজেলার মাতুভুঞা ইউনিয়নের মো. মোস্তফা কামাল (৪০), সোনাগাজী উপজেলার চর মজলিসপুর ইউনিয়নের আবুল হোসেন (৪৫) ও তার ছেলে নাদিম হোসেন (১০)। নিহতদের মধ্যে ফেনী সদর উপজেলার বিরলী গ্রামের আব্বাস বেপারী:
আরও পড়ুন
কানাডার উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

কানাডার উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

কানাডার উদ্যোক্তাদের বাংলাদেশে বিশেষ করে কৃষি প্রক্রিয়াকরণ খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কানাডার আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী হারজিত এস সজ্জন শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করলে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম এ তথ্য জানান। শেখ হাসিনা বলেন, বাংলাদেশ বর্তমানে সারা দেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন করছে। কানাডিয়ান বিনিয়োগকারীরা অর্থনৈতিক অঞ্চলগুলোতে কৃষি প্রক্রিয়াকরণ শিল্প বা অন্য কোনো শিল্প গড়ে তুলতে বিনিয়োগ করতে পারেন। তিনি বলেন, তার সরকার স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি প্রক্রিয়াজাত খাবার রপ্তানি করার জন্য কৃষি-প্রক্রিয়াকরণ শিল্পের উন্নয়নের ওপর জোর দিচ্ছে। বাংলাদেশ বৃহৎ জনসংখ্যার একটি ছোট দেশ উল্লেখ:
আরও পড়ুন
রায়পুরে মাদক ব্যবসায়ী গ্রেফতার

রায়পুরে মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, রায়পুর, লক্ষীপুর লক্ষীপুরের রায়পুরে চার কেজি গাঁজাসহ শাহ পরান ওরফে হৃদয় (২৬) নামক এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (২৪ ফেব্রুয়ারী) পৌর শহরের ৬নং ওয়ার্ডস্থ ফিস হ্যাচারীর পূর্ব দক্ষিন মোড়ে জনৈক শাহজাহানের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। সে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার হাজী পাড়ার বসু মেম্বার বাড়ীর মৃত দুলাল মিয়ার ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদে খবর পেয়ে ওসি শিপন বড়–য়া ও এসআই এদাদুল হক অভিযান চালিয়ে চার কেজি গাজাসহ তাকে হাতেনাতে আটক করা হয়। এ ব্যাপাওে মামলা দায়েরের পর বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুন
রাজশাহীতে বাস-মোটরবাইক সংঘর্ষে নিহত ১

রাজশাহীতে বাস-মোটরবাইক সংঘর্ষে নিহত ১

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বাস ও মোটরবাইকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রেলগেট কষাইপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম সাদিকুল। তিনি তানোর উপজেলার চান্দুড়িয়া এলাকার বাসিন্দা ছিলেন। গোদাগাড়ী মডেল থানার ওসি কামরুল ইসলাম ঘটনার বিষয় নিশ্চিত করে জানান, গোদাগাড়ী উপজেলার রেলগেট কষাইপাড়া এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ ট্রাভেলস এর সাথে রাজশাহী থেকে গোদাগাড়ীর পথে যাওয়া এক মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই সাদিকুল নামে একজন নিহত হয়েছেন। তিনি আরও বলেন, এ ঘটনায় আরও ২জন গুরুতর আহত হয়েছেন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.