Inauguration of Livestock Exhibition Fair in Tajumuddin
রুবেল চক্রবর্তী, ভোলা প্রতিনিধি: উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের বাস্তবায়নে ও প্রাণিসম্পদ এবং ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগীতায় ভোলার তজুমদ্দিনে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৫ফেব্রুয়ারী) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহি কর্মকর্তা মরিয়ম বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন, তজুমদ্দিন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন দুলাল। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাহিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা ভাইসচেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহিদুল্যাহ কিরন, মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম কিবরিয়া, খামারী মো: শাহে আলম শরীফ প্রমুখ। পরে ভেটেরিনারী হাসপাতাল সংলগ্ন মেলার উদ্বোধন করা হয়। প্রদর্শনী…
