জাতীয়

নিউরোসার্জন হতে চান মেডিকেল ভর্তি পরীক্ষায় দ্বিতীয় হওয়া নেত্রকোণার আসিফ

নিউরোসার্জন হতে চান মেডিকেল ভর্তি পরীক্ষায় দ্বিতীয় হওয়া নেত্রকোণার আসিফ

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি: নিউরোসার্জন হতে চান মেডিকেল ভর্তি পরীক্ষায় দ্বিতীয় হওয়া আসিফ আসিফ রহমান নিহাল ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় দ্বিতীয় হয়েছেন নেত্রকোণার আসিফ রহমান নিহাল। তিনি পূর্বধলা উপজেলার আগিয়া গ্রামের মো. মিজানুর রহমান ও আফরোজা বেগম দম্পতির বড় ছেলে। তারা এখন ময়মনসিংহ শহরের কিষ্টপুর দৌলত মুন্সি রোড এলাকায় বসবাস করেন। আসিফ ছোটবেলা থেকেই পড়াশোনায় বেশ মনোযোগী ছিলেন। তিনি পঞ্চম শ্রেণিতে ময়মনসিংহ গভর্মেন্ট ল্যাবরেটরি স্কুলে ভর্তি হন। ভর্তি পরীক্ষায়ও তিনি প্রথম হন। পরে ষষ্ঠ শ্রেণিতে ময়মনসিংহ জিলা স্কুলে ভর্তি হয়ে সেখান থেকে এসএসসি পাস করেন। তিনি এইচএসসি পাস করেন আনন্দ মোহন কলেজ থেকে। ভালো ফলাফলের মাধ্যমে তিনি মা-বাবাকে:
আরও পড়ুন
প্রাথমিক শিক্ষকদের আন্তঃজেলা বদলি কাল শুরু

প্রাথমিক শিক্ষকদের আন্তঃজেলা বদলি কাল শুরু

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী ও প্রধান শিক্ষকদের একই বিভাগের মধ্যে আন্তঃজেলা বদলি শুরু হচ্ছে মঙ্গলবার। সোমবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক আদেশে এই তথ্য জানানো হয়েছে। আদেশে বলা হয়, ১৪ মার্চ বদলি শুরু হয়ে চলবে ২২ মার্চ পর্যন্ত। ১৪ থেকে ১৫ মার্চ শিক্ষকরা অনলাইনে আবেদন করবেন। ১৬ থেকে ১৮ মার্চ পর্যন্ত উপজেলা বা থানা শিক্ষা অফিসার প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন। ১৯ থেকে ২০ মার্চ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন। ২১ থেকে ২২ মার্চ বিভাগীয় উপ-পরিচালক প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন। আদেশে বলা হয়, শিক্ষকরা সর্বোচ্চ তিনটি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে পছন্দ করবেন। তবে কোনো শিক্ষকের একাধিক পছন্দ না থাকলে শুধুমাত্র:
আরও পড়ুন
তেজগাঁওয়ে বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

তেজগাঁওয়ে বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর তেজগাঁও তেজকুনিপাড়া এলাকার রোলিং মিল বস্তিতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। সোমবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭টা ৫২ মিনিটে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ডিউটি অফিসার রাশেদ এ তথ্য নিশ্চিত করেছেন। এই কর্মকর্তা বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গেছে। এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও ফায়ার সার্ভিস কিছু জানাতে পারেনি।
আরও পড়ুন
অপ্রয়োজনীয় টেস্ট দিয়ে রোগী হয়রানি করবেন না: রাষ্ট্রপতি

অপ্রয়োজনীয় টেস্ট দিয়ে রোগী হয়রানি করবেন না: রাষ্ট্রপতি

অপ্রয়োজনীয় টেস্ট দিয়ে রোগীদের হয়রানি না করতে ডাক্তারদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সোমবার (১৩ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব কনভেনশন হলে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। রাষ্ট্রপতি হামিদ বলেন, “বড়ো ডাক্তার হয়ে অপ্রয়োজনীয় বড়ো বড়ো টেস্ট দিয়ে রোগীদের হয়রানি করবেন না... অসুস্থ ও অসৎ প্রতিযোগিতা পরিহার করতে হবে”। তিনি চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে সর্বোচ্চ আন্তরিকতা ও সেবার মনোভাব নিয়ে দায়িত্বশীল আচরণ করার জন্যও জোর তাগিদ দেন। রাষ্ট্রপতি এবং বিশ্ববিদ্যালয় আচার্য আবদুল হামিদ ডাক্তার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিএসএমএমইউ’র সেবাদান পদ্ধতি সহজ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও নির্দেশ দেন।
আরও পড়ুন
সরকারি ব্যয় কমানোর চতুর্থ নির্দেশনা জারি

সরকারি ব্যয় কমানোর চতুর্থ নির্দেশনা জারি

আবারও ব্যয় কমানোর নির্দেশনা জারি করেছে সরকার। সরকারের নেওয়া ‘সি’ ক্যাটাগরির প্রকল্পে অর্থছাড় স্থগিতের নির্দেশ দিয়ে চতুর্থ দফায় নির্দেশনা দেওয়া হয়েছে। আগের মতোই সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ, রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় নতুন বা প্রতিস্থাপক হিসেবে সব ধরনের যানবাহন (মোটরযান, জলযান, আকাশযান) কেনা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার (১২ মার্চ) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপ-সচিব মোহাম্মদ আনিসুজ্জামানের সই করা এ সংক্রান্ত পরিপত্র সব মন্ত্রণালয়ের সচিব ও সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে। এর আগে গত বছরের ৩ জুলাই, ২১ জুলাই এবং ১৩ ডিসেম্বর সরকারি ব্যয় কমানোর লক্ষ্যে পরিপত্র জারি করা হয়। নতুন নির্দেশনায় আগের:
আরও পড়ুন
রোজায় অফিস ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা

রোজায় অফিস ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা

এবারের রমজান মাসে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে। সোমবার (১৩ মার্চ) সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য রমজান মাসের অফিসের এ সময়-সূচি নির্ধারণ করে দিয়েছে মন্ত্রিসভা। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ সময়-সূচি নির্ধারণ করা হয়। বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
আরও পড়ুন
রাবিতে বহিরাগত প্রবেশ ও ঘোরাফেরায় নিষেধাজ্ঞা

রাবিতে বহিরাগত প্রবেশ ও ঘোরাফেরায় নিষেধাজ্ঞা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন ক্যাম্পাসে বহিরাগতদের অকারণে প্রবেশ ও যত্রতত্র ঘোরাফেরা নিষিদ্ধ করেছে। তবে সঙ্গতকারণে কারও ক্যাম্পাসে আসার প্রয়োজন হলে প্রবেশ গেটে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সদস্যরা পরিচয় যাচাই ও ক্যাম্পাসে প্রবেশের কারণ নিশ্চিত হয়ে ঢুকতে দেবে। এজন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে পরিচয়পত্র সঙ্গে রাখার আহ্বান জানানো হয়েছে। সোমবার (১৩ মার্চ) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে এই নিষেধাজ্ঞার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান গত দুই দিনের উদ্ভুত পরিস্থিতির পর বিশ্ববিদ্যালয় উপাচার্য এই সিদ্ধান্ত নিয়েছেন। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নির্দেশনা বহাল থকবে। এদিকে, স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই দিন বন্ধ:
আরও পড়ুন
টিকটকে প্রধানমন্ত্রীকে নিয়ে ভিডিও  আফলোড করায় রামগঞ্জে যুবক কারাগারে

টিকটকে প্রধানমন্ত্রীকে নিয়ে ভিডিও আফলোড করায় রামগঞ্জে যুবক কারাগারে

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার চন্ডিপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে ভিডিও আফলোড করে কটুক্তি করার অপরাধে রোববার দিবাগত রাতে গ্রামবাসী মোঃ ফারুক হোসেন নামের এক যুবককে গনধোলাই দিয়ে রামগঞ্জ থানা পুলিশের নিকট সোপর্দ করে। রাতেই চন্ডিপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক জিএস নজরুল ইসলাম বাদী হয়ে এজাহার দায়ের করলে রামগঞ্জ থানার ওসি এজাহারটি ২০১৮ইং সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ১৫(২)/২৯(১) ও ৩১(২) ধারা মোতাবেক আইসিটি আইনে মামলা রুজু করে সোমবার বেলা ১১টার দিকে ফারুককে গ্রেফতার দেখিয়ে লক্ষ্মীপুর কারাগারে প্রেরন করে। স্থানীয় সুত্রে জানায়,উপজেলার পুর্ব চন্ডিপুর গ্রামের ছবর উদ্দিন হাজী বাড়ির আবু তাহের মুন্সীর পুত্র ফারুক হোসেন তার:
আরও পড়ুন
যেসব জায়গায় বৃষ্টির সম্ভাবনা

যেসব জায়গায় বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়া অফিস জানিয়েছে, পরবর্তী তিন দিনে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিকে চট্টগ্রাম, রাঙ্গামাটি, কক্সবাজার, বান্দরবান ও সিলেট জেলা সমূহের উপর দিয়ে আজ মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়াও তেঁতুলিয়ায় ১৫ দশমিক ৩ ও রাজারহাটে ১৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা সীতাকুন্ড ও রাঙ্গামাটিতে ৩৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড:
আরও পড়ুন
চার মাস এগিয়ে আসছে চলতি বছরের এইচএসসি পরীক্ষা

চার মাস এগিয়ে আসছে চলতি বছরের এইচএসসি পরীক্ষা

স্বাভাবিক সময়ে এইচএসসি ও সমমানের পরীক্ষা প্রতি বছরের এপ্রিলে শুরু হয়। তবে করোনার কারণে গত বছর এ পরীক্ষা নির্ধারিত সময়ে হয়নি। করোনার পাশাপাশি বন্যাসহ বিভিন্ন কারণে এইচএসসি পরীক্ষা শুরু হয় গত বছরের ৬ নভেম্বর। চলতি বছরও যথাসময়ে পরীক্ষা নিতে পারছে না কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছরের পরীক্ষা গত বছরের চেয়ে অন্তত চার মাস এগিয়ে আসতে পারে। তবে স্বাভাবিক সময়ের মতো এপ্রিলে এ পরীক্ষা হবে না। চলতি বছরের জুলাইয়ের শুরুতে এ পরীক্ষা হতে পারে। এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক অধ্যাপক তপন কুমার সরকার আজ সোমবার (১৩ মার্চ) বলেন, এইচএসসি পরীক্ষার সময় এখনো:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.