জাতীয়

১৭ মার্চ ওড়াতে হবে জাতীয় পতাকা

১৭ মার্চ ওড়াতে হবে জাতীয় পতাকা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শুক্রবার (১৭ মার্চ) সরকারি-বেসরকারি অফিস ও ভবনে জাতীয় পতাকা ওড়াতে হবে। রোববার (১২ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার এ মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, ‘জাতির পিতার জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস’ যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন উপলক্ষে আগামী ১৭ মার্চ শুক্রবার সারাদেশে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশের বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা উত্তোলিত হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের:
আরও পড়ুন
সুলতান’স ডাইনকে অব্যাহতির সুপারিশ ভোক্তা অধিদপ্তরের

সুলতান’স ডাইনকে অব্যাহতির সুপারিশ ভোক্তা অধিদপ্তরের

কাচ্চিতে খাসির পরিবর্তে অন্য প্রাণির মাংস ব্যবহারের অভিযোগ থেকে সুলতান’স ডাইনকে অব্যাহতির সুপারিশ করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (১৩ মার্চ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল স্বাক্ষরিত এক তদন্ত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, খাসি বাদে অন্য প্রাণির মাংসের ব্যবহার নিঃসন্দেহাতীত ভাবে প্রমাণিত না হওয়ায় অভিযুক্ত প্রতিষ্ঠান সুলতান’স ডাইনের ওপর আরোপিত অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া যেতে পারে। এছাড়া যে মোবাইল ফোন নম্বর থেকে অভিযুক্ত প্রতিষ্ঠানে অভিযোগ দেওয়া হয়েছিলো, তা বন্ধ পাওয়া যায় বলে প্রতিবেদনে জানানো হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, সন্দেহযুক্ত চিকন হাড়ের ব্যাপারে সুলতান'স ডাইনের কর্তৃপক্ষের দাবি, ৭ থেকে:
আরও পড়ুন
দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিচ্ছে সরকার

দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিচ্ছে সরকার

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে সহায়তা দিচ্ছে। ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা এই শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩০ মার্চ। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় বর্তমানে মাধ্যমিক পর্যায়ে ৫ হাজার টাকা, উচ্চমাধ্যমিক পর্যায়ে ৮ হাজার টাকা এবং স্নাতক ও সমমান পর্যায়ে ১০ হাজার টাকা হারে ভর্তিসহায়তা প্রদান করা করা হচ্ছে। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রীর শিক্ষা:
আরও পড়ুন
দেশের ৮ জেলায় নতুন ডিসি

দেশের ৮ জেলায় নতুন ডিসি

রাজশাহী, নড়াইল, মাদারীপুর, দিনাজপুর, নাটোর, মেহেরপুর, ঝিনাইদহ ও মৌলভীবাজারে নতুন জেলা প্রশাসক (ডিসি)নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১২ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় জেলা প্রশাসক ও ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে তাদের নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে।
আরও পড়ুন
ইবি ছাত্রী নির্যাতন: ফুটেজ সংগ্রহে ব্যর্থতা, তদন্তে কমিটি

ইবি ছাত্রী নির্যাতন: ফুটেজ সংগ্রহে ব্যর্থতা, তদন্তে কমিটি

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে ছাত্রী নির্যাতনের ঘটনায় গঠিত তদন্ত কমিটিকে সিসিটিভি ফুটেজ সরবরাহে ব্যর্থ হয়েছিল হল প্রশাসন। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. আহসান-উল-আম্বিয়াকে দায়িত্ব দিয়ে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া আইসিটি সেলের অধীনে পরিচালিত সিসি ক্যামেরা সিস্টেমের পাসওয়ার্ড ও নিয়ন্ত্রণ কক্ষের চাবি জরুরি ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ-এর নিকট হস্তান্তর করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করেছেন। অফিস আদেশে বলা হয়, গত ১১ ও ১২ ফেব্রুয়ারি রাতে দেশরত্ন শেখ:
আরও পড়ুন
ইবির কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে যারা

ইবির কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে যারা

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে বাংলা বিভাগের শিক্ষার্থী মোহতাদিলুর রহমান রাকিব ও সাধারণ সম্পাদক হিসেবে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাসউদ রানা মনোনীত হয়েছেন। শনিবার (১১ মার্চ) সংগঠনটির উপদেষ্টা ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক এস এম আব্দুর রহিম, ভূগল ও পরিবেশ বিজ্ঞানের সভাপতি ইনজামুল হক সজল ও ফোকলোর স্টাডিজ বিভাগের প্রভাষক ড. এরশাদুল হক এ কমিটির অনুমোদন দেন। ৮০ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি সারোয়ার শুভ, সালেহ আকরাম রাসেল, মাঈনুল ইসলাম, আ. রহিম মিয়া, হানিফা আক্তার, বৃষ্টি খাতুন, আব্দুল হালিম, হানিফ পালোয়ান ও মামুন। যুগ্ম সাধারণ সম্পাদক:
আরও পড়ুন
মেডিকেল ভর্তি পরীক্ষার ফল আজ

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল আজ

সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল আজ (১২ মার্চ) দুপুরে প্রকাশ করা হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাঈদুল ইসলাম প্রধান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার দুপুর দেড়টার দিকে মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের (পুরাতন) সভাকক্ষে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এবার এমবিবিএস কোর্সে ভর্তির জন্য আবেদন করেছেন ১ লাখ ৩৯ হাজার ২১৭ জন। সরকারি ও বেসরকারি ১০৮টি মেডিকেল কলেজে মোট আসন রয়েছে ১১ হাজার ১২২টি।
আরও পড়ুন
তুচ্ছ ঘটনায় রনক্ষেত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়

তুচ্ছ ঘটনায় রনক্ষেত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী প্রতিবেদক: স্থানীয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে ক্যাম্পাস ও বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায়। রোববার (১২ মার্চ) সকাল ৮টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে। এছাড়া বিনোদপুর হয়ে রাজশাহী-ঢাকা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে রাজশাহী থেকে নির্ধারিত সময়ে বিভিন্ন গন্তব্যে ট্রেনগুলো ছেড়ে গেছে। এর আগে গতকাল শনিবার সন্ধ্যায় সংঘর্ষের পর থেকে রাজশাহী-ঢাকা মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়। এখন পর্যন্ত নগরীর চৌদ্দপাই এলাকার বিহার মোড়, তালাইমারি ভদ্রা মোড় এলাকার রাস্তা বন্ধ রাখা হয়েছে। ফলে এই সড়ক ব্যবহার করা বিভিন্ন যানবাহনগুলো বিকল্প পথ দিয়ে চলাচল করছে। জানা গেছে,:
আরও পড়ুন
ইবির চট্টগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে নতুন মুখ

ইবির চট্টগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে নতুন মুখ

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চট্টগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে আইন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহেদুল ইসলামকে সভাপতি ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আনিসুর রহমান সায়মনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। শনিবার (১১ মার্চ) সংগঠনটির প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ নাছির উদ্দীন ও উপদেষ্টা এ এইচ এম নাহিদ এই কমিটির অনুমোদন দেন। কমিটির অন্য সদস্যরা হলেন- সহ সভাপতি আনিসুর রহমান চৌধুরী, সালমান ওয়াহিদ, ছগীর উদ্দীন, আমিনুল ইসলাম, রিয়াজুল ইসলাম, রেদওয়ান রাব্বি ও ফারদিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম আরাফাত, তাজুল ইসলাম, ক্রিস্টোফার গঞ্জালেস, শরিফুল ইসলাম ও আরাফাতুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফয়সাল সরোওয়ার ও আব্দুল:
আরও পড়ুন
বিয়ের আশ্বাস দিয়ে গর্ভপাত, অবশেষে ধর্ষণ মামলা

বিয়ের আশ্বাস দিয়ে গর্ভপাত, অবশেষে ধর্ষণ মামলা

নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার মোহনগঞ্জে ধর্ষণে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে এক কিশোরী। এ ঘটনায় ইফাত মিয়া (২০) নামে এক যুবকের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন কিশোরীর বাবা। পরে আদালত থেকে মোহনগঞ্জ থানাকে মামলাটি রেকর্ড করার নির্দেশ দেওয়া হয়। শনিবার (১১ মার্চ) নেত্রকোণার মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। অভিযুক্ত ইফাত মিয়া বারহাট্টা উপজেলার ইসলামপুর গ্রামের কাজল মিয়ার ছেলে। আর ওই কিশোরী মোহনগঞ্জ পৌরশহরের বাসিন্দা। বর্তমানে সে চার মাসের অন্তঃসত্ত্বা। মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ইফাত মিয়া কিছুদিন ধরে কাজের সূত্রে মোহনগঞ্জ পৌরশহরে বসবাস করতেন। কিশোরীর বাসার পাশাপাশি বসবাসের কারণে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ইফাতের। প্রেমের সূত্র ধরে:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.