জাতীয়

সোয়া ১১ কোটি টাকা ছিনতাই: এবার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

সোয়া ১১ কোটি টাকা ছিনতাই: এবার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

রাজধানীর উত্তরায় ডাচ বাংলা ব্যাংকের সোয়া ১১ কোটি টাকা ছিনতায়ের ঘটনায় মূল পরিকল্পনাকারী আকাশকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সেই সঙ্গে ছিনতাই হওয়া টাকার মধ্যে আরও ৫৮ লাখ ৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান ও অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ। ডিবি প্রধান জানান, সোমবার (১৩ মার্চ) রাতে রাজধানীর কড়াইল বস্তির বউবাজার এলাকা থেকে হৃদয় নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ওইসময় তার কাছ থেকে ৪৮ লাখ ৭ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে নেত্রকোনা থেকে:
আরও পড়ুন
যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

ঝিনাইদহে যৌতুক না পেয়ে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা মামলায় স্বামী আব্দুল হালিমকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। আজ (১৪ মার্চ) দুপুরে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মো. মিজানুর রহমান এ দণ্ডাদেশ দিয়েছেন। মৃত্যু দণ্ডাদেশ প্রাপ্ত আসামি শৈলকুপা উপজেলার ছাত্তার মন্ডলের ছেলে আবুদল হালিম পলাতক রয়েছে। তবে মামলার সাথে সংশ্লিষ্ঠতা না থাকায় আসামির বাবা ছাত্তার মন্ডল ও ভাই দলিল মন্ডল চার্জশীট থেকে বাদ দেয় মামলার তদন্তকারী কর্মকর্তা। মামলার বিবরণে জানা যায়, শৈলকুপা উপজেলার দেবীনগর গ্রামের আব্দুল হালিম ২০১৩ সালের ১৯ ডিসেম্বর সন্ধ্যায় যৌতুক না পেয়ে স্ত্রী ববিতাকে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার পর লাশ বাড়ির পাশের মেহগনি বাগানে ফেলে রাখে। পুলিশ তার:
আরও পড়ুন
ভূমধ্যসাগরে নৌকাডুবি, ১৭ বাংলাদেশি উদ্ধার

ভূমধ্যসাগরে নৌকাডুবি, ১৭ বাংলাদেশি উদ্ধার

লিবিয়া থেকে অবৈধপথে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে নৌকাডুবির ঘটনায় ১৭ বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর তাদের উপকূলে নেওয়া হয়েছে। গত রোববার এ নৌকাডুবির ঘটনা ঘটে। খবর রয়টার্সের। নৌকাটিতে ৪৭ যাত্রী ছিল। উদ্ধার করা অভিবাসীদের ইতালির সিসিলি দ্বীপের পোজালো শহরে নিয়ে যাওয়া হয়েছে এবং তারা সবাই মূলত বাংলাদেশের নাগরিক। ইতালির কোস্টগার্ড জানিয়েছে, বৈরী আবহাওয়ার মধ্যে লিবিয়া থেকে বিপজ্জনক সমুদ্রযাত্রায় নামা অভিবাসীদের একটি নৌকা গত রোববার ভূমধ্যসাগরে ডুবে যায়। নৌকাডুবির ওই ঘটনায় ভূমধ্যসাগরে ৩০ অভিবাসী ডুবে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে অবৈধপথে ইতালি যাওয়ার সময় গত ২৬ ফেব্রুয়ারি ইতালির দক্ষিণাঞ্চলীয় ক্যালাব্রিয়ার কাছে জাহাজডুবির ঘটনায় অন্তত ৭৯ জন:
আরও পড়ুন
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

সুনামগঞ্জ সিলেট মহাসড়কের হালুয়ারগাও এলাকায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ১১টায় সিলেট সুনামগঞ্জ মহাসড়কের হালুয়ারগাও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সুনামগঞ্জ সদর থানার ওসি ইখতিয়ার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। বিস্তারিত আসছে…
আরও পড়ুন
ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে কোনো পরীক্ষা নয়

ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে কোনো পরীক্ষা নয়

২০২৩ সালের শুরু থেকে নতুন কারিকুলামে পাঠদান চলছে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে। এ দুই শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়নে কোনোও প্রচলিত পরীক্ষা বা মডেল টেস্ট নেওয়া যাবে না বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউশি। গতকাল সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষা অধিদপ্তর বলেছে, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়ন হবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) গাইডলাইন অনুযায়ী। এ গাইডলাইনের বিষয়ে পরে স্কুলগুলোকে জানিয়ে দেওয়া হবে। মাউশি এক আদেশে বলেছে, মাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিখন-শেখানো ও মূল্যায়ন কার্যক্রমের ক্ষেত্রে এনসিটিবি প্রণীত শিক্ষক সহায়িকা এবং শিক্ষাক্রমের নির্দেশনা অনুসারে করতে:
আরও পড়ুন
অভিনয় করতে গিয়ে মঞ্চেই অভিনেতার  মৃত্যু

অভিনয় করতে গিয়ে মঞ্চেই অভিনেতার মৃত্যু

মঞ্চে ভিন্ন চরিত্রে নিজেকে আত্মিকভাবে মানিয়ে খ্যাতি অর্জন করেন অভিনয় শিল্পীরা। আবার সেই মঞ্চেই জীবনাবসানের ঘটনাও কম নয়। সে রকমই একটি ঘটনা ঘটেছে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায়। শনিবার রাতে উপজেলার জামতৈল ইউনিয়নের নান্দিনামধু গ্রামে আয়োজিত যাত্রার মঞ্চে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নায়কের ভাইয়ের অভিনয় করছিলেন হাসেম আলী সরকার নামে এক যাত্রাশিল্পী। তার চরিত্রটি ছিল দুঃখী এক কৃষকের। যাত্রা চলাকালে কষ্টদায়ক একটি দৃশ্যে সংলাপ বলতে বলতেই আকস্মিকভাবে মঞ্চেই লুটিয়ে পড়েন তিনি। এ সময় দর্শক ও সহ-অভিনেতাসহ সবাই ধারণা করছিলেন হাসেম আলী অভিনয় চালিয়ে যাচ্ছেন। অনেক সময় পরও উঠতে না দেখে সহকর্মীরা তাকে উঠানোর চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে শেষ নিঃশ্বাস:
আরও পড়ুন
নাফ নদী থেকে আইসসহ ৩ রোহিঙ্গা আটক

নাফ নদী থেকে আইসসহ ৩ রোহিঙ্গা আটক

কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে পাচারকালে ক্রিস্টাল মেথ (আইস) ও ইয়াবাসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ সময় দুটি কাঠের নৌকা জব্দ করা হয়েছে। সোমবার (১৩ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে নাফ নদীর জালিয়ার দ্বীপ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকেরা হলেন- উখিয়া ৩ নম্বর কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ হোসাইনের ছেলে সাকের (২২), ১২ নম্বর বালুখালী ক্যাম্পের আবু ছিদ্দিকের ছেলে মোহাম্মদ জাবের (১৯) এবং মিয়ানমারের মংডু সিকদার পাড়ার হাছনের ছেলে মোহাম্মদ ইউনুছ (২৩)। বিজিবির-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, মিয়ানমার থেকে মাদকের চালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে জালিয়ার দ্বীপ এলাকায় অবস্থান:
আরও পড়ুন
৪৫তম বিসিএস প্রিলিমিনারির তারিখ নির্ধারণ আজ

৪৫তম বিসিএস প্রিলিমিনারির তারিখ নির্ধারণ আজ

৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ, আসন বিন্যাস ও সামগ্রিক বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ হতে পারে। মঙ্গলবার এ নিয়ে বৈঠকে বসছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পিএসসি সূত্রে আরো জানা গেছে, ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সময় মঙ্গলবারের সভায় চূড়ান্ত হতে পারে। এর আগে, বিসিএসের প্রশ্নপত্র ছাপানোর বিষয়ে গত ১০ মার্চ সংশ্লিষ্ট প্রেসের কর্মকর্তাদের সঙ্গে পিএসসি বৈঠক করেছে। এদিকে পিএসসির সংশ্লিষ্টরা বলছেন, এই বিসিএসের প্রশ্ন তৈরির কাজ বেশ কিছুদিন আগে শেষ হয়েছে। তবে আসন্ন রোজার ঈদের ছুটির কারণে চলতি মাস মার্চ ও এপ্রিলে এ পরীক্ষা নেয়া সম্ভব হবে না। তাই আগামী মে মাসের প্রথম দিকে এ পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। জানতে চাইলে:
আরও পড়ুন
বাংলাদেশকে এখন সবাই সম্মানের চোখে দেখে: শিক্ষামন্ত্রী

বাংলাদেশকে এখন সবাই সম্মানের চোখে দেখে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এমন কোনো ক্ষেত্র নেই যেখানে বাংলাদেশ এগোয়নি। দেশে কোনো মানুষ এখন না খেয়ে থাকে না, দারিদ্র্য কমেছে। বাংলাদেশকে এখন সবাই সম্মানের চোখে দেখে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামের সেবা করেছেন। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একই কাজ করছেন। সোমবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে স্বাধীনতা মাদরাসা শিক্ষক পরিষদ (স্বামাশিপ) আয়োজিত ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাদরাসা শিক্ষার গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, মাদরাসা শিক্ষকদের দাবি-দাওয়া সঠিক সময়ে বিবেচনা করা হবে। আপনাদের আবেদন আমি লিখে নিয়েছি। সময়মতো সেগুলো বাস্তবায়ন করবো। শিক্ষকদের দাবিগুলো নিয়ে তিনি বলেন, ইবতেদায়ী পর্যায়ে উপবৃত্তি দেওয়ার বিষয়টি বিবেচনাধীন:
আরও পড়ুন
স্থানীয়দের হামলায় আহত ইবি শিক্ষার্থী: সড়ক অবরোধ করে আন্দোলন

স্থানীয়দের হামলায় আহত ইবি শিক্ষার্থী: সড়ক অবরোধ করে আন্দোলন

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী হামলার প্রতিবাদে প্রধান ফটক সংলগ্ন কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছে শিক্ষার্থীরা। এতে কুষ্টিয়া-ঝিনাইদহ উভয় পাশে প্রায় ছয় কিলোমিটা রাস্তায় যানজটের সৃষ্টি হয়। সোমবার (১৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারা আন্দোলন শুরু করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এসময় তারা রাস্তায় আগুন জালিয়ে আন্দোলন করে। প্রায় চার ঘন্টা আন্দোলনের পর রাত ১০টার দিকে পুলিশ কর্তৃক হামলাকারীদের গ্রেপ্তারে আশ্বাসে তারা ক্যাম্পাসে ফেরেন। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, আমাদের ক্যাম্পাসের দুইজন ছাত্র আজকে বিকেলে ক্যাম্পাস পার্শ্ববর্তী শেখ পাড়া বাজারে বাইকে তেল আনতে গেলে স্থানীয়দের দ্বারা হামলার শিকার হয়। আমরা হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে বিচারের:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.