বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকীতে ইবি প্রেস ক্লাবের শ্রদ্ধাঞ্জলি
ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পন করে বঙ্গবন্ধুকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেছে ইবি প্রেস ক্লাব। দিবসটি উপলক্ষে শুক্রবার (১৭ মার্চ) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ে প্রধান ফটক সংলগ্ন ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সংগঠনটির সদস্যরা। সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম রায়হানের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এসময় সংগঠনটির দপ্তর সম্পাদক মুনজুরুল ইসলাম নাহিদ, ক্রীড়া সম্পাদক আজাহারুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য নাজমুল হোসাইন, নুর আলম ও আবির হোসেনসহ সংগঠনটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের নেতৃত্বে দিবসটি উপলক্ষে বের:
