জাতীয়

তজুমদ্দিনে নিষেধাজ্ঞা অমান্য করায় ৩১ জেলে আটক

তজুমদ্দিনে নিষেধাজ্ঞা অমান্য করায় ৩১ জেলে আটক

ভোলা প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনে মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে অভয়াশ্রমে মাছ ধরার অপরাধে ৩১জেলে, ট্রলার, চাই ও পাঙ্গাস মাছের পোনা আটক করা হয়েছে। আটককৃত জেলেদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আর্থিক জরিমানা করা হয়। মৎস্য অফিস সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৬মার্চ) রাতভর ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা ইমদাদুল্যাহ’র নেতৃত্বে তজুমদ্দিন মৎস্য অফিস, কোষ্টগার্ড ও পুলিশ মেঘনার বিভিন্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করেন। এ সময় রাত সোয়া ৩টার দিকে মনপুরা সংলগ্ন মেঘনার সোনারচর এলাকায় চাই দিয়ে মাছ ধরার সময় ৩১ জেলে, ৫টি ট্রলার, ৪টি চাই ও ১০ কেজি পাঙ্গাস মাছের পোনা আটক করা হয়েছে। আটক মাছ হাফিজিয়া মাদ্রাসার লিল্লাহ বোডিংয়ে বিতরণ করা হয়।:
আরও পড়ুন
সেনবাগের বিজবাগ ইউনিয়নে স্মার্ট কার্ড (জাতীয় পরিচয়পত্র) বিতরণ

সেনবাগের বিজবাগ ইউনিয়নে স্মার্ট কার্ড (জাতীয় পরিচয়পত্র) বিতরণ

মোঃ বদিউজ্জামান ( বি. চৌধুরী), নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সেনবাগের ৮ নং বিজবাগ ইউনিয়নের ১ নং ওয়ার্ড ও ৪ ওয়ার্ডের জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড ১৬ মার্চ সারাদিন ব্যাপী জয়নগর উচ্চ বিদ্যালয়ে বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশের স্মার্ট কার্ড বিতরন। ৮ নং বিজবাগ ইউনিয়নের ২০০৮ হতে ২০১৮ সাল পর্যন্ত নিবন্ধিত ভোটারগণের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৮ নং বিজবাগ ইউনিয়ন পরিষদের সম্মানীত চেয়ারম্যান সেলিম উদ্দিন কাজল, উপস্হিত ছিলেন বিজবাগ ইউনিয়ন আ. লীগের নব নির্বাচিত সভাপতি মাইন উদ্দিন মনা কোম্পানী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আরও পড়ুন
রামগঞ্জে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন

রামগঞ্জে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন করা হয়েছে। ১৬মার্চ (বৃহস্পতিবার) সকালে রামগঞ্জ পৌর শহরের সাব-রেজিষ্ট্রি অফিস সংলগ্ন মিজান টাওয়ারের ২য় তলায় শুভ উদ্বোধনের মাধ্যমে যমুনা ব্যাংকের সার্বিক কার্যক্রম শরু হয়। যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে ও ব্যাংকের এবিপি আবদুল মালেকের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিঃ ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিঃ পরিচালক কানুতোষ মজুমদার, মোঃ সাইদুল ইসলাম, রেদোয়ান-উল করিম আনসারী, রামগঞ্জ পৌরসভা মেয়র আবুল খায়ের পাটোয়ারী, যমুনা ব্যাংক রামগঞ্জ উপশাখা ব্যবস্থাপক মোহাম্মদ আলম প্রমূখ।
আরও পড়ুন
ফরিদপুর ১১ ইউনিয়নের নির্বাচন চলছে

ফরিদপুর ১১ ইউনিয়নের নির্বাচন চলছে

ফরিদপুর প্রতিনিধি- জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ১১ ইউনিয়নের ১০৩টি কেন্দ্রে ৬৬৫টি বুথে ভোট গ্রহণ করা হবে। সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬৯, সাধারণ সদস্য পদে ৩৫৮ ও সংরক্ষিত নারী সদস্য পদে ১১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা দুই লাখ ৩৩ হাজার ২৯ জন। নির্বাচন পরিচালনার জন্য দুই হাজার ৯৮ জন কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব পালন করবেন। ফরিদপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নূরুল আমীন জানান, আজকের নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে আনসার, পুলিশ, র‌্যাব সদস্যদের পাশাপাশি বিজিবি সদস্যরা মোতায়েন থাকবে। এছাড়াও ১১ ইউনিয়নে ১৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও:
আরও পড়ুন
বুয়েট ছাত্র ফারদিন হত্যা মামলায় স্থায়ী জামিন পেলেন বুশরা

বুয়েট ছাত্র ফারদিন হত্যা মামলায় স্থায়ী জামিন পেলেন বুশরা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যা মামলার ঘটনায় স্থায়ী জামিন পেয়েছেন আমাতউল্লাহ বুশরা। ফারদিন হত্যা মামলায় স্থায়ী জামিনের আবেদন করতে আজ বৃহস্পতিবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন বুশরা। মহানগর হাকিম শান্ত ইসলাম মল্লিক তার জামিন মঞ্জুর করে ১৬ এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য করেন।একই সঙ্গে বুশরাকে মামলা থেকে অব্যাহতি দিয়ে ডিবির প্রতিবেদনের বিরুদ্ধে অনাস্থা আবেদনের সময় চেয়েছেন ফারদিনের বাবা। বাদী কাজী নূরউদ্দিন রানা রিট আবেদনে বলেন, তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন তিনি। পরবর্তী নির্ধারিত তারিখে অনাস্থা আবেদন করবেন। তিনি মামলার সমস্ত নথির অনুলিপি চেয়েও একটি আবেদন করেছেন। শুনানি শেষে ম্যাজিস্ট্রেট আবেদন দু’টি মঞ্জুর করেন। গত ৮ জানুয়ারি তদন্ত:
আরও পড়ুন
ঢাকাসহ পাঁচ বিভাগে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

ঢাকাসহ পাঁচ বিভাগে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে দেশের নদীবন্দরগুলো থেকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত নামিয়ে ফেলতে বলেছে সংস্থাটি। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ৯টা থেকে আবহাওয়া অধিদফতরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। তিনি আরও জানান, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও:
আরও পড়ুন
হজযাত্রী নিবন্ধনের সময় শেষ হচ্ছে আজ

হজযাত্রী নিবন্ধনের সময় শেষ হচ্ছে আজ

হজযাত্রী নিবন্ধনের সময় শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার (১৬ মার্চ)। চলতি মৌসুমে এপর্যন্ত তিনবার হজযাত্রী নিবন্ধনের সময় বৃদ্ধি করা হয়েছে। এরপর আর সময় বাড়ানো হবে না বলে গত ৭ মার্চ এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছিল ধর্ম মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কোটা পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে নিবন্ধন সার্ভার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। নিবন্ধন ভাউচার প্রস্তুতের পরবর্তী দুই কার্যদিবসের মধ্যে অর্থ ব্যাংকে জমা দিয়ে নিবন্ধন নিশ্চিত না করলে উক্ত ভাউচার স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে‌। গত ৮ ফেব্রুয়ারি হজযাত্রী নিবন্ধন শুরু হয়, যা ২৩ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নিবন্ধনে তেমন সাড়া না পাওয়ায় সময় আরও ৫ দিন বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি করা হয়। এরপরও:
আরও পড়ুন
ইবিতে তিনদিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু

ইবিতে তিনদিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংস্থার (আইইউমুনা) উদ্যোগে তিন দিনব্যাপী আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন-২০২৩ শুরু হয়েছে। বুধবার (১৫ মার্চ) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল (বিইউপি) ও নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) সহ প্রায় ১৭টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আইইউমুনা’র প্রায় দুই শতাধিক ডেলিগেট (কনফারেন্স সদস্য) অংশগ্রহন করেন। সম্মেলনটি আগামীকাল ১৬ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত চলবে। উদ্বোধনী দিনে ওপেনিং সিরিমনি, ওপেনিং প্লেনারি (বিশ্ববিদ্যালয় প্রতিনিধি) ও কালচারাল পর্ব আনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন:
আরও পড়ুন
বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

নাটোরে যাত্রীবাহী বাসের ধাক্কায় নজরুল ইসলাম (৬৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে নাটোর-বগুড়া মহাসড়কে সদর উপজেলার কাশিয়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন। নজরুল ইসলাম নলডাঙ্গা উপজেলার খাজুরা গ্রামের মৃত সোলেমান হোসেনের ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে ওসি নাছিম আহমেদ জানান, বৃহস্পতিবার সকালে নজরুল ইসলাম দিঘাপতিয়া বাজার থেকে দুধ কিনে বাসায় ফিরছিলেন। এসময় পথে নাটোর-বগুড়া মহাসড়কের কাশিয়াবড়ি ব্রিজ এলাকায় রাস্তা পার হওয়ার সময় পাবনা থেকে ছেড়ে আসা বগুড়াগামী এক যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নজরুল ইসলামের মৃত্যু হয়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ:
আরও পড়ুন

জানাজা পড়িয়ে ফেরার পথে প্রাণ গেল মাদরাসা শিক্ষকের

বরগুনায় জানাজা পড়িয়ে ফেরার পথে তেলবাহী ট্রাকচাপায় মাওলানা আবদুস সাত্তার (৪৫) নামে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ মার্চ) দুপুরে বরগুনা সদরের বরগুনা-বরিশাল মহাসড়কের সোনার বাংলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাওলানা আবদুস সাত্তার বরগুনা সদর উপজেলার বড়মিয়া হাটখোলা এলাকার আবদুল লতিফের ছেলে। তিনি বরিশালের একটি মাদরাসায় সহ-সুপার পদে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিজের ফুফা মারা যাওয়ার খবর পেয়ে বাড়িতে আসেন মাওলানা আবদুস সত্তার। নিজেই মৃতের জানাজা পড়ান। এরপর ব্যক্তিগত মোটরসাইকেল নিয়ে নিজ কর্মস্থল বরিশালের উদ্দেশ্যে রওয়ানা হন। তিনি বরগুনা-বরিশাল মহাসড়কের সোনার বাংলা এলাকায় আসলে একটি তেলবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে মাথা থেতলে:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.