নেত্রকোণার দুর্গাপুর ইউপি উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর জয়

শেয়ার

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি:

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. ইউসুফ তালুকদার সাগর (মোটরসাইকেল প্রতীক) ৬ হাজার ৮৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম (নৌকা প্রতীক) পেয়েছেন ৫ হাজার ৪৬৩ ভোট। এ ছাড়া আরেক স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম (আনারস প্রতীক) ৭৭৮ ভোট পেয়েছেন।

ভোটের তথ্য নিশ্চিত করে রিটার্নিং কর্মকর্তা ও দুর্গাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা তপন চন্দ্র শীল জানান, সকল প্রক্রিয়া সম্পন্ন করে বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.