জাতীয়

জামায়াত আমীরের সঙ্গে বিএনপি চেয়ারপারসনের সৌজন্য সাক্ষাৎ

জামায়াত আমীরের সঙ্গে বিএনপি চেয়ারপারসনের সৌজন্য সাক্ষাৎ

  মোঃ হাসিবুজ্জামান টিপু, স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর আমীর ডা. শফিকুর রহমান-এর সঙ্গে তারেক রহমান-এর এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ  অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যা ৭টায় বসুন্ধরাস্থ কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।  বিএনপি’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। অন্যদিকে জামায়াতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নায়েবে আমীর ডা. সৈয়দ  আব্দুল্লাহ মো. তাহের এবং সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। সাক্ষাৎটি অত্যন্ত হৃদ্যতাপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। রাজনৈতিক  অঙ্গনে এ সৌজন্য বৈঠককে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
আরও পড়ুন
রামগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি আবু তাহের, সেক্রেটারী রাজু নির্বাচিত

রামগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি আবু তাহের, সেক্রেটারী রাজু নির্বাচিত

  আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ রামগঞ্জ পেসক্লাব-এর দ্বিবার্ষিক (২০২৬-২০২৭) নির্বাচন সম্পন্ন হয়েছে। রবিবার (১৫ ফেব্রুয়ারী) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনে ১১টি পদের বিপরীতে মোট ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচনে সভাপতি পদে দৈনিক মানবজমিন প্রতিনিধি আবু তাহের এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক আমার সংবাদ প্রতিনিধি রাজু হোসেন নির্বাচিত হয়েছেন। নির্বাচিত অন্যান্যরা হলেন, সহ-সভাপতি: জাকির হোসেন পাটোয়ারী ও পাটোয়ারী হোসেন শরীফ,যুগ্ম সাধারণ সম্পাদক: শাহ-আলম, সহ-সাধারণ সম্পাদক: ইকবাল খন্দকার শান্ত, কোষাধ্যক্ষ: মোঃ পারভেজ হোসেন, দপ্তর ও প্রচার সম্পাদক: কনক মজুমদার কার্যনির্বাহী সদস্য: আব্দুর রহমান, মাসুদ রানা মনি ও আফরোজা রহমান রাঙ্গা প্রমূখ। নির্বাচনকে কেন্দ্র করে ক্লাব প্রাঙ্গণে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। ভোটগ্রহন:
আরও পড়ুন
বিএনপি-জামায়াত-এনসিপি কত শতাংশ ভোট পেল, জানাল ইসি

বিএনপি-জামায়াত-এনসিপি কত শতাংশ ভোট পেল, জানাল ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের হার প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার কমিশন এই তালিকা প্রকাশ করে। ইসির তথ্য অনুযায়ী,  একক দল হিসেবে সর্বোচ্চ ভোট পেয়েছে বিএনপি। দ্বিতীয় অবস্থানে রয়েছে জামায়াতে ইসলামী এবং তৃতীয় অবস্থানে রয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। ইসির পরিসংখ্যানে দেখা যায়, নির্বাচনে অংশ নেওয়া ভোটারদের মধ্যে বিএনপি পেয়েছে মোট প্রদত্ত  ভোটের ৪৯ দশমিক ৯৭ শতাংশ। তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা জামায়াতে ইসলামীর ভোটের হার ৩১ দশমিক ৭৬ শতাংশ। শতাংশের হিসেবে তৃতীয় অবস্থানে রয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। তাঁরা মোট ভোটের ৫ দশমিক  ৭৯ শতাংশ পেয়েছেন। এর পরেই রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির প্রার্থীরা পেয়েছেন ৩ দশমিক:
আরও পড়ুন
মাদকমুক্ত লক্ষ্মীপুর-২ গড়তে দ্রুত অভিযান: এমপি আবুল খায়ের ভূঁইয়া

মাদকমুক্ত লক্ষ্মীপুর-২ গড়তে দ্রুত অভিযান: এমপি আবুল খায়ের ভূঁইয়া

প্রদীপ কুমার রায়, নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর লক্ষ্মীপুর -২ রায়পুর ও সদর আংশিক আসনের নব নির্বাচিত এমপি আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী লক্ষ্মীপুর-২ আসনকে মাদকমুক্ত করতে দ্রুত সময়ের মধ্যেই আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। আজ সোমবার তিনি তার ভেরিফায়েড ফেসবুক একাউন্টে এক পোস্টে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমি আপনাদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সংসদ সদস্য। আপনাদের মহামূল্যবান ভোটে মহান জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি। তাই আপনাদের প্রত্যাশা পূরণ করা আমার দায়িত্ব। নবনির্বাচিত এই সংসদ সদস্য জানান, তার নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর-২-এর অন্যতম প্রধান সমস্যা হচ্ছে মাদক। নির্বাচনের আগে বিভিন্ন সভা-সমাবেশ ও নির্বাচনী ইশতেহারে তিনি:
আরও পড়ুন
১৮ ফেব্রুয়ারি থেকে স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের

১৮ ফেব্রুয়ারি থেকে স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের

রমজানের শুরুর দিন থেকেই সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই  আদেশ দেন। আদালতের আদেশে বলা হয়েছে, রমজানে সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় আগামী ৮  মার্চের পরিবর্তে ১৮ ফেব্রুয়ারি থেকে  অর্থাৎ রমজানের শুরু থেকেই বন্ধ থাকবে। এর আগে সরকারের পক্ষ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো রমজানের নির্দিষ্ট একটি সময় পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।  তবে সেই সিদ্ধান্তের কার্যকারিতা স্থগিত করে উচ্চ আদালত এই নতুন নির্দেশনা দিলেন। া এর ফলে ১৮ ফেব্রুয়ারি থেকেই মাধ্যমিক পর্যায়ের সব বিদ্যালয়ে শুরু হচ্ছে রমজানের ছুটি। তবে প্রাথমিক বিদ্যালয়গুলো এই আদেশের আওতায়:
আরও পড়ুন
হাজিরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ক্লিনিক্যাল বর্জ্যের স্তূপ: স্বাস্থ্যঝুঁকিতে কোমলমতি শিক্ষার্থীরা

হাজিরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ক্লিনিক্যাল বর্জ্যের স্তূপ: স্বাস্থ্যঝুঁকিতে কোমলমতি শিক্ষার্থীরা

কবির হোসেন রাকিব , (লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজির হাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গা ঘেঁষেই যত্রতত্র ফেলা হচ্ছে বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিষাক্ত বর্জ্য। এতে বিদ্যালয় প্রাঙ্গণসহ আশপাশের পরিবেশে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে, যা কোমলমতি শিক্ষার্থী ও পথচারীদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়ের সীমানা প্রাচীরের পাশেই স্তূপ করে রাখা হয়েছে ব্যবহৃত ইনজেকশনের সিরিঞ্জ, স্যালাইন ব্যাগ, রক্তমাখা তুলা, ব্যান্ডেজসহ নানা ধরনের ক্ষতিকর ক্লিনিক্যাল বর্জ্য। বৃষ্টি হলে এসব বর্জ্য পচে দুর্গন্ধ আরও প্রকট আকার ধারণ করে। ড্রেন ও খোলা জায়গায় এসব বর্জ্য ফেলার কারণে মশা-মাছির উপদ্রব বেড়েছে, যা ডেঙ্গুসহ বিভিন্ন সংক্রামক ব্যাধি ছড়ানোর শঙ্কা তৈরি করছে।:
আরও পড়ুন

রায়পুরে নিখোঁজ, সকালে যুবকের মরদেহ উদ্ধার

  প্রদীপ কুমার রায়, নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ভোটের আগের রাতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়ার পর প্রবাস ফেরত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার সকালে উপজেলার ৪ নম্বর সোনাপুর ইউনিয়নের পাটোয়ারী রাস্তার মাথার কাছে একটি বালুর মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সোহাগ (৩৫) সোনাপুর ইউনিয়নের লালগাজী মিঝি বাড়ির বাসিন্দা। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন এবং কিছুদিন আগে প্রবাস থেকে দেশে ফেরেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনি বিএনপির একজন কর্মী ছিলেন। পরিবারের সদস্যরা জানান, নির্বাচনের আগের রাতে সোহাগ বাড়ি থেকে বের হন। এরপর আর তিনি:
আরও পড়ুন

নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করছে বিএনপি। দলটির নতুন মন্ত্রিসভায় যারা থাকবেন, তাদেরকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ। নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ কে পড়াবেন- জানতে চাইলে তিনি বলেন, ‘সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিই পড়াবেন।’ শপথের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের প্রস্তুতি আছে বলেও জানিয়েছেন তিনি। মন্ত্রিপরিষদ সচিব আরও জানিয়েছেন, নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের জন্য কম-বেশি  এক হাজার অতিথিকে দাওয়াত দেওয়া হবে। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় সংসদ নির্বাচন ও গণভোট। এতে বিএনপি জোট ২১২টি,  জামায়াত জোট ৭৭টি, ইসলামী আন্দোলন একটি ও অন্যান্যরা সাতটি আসন পেয়েছেন।
আরও পড়ুন
খুলনা-র ৬ আসনের বেসরকারি ফলাফল প্রকাশ

খুলনা-র ৬ আসনের বেসরকারি ফলাফল প্রকাশ

  মোঃ হাসিবুজ্জামান টিপু, স্টাফ রিপোর্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে খুলনার ৬টি সংসদীয় আসনের বেসরকারি ফলাফল প্রকাশিত হয়েছে। কোথাও ছিলো হাড্ডাহাড্ডি লড়াই, আবার কোথাও ব্যবধান ছিল উল্লেখযোগ্য। চলুন এক নজরে দেখে নেওয়া যাক বিজয়ী ও নিকটতম প্রতিদ্বন্দ্বীদের প্রাপ্ত ভোট খুলনা–১ ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি মনোনীত প্রার্থী আমির এজাজ খান পেয়েছেন ১,২১,৩৫২ ভোট এবং বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের কৃষ্ণ নন্দী পেয়েছেন ৭০,৩৪৬ ভোট। খুলনা–২ ১১ দলীয় জোটের প্রার্থী অ্যাড. জাহাঙ্গীর হোসাইন হেলাল পেয়েছেন ৯৩,৭৮৯ ভোট এবং জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত নজরুল ইসলাম মঞ্জু পেয়েছেন ৮৮,১৯৭ ভোট। এই আসনে ছিল জমজমাট প্রতিদ্বন্দ্বিতা! খুলনা–৩ বিএনপি মনোনীত:
আরও পড়ুন
লক্ষ্মীপুর-২ আসনে বিএনপির আবুল খায়ের ভূঁইয়া নির্বাচিত

লক্ষ্মীপুর-২ আসনে বিএনপির আবুল খায়ের ভূঁইয়া নির্বাচিত

  প্রদীপ কুমার রায় নিজস্ব সংবাদদাতা, রায়পুর,লক্ষ্মীপুর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে লক্ষ্মীপুর-২ (রায়পুর ও লক্ষ্মীপুর সদরের আংশিক) আসনের বেসরকারি প্রাথমিক ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া নির্বাচিত হয়েছেন। এই আসনে মোট ভোটার সংখ্যা ছিল ২ লাখ ৫৭ হাজার ৮৯৬ জন। মোট ৮২টি ভোটকেন্দ্রের সবগুলোর ফলাফল পাওয়া গেছে। কোনো ভোটকেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত হয়নি। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, বিএনপির প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭৭ হাজার ৮৬৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ইউএসএম রুহুল আমিন ভূঁইয়া দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৬৬ হাজার ৫৯৩ ভোট। এ হিসাবে আবুল খায়ের ভূঁইয়া ১১ হাজার:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.