মোঃ হাসিবুজ্জামান টিপু, স্টাফ রিপোর্টার
উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে খুলনার ৬টি সংসদীয় আসনের বেসরকারি ফলাফল প্রকাশিত হয়েছে। কোথাও ছিলো হাড্ডাহাড্ডি লড়াই, আবার কোথাও ব্যবধান ছিল উল্লেখযোগ্য। চলুন এক নজরে দেখে নেওয়া যাক বিজয়ী ও নিকটতম প্রতিদ্বন্দ্বীদের প্রাপ্ত ভোট
খুলনা–১
ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি মনোনীত প্রার্থী আমির এজাজ খান পেয়েছেন ১,২১,৩৫২ ভোট এবং বিজয়ী হয়েছেন।
নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের কৃষ্ণ নন্দী পেয়েছেন ৭০,৩৪৬ ভোট।
খুলনা–২
১১ দলীয় জোটের প্রার্থী অ্যাড. জাহাঙ্গীর হোসাইন হেলাল পেয়েছেন ৯৩,৭৮৯ ভোট এবং জয়লাভ করেছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত নজরুল ইসলাম মঞ্জু পেয়েছেন ৮৮,১৯৭ ভোট।
এই আসনে ছিল জমজমাট প্রতিদ্বন্দ্বিতা!
খুলনা–৩
বিএনপি মনোনীত প্রার্থী রকিবুল ইসলাম বকুল পেয়েছেন ৭৩,৫৭১ ভোট এবং বিজয়ী হয়েছেন।
নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের অধ্যাপক মাহফুজুর রহমান পেয়েছেন ৬৩,৫০৫ ভোট।
খুলনা–৪
ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলাল পেয়েছেন ১,২৩,১৬২ ভোট এবং জয় নিশ্চিত করেছেন।
নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের মাওলানা শাখাওয়াত হোসেন পেয়েছেন ১,০৯,৫৩০ ভোট।
খুলনা–৫
বিএনপি মনোনীত আলি আসগর লবী পেয়েছেন ১,৪৭,৬৫৮ ভোট এবং বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের মিয়া গোলাম পরওয়ার পেয়েছেন ১,৪৪,৯৫৬ ভোট।
মাত্র কয়েক হাজার ভোটের ব্যবধানে ফল নির্ধারণ!
খুলনা–৬
১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ পেয়েছেন ১,৫০,৭২৪ ভোট এবং জয়লাভ করেছেন।
নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত এস এম মনিরুল হাসান বাপ্পী পেয়েছেন ১,২৪,৭১০ ভোট।
৬টি আসনের মধ্যে বিএনপি জয় পেয়েছে ৪টিতে এবং ১১ দলীয় জোট জয় পেয়েছে ২টিতে। কিছু আসনে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা, যা প্রমাণ করে ভোটারদের সক্রিয় অংশগ্রহণ।
খুলনার রাজনীতিতে নতুন সমীকরণ এখন সবার নজর চূড়ান্ত গেজেটের দিকে।
