কমলনগর(লক্ষ্মীপুর) প্রতিনিধি- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতিকের সংসদ সদস্য পদে প্রার্থী এ আর হাফিজ উল্যাহ তার প্রতিধন্ধি বিএনপি মনোনীত ধানেরশীর্ষে প্রার্থী এবিএম আশ্রাফ উদ্দিন নিজানকে শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন তিনি।
ভোট পরবর্তি ১৩ ফেব্রুয়ারী বিকালে নিজ নামীয় AR Hafiz Ullah নামের ভেরিফাই ফেসবুক আইডি থেকে পোস্ট করে অভিনন্দন, ফুলেল শুভেচ্ছা ও ন্যায়, ইনসাফ, মানবিক রামগতি-কমলনগর গড়তে আহবান জানান।
তিনি সহকর্মীদের উদেশ্য করে লিখেন,
আমার প্রিয় সহকর্মীগণ আমি আপনাদের ঋণ কখনোই শোধ করতে পারবো না। গত ছয় মাসে আপনাদের বিরামহীন নির্ঘুম পরিশ্রম আমাকে উজ্জীবিত করেছে। আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছেন, তার কৃতজ্ঞতা ভাষায় প্রকাশ করার মত নয়। আল্লাহ আপনাদের উত্তম জাজা দিক। আপনারা হতাশ হবেন না। হক্বের পথে দীর্ঘ সংগ্রামের নামই জীবন। আল্লাহ তায়ালা আমাদের আজীবন হক্বের পথে রাখুন।
রামগতি-কমলনগরের ভোটারদের উদেশ্য তিনি আরো বলেন, আমি দীর্ঘ ১৮ মাস আপনাদের দ্বারে দ্বারে গিয়েছি, আমার সম্মানিত সহকর্মীরা আপনাদের কাছে দাঁড়িপাল্লার দাওয়াত নিয়ে গিয়েছে। আপনাদের কাছে ভোট চেয়েছি, সেবা করার সুযোগ চেয়েছি। আপনারা আমার সাথে ছিলেন। অর্থ দিয়ে, ঘাম দিয়ে, দিনের পর দিন নিজেদের সর্বোচ্চ উজাড় করে দিয়েছেন। আমি আপনাদের সকলের কাছে ঋণী। আপনাদের সকল আত্মত্যাগ আল্লাহ তায়ালা কবুল করে নিক। আমি আপনাদের ভাই, আপনাদের সাথে ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ।
লক্ষ্মীপুর-৪ বিজয়ী প্রার্থীকে শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে জামায়াত প্রার্থী পোস্ট
