মোঃ হাসিবুজ্জামান টিপু, স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর আমীর ডা. শফিকুর রহমান-এর সঙ্গে তারেক রহমান-এর এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যা ৭টায় বসুন্ধরাস্থ কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিএনপি’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
অন্যদিকে জামায়াতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এবং সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
সাক্ষাৎটি অত্যন্ত হৃদ্যতাপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। রাজনৈতিক অঙ্গনে এ সৌজন্য বৈঠককে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
