আজ ৩ ঘণ্টা বন্ধ থাকবে ইন্টারনেট সেবা
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বাংলাদেশ (আইএসপিবি) অতিরিক্ত অপারেশন চার্জ প্রত্যাহারের দাবিতে ইন্টারনেট সেবা সাময়িক বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী, আজ রোববার (২১ মে) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বসুন্ধরা আবাসিক এলাকার ইন্টারনেট, ডেটাসহ সেবাদানকারী সব আইএসপি প্রতিষ্ঠানের সেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। আইএসপিএবির প্রধান নির্বাহী মেজর (অব) মো. এনামুল হকের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বসুন্ধরা আবাসিক এলাকায় স্থানীয় ইন্টারনেট সেবা পরিচালনার ক্ষেত্রে ক্যাবল টিভি অপারেটর প্রতিষ্ঠান ‘বাম্বেল-বি’ চলতি মাস থেকে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের জন্য মাসিক পপ অপারেশন সার্ভিস চার্জ নামে বাড়তি ‘চাঁদা’ দাবি করছে। আবাসিক এলাকার অপারেশন চার্জ ২:
