সাড়ে ৪ হাজার শ্রমিকের ঘামে নির্মিত হচ্ছে বঙ্গবন্ধু রেলওয়ে সেতু
যমুনা নদীর ৩০০ মিটার উত্তরে নির্মিত হচ্ছে দেশে বৃহৎ রেল স্থাপনা বা রেলপথ ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু’। ১৬ হাজার ৭৮০ কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন এ রেল সেতুর দৈর্ঘ্য ৪ দশমিক ৮০ কিলোমিটার। দেশি-বিদেশি প্রায় সাড়ে ৪ হাজার শ্রমিকের নিরলস শ্রম ও ঘামে দৃশ্যমান হয়ে উঠেছে আন্তঃএশিয়ার অন্যতম রেল যোগাযোগের বৃহৎ রেল সেতু। বর্তমানে সেতুর ৬২ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু প্রকল্প কার্যালয় সূত্রে জানা গেছে, যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু সেতুতে রেললাইন সংযুক্ত থাকলেও ট্রেন ঝুঁকি নিয়ে ধীরগতিতে সেতু পারাপার হতো। সেতু দিয়ে প্রতিদিন ৩৮ ট্রেন চলাচল করে থাকে। তাই রেল যোগাযোগ নিরাপদ,:
