জাতীয়

খাদ্যবান্ধব কর্মসূচির চাল চুরির চেষ্টা, গ্রেফতার দুই

খাদ্যবান্ধব কর্মসূচির চাল চুরির চেষ্টা, গ্রেফতার দুই

নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সদর উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজির চাল চুরির চেষ্টায় সময় দুই যুবককে রাস্তা থেকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী। গ্রেফতারকৃতরা হলেন সদর উপজেলার চাড়ুবানু গ্রামের মো. আবদুল হকের ছেলে ইসমাইল (৩৫) একই গ্রামের মো. মোস্তফার ছেলে মো. এরশাদ সিকদার (৩০)। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনায় ৩ জনকে আসামি করে মামলা হয়েছে। এর আগে, বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার এওজবালিয়া ইউনিয়নের এওজবালিয়া পূর্ব চাকলা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ডিলার মিজানের যোগসাজশে বুধবার গভীর রাতে প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের ১৫ টাকার খাদ্যবান্ধব কর্মসূচির চাল বস্তা থেকে সরিয়ে আত্মসাতের চেষ্টা চালায়:
আরও পড়ুন
চৌমুহনীতে আ. লীগের শোক র‌্যালী ও আলোচনা সভা

চৌমুহনীতে আ. লীগের শোক র‌্যালী ও আলোচনা সভা

মোঃ বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ ৩১ আগস্ট বৃহস্পতিবার জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এবং ২১ আগষ্ট গ্রেনেড হামলায় জড়িতদের বিচারের দাবীতে নোয়াখালীর চৌমুহনী পৌর আওয়ামীলীগের উদ্যোগে শোক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জননেতা নুরুল হক মিলনায়নের সামনে আয়োজিত র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বেগমগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডাঃ এবিএম জাফর উল্যাহ। চৌমুহনী পৌর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেয়র আক্তার হোসেন ফয়সালের সভাপতিত্বে এ সময় ফ্রান্স আওয়ামীলীগের সভাপতি এম এ কাশেম, সাবেক জেলা পরিষদ সদস্য জিএস মোশারফ হোসেন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক:
আরও পড়ুন
সাংবাদিকের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা

সাংবাদিকের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা

বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাত সার্বিক বিষয় নিয়েব কশীগঞ্জেকর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়সভা করেছেন। সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফতালুকদার। ৩১ আগষ্ট বৃহস্পতিবার সকালে উপজেলা কনফারেন্সরুমে তিনি ওই মতবিনিময় সভা করেন। সভায় বিভিন্ন জাতীয় দৈনিক, টেলিভিশন ও স্থানীয়পত্রপত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম শাহীন আল আমীন, সাধারণসম্পাদক আব্দুল লতিফ লায়ন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হোয়েতুল্লা হহুসনা, সাংবাদিক সরকার আব্দুর রাজ্জাক, বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মতিন রহমান,সাধারণ সম্পাদক ফাত্তিউল হাফিজ বাবু,মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন, সাংবাদিক উৎপল মহন্ত, প্রমুখ সভায় সাংবাদিকেরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে বকশীগঞ্জের সার্বিক সমস্যার কথাতুলে:
আরও পড়ুন
ঋণের টাকা চাইতে গিয়ে হত্যার শিকার, সাতদিন পর মাটিচাপা মৃতদেহ উদ্ধার

ঋণের টাকা চাইতে গিয়ে হত্যার শিকার, সাতদিন পর মাটিচাপা মৃতদেহ উদ্ধার

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে ঋণের টাকা চাইতে গিয়ে হত্যার শিকার হয়েছেন মো. ইউনুছ আলী (৫০) নামে এক ব্যক্তি। বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল ৭ টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মজুপুর গ্রামের কালু হাজী সড়কে পাশে একটি বাড়িতে মাটিচাপা দেওয়া মৃতদেহ উদ্ধার করা হয়। গত ২৪ আগস্ট তিনি হত্যার শিকার হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। ঘটনার সাতদিন পর মৃতদেহের সন্ধান পায় তারা। এ ঘটনায় ঘাতক মো. জাবেদ হোসেনকে (৩২) আটক করেছে পুলিশ। নিহত ইউনুছের বাড়ি চাঁদপুর জেলায়। তিনি পরিবার নিয়ে লক্ষ্মীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সমসেরাবাদ গ্রামের গণি হেডমাস্টার সড়কে বসবাস করতেন। তার বাবার নাম আব্দুল রশিদ মোল্লা। আটককৃত জাবেদ:
আরও পড়ুন
ইবিতে প্রথম ধাপের চূড়ান্ত ভর্তি শেষে আসন ফাঁকা ২০৯

ইবিতে প্রথম ধাপের চূড়ান্ত ভর্তি শেষে আসন ফাঁকা ২০৯

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের প্রথম ধাপের চূড়ান্ত ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের তিনটি (‘এ’, ‘বি’ ও ‘সি’) ইউনিটের মোট ২ হাজার ৫০ টি আসনের বিপরীতে কোটা ব্যাতিত ভর্তি হয়েছেন ১ হাজার ৮৪১ জন শিক্ষার্থী। এখনো আসন ফাঁকা রয়েছে ২০৯টি। বুধবার (৩০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার শহিদুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ২৭-২৯ আগস্ট তিন দিন স্নাতক(সম্মান) প্রথম বর্ষের প্রথম ধাপের চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। এতে তিনটি ইউনিটের মোট ২ হাজার ৫০ টি আসনের বিপরীতে কোটা ব্যাতিত ভর্তি হয়েছেন ১ হাজার ৮৪১ জন শিক্ষার্থী। এখনো আসন ফাঁকা রয়েছে ২০৯টি।:
আরও পড়ুন
প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ ও ব্যাখ্যা

প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ ও ব্যাখ্যা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগের ৮নং বিজবাগ ইউনিয়ন পরিষদের সচিব আক্তার হোসেন এর বিরুদ্ধে ৮ মেম্বারের অনিয়মের অভিযোগ মিথ্যা প্রমান প্রমাণিত হয়েছে। ৩০ আগস্ট সেনবাগ উপজেলা ইউএনও অফিসে সচিব এর বিরুদ্ধে অনিয়মের কোন অভিযোগ প্রমাণ করতে পারে নাই, বরং যে সকল মেম্বার গন একদল কুচক্রী মহলের ইন্দনে যে অভিযোগ করেছেন তা মিথ্যা প্রমান হয়েছে। একজন ভালো মানুষকে কলংকিত করা এটা কোন ভালো মানুষের কাজ হতে পারেনা, প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সচিব আক্তার হোসেন।
আরও পড়ুন
খুবিতে থ্রি মিনিট থিসিস কম্পিটিশনের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

খুবিতে থ্রি মিনিট থিসিস কম্পিটিশনের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

তানভীর হাসান তন্ময়; খুবি প্রতিনিধি খুলনা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুল আয়োজিত ‘থ্রি মিনিট থিসিস’ কম্পিটিশনের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। আজ ৩০ আগস্ট (বুধবার) বিকালে আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব শুরু হয়। এতে জীববিজ্ঞান স্কুলভুক্ত ৭টি ডিসিপ্লিনের মোট ১২ জন প্রতিযোগী তাদের থ্রি মিনিট থিসিস উপস্থাপন করেন। প্রতিযোগিতায় যৌথভাবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বিজিই ডিসিপ্লিনের আরিফা আফরোজ রিমি, কেএম সেলিম আন্দালিব ও অন্বেষা সাহানি। রানারআপ হয় ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের মো. হাসান। পিপলস্ চয়েজ অ্যাওয়ার্ড পান সয়েল ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের বহ্নিশিখা চৌধুরী। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য উপস্থিত ছিলেন খুলনা:
আরও পড়ুন
রামগঞ্জে যুবককে মারধর করে টাকা ছিনতাই

রামগঞ্জে যুবককে মারধর করে টাকা ছিনতাই

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে ফিল্মি স্টাইলে মোবাইল বিক্রির কথা বলে ডেকে এনে মোঃ জাহিদুল ইসলাম নামে এক যুবককে মারধর করে ১৭ হাজার টাকা ছিনতাই করে নিয়েছে তার ৩বন্ধু ফাহিম, বাদল ও রাফি। মঙ্গলবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৭ টার দিকে রামগঞ্জ পৌর আউগানখীল চতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। এসময় জাহিদুল ইসলামের হাতে প্রথমে মোবাইলের প্যাকেট পরে গাঞ্জা দিয়ে ভিডিও চিত্র ধারন করে এ বিষয়ে যেন কাউকে কিছু না বলা হয় বলেও হুমকি দিয়েছে বলে জানায় ভুক্তভোগী। এদিকে এমন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে রামগঞ্জ থানা পুলিশ। ভুক্তভোগী জাহিদুল ইসলাম চন্ডীপুর ইউপির উত্তর চন্ডিপুর ঠাকুর বাড়ীর:
আরও পড়ুন
চাটখিল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

চাটখিল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মোঃ বদিউজ্জামান, ( তুহিন) নোয়াখালী প্রতিনিধিঃ । নোয়াখালীর চাটখিল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।৩০ আগস্ট বুধবার দুপুরে উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভুঁইয়া। এতে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির, চাটখিল পৌরসভার মেয়র নিজাম উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার ভুমি উজ্জল রায়,চাটখিল থানার ওসি তদন্ত আবু জাফর,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোজী শাহীনসহ কমিটির সদস্যবৃন্দ। সভায় চাটখিল পৌর শহর ও বিভিন্ন ইউনিয়ন থেকে বেওয়ারিশ কুকুর নিধন, কিশোরগ্যাং নিধনও নোয়াখলা ইউনিয়নের সিনবাহুড়া গ্রামের রিপন মেম্বারের উপর হামলার ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহিত হয়।
আরও পড়ুন
ইবির আইন বিভাগে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা

ইবির আইন বিভাগে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা

ইবি সংবাদদাতা: ‘দুর্নীতি রোধ করি, স্মার্ট বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগে দুর্নীতি বিরোধী আন্তঃশিক্ষাবর্ষ বিতর্ক প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ আগস্ট) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন একাডেমিক ভবনের দ্বিতীয় তলায় এটি অনুষ্ঠিত হয়। বিতর্কে দুইটি পর্বে বিভাগের চারটি শিক্ষাবর্ষ অংশগ্রহণ করে। প্রথম পর্বে বিতর্কের বিষয় ছিল ‘শুধু আইন নয়, জনসচেতনতাই দুর্নীতি দমনের প্রধান উপায়’। এতে সরকারি দলের বিতার্কিক হিসেবে বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের সুলাইমান তালুকদার (প্রধানমন্ত্রী), খাদিজা লতা (মন্ত্রী) ও রায়হান বিশ্বাস (সাংসদ) অংশগ্রহণ করেন। অপরদিকে বিরোধী দলের বিতার্কিক হিসেবে ২০২১-২২ শিক্ষাবর্ষের নাজমুল করিম (বিরোধী দলীয় নেতা), গোলাম রাব্বানী মিজান (বিরোধী দলীয় উপনেতা) ও সুমাইয়া দিনা:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.