মোঃ বদিউজ্জামান, ( তুহিন) নোয়াখালী প্রতিনিধিঃ
। নোয়াখালীর চাটখিল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।৩০ আগস্ট বুধবার দুপুরে উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভুঁইয়া। এতে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির, চাটখিল পৌরসভার মেয়র নিজাম উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার ভুমি উজ্জল রায়,চাটখিল থানার ওসি তদন্ত আবু জাফর,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোজী শাহীনসহ কমিটির সদস্যবৃন্দ।
সভায় চাটখিল পৌর শহর ও বিভিন্ন ইউনিয়ন থেকে বেওয়ারিশ কুকুর নিধন, কিশোরগ্যাং নিধনও নোয়াখলা ইউনিয়নের সিনবাহুড়া গ্রামের রিপন মেম্বারের উপর হামলার ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহিত হয়।
