ইবিতে প্রথম ধাপের চূড়ান্ত ভর্তি শেষে আসন ফাঁকা ২০৯

শেয়ার

ইবি সংবাদদাতা:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের প্রথম ধাপের চূড়ান্ত ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের তিনটি (‘এ’, ‘বি’ ও ‘সি’) ইউনিটের মোট ২ হাজার ৫০ টি আসনের বিপরীতে কোটা ব্যাতিত ভর্তি হয়েছেন ১ হাজার ৮৪১ জন শিক্ষার্থী। এখনো আসন ফাঁকা রয়েছে ২০৯টি।

বুধবার (৩০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার শহিদুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৭-২৯ আগস্ট তিন দিন স্নাতক(সম্মান) প্রথম বর্ষের প্রথম ধাপের চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। এতে তিনটি ইউনিটের মোট ২ হাজার ৫০ টি আসনের বিপরীতে কোটা ব্যাতিত ভর্তি হয়েছেন ১ হাজার ৮৪১ জন শিক্ষার্থী। এখনো আসন ফাঁকা রয়েছে ২০৯টি। পরবর্তী মেরিট প্রকাশের বিষয়টি গুচ্ছ ভর্তি কমিটির ওপর নির্ভর করছে। তারা সিদ্ধান্ত নিলে আমরা বাকি আসন পূরণে শিক্ষার্থী ভর্তি নেবো।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের শূন্য আসন ও ভর্তি সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (iu.ac.bd) থেকে জানা যাবে। এছাড়া আগামী ২ সেপ্টেম্বর থেকে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.