নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সদর উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজির চাল চুরির চেষ্টায় সময় দুই যুবককে রাস্তা থেকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী। গ্রেফতারকৃতরা হলেন সদর উপজেলার চাড়ুবানু গ্রামের মো. আবদুল হকের ছেলে ইসমাইল (৩৫) একই গ্রামের মো. মোস্তফার ছেলে মো. এরশাদ সিকদার (৩০)।
বৃহস্পতিবার বিকেলে এ ঘটনায় ৩ জনকে আসামি করে মামলা হয়েছে। এর আগে, বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার এওজবালিয়া ইউনিয়নের এওজবালিয়া পূর্ব চাকলা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ডিলার মিজানের যোগসাজশে বুধবার গভীর রাতে প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের ১৫ টাকার খাদ্যবান্ধব কর্মসূচির চাল বস্তা থেকে সরিয়ে আত্মসাতের চেষ্টা চালায় এরশাদ ও শিকদার নামে দুই শ্রমিক। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাদের আটক করে পুলিশে দেয়।
এওজবালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেলাল হোসেন বলেন, গ্রেফতারকৃতরা ডিলার মিজানের কর্মচারি। ডিলার মিজান চাল বিতরণের সময়ও ওজনে ৫ কেজি করে চাল কম দেয়।
