জাতীয়

আসনভিত্তিক ভোটার তালিকা চূড়ান্তের পরেই তফসিল

আসনভিত্তিক ভোটার তালিকা চূড়ান্তের পরেই তফসিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসনভিত্তিক ভোটার তালিকা প্রস্তুত করছে নির্বাচন কমিশন। আগামী ২ নভেম্বর আসন্নভিত্তিক ভোটার তালিকা চূড়ান্ত করা হতে পারে। এরপরেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে আগামী ১৪ সেপ্টেম্বরের মধ্যে ভোটার তালিকায় তরুণ বা নতুন ভোটারদের অন্তর্ভুক্ত করতে মাঠ কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া যারা ভোটার এলাকা পরিবর্তন করবেন তাদেরও আবেদন করতে বলা হয়েছে। এই কার্যক্রম শেষ হওয়ার পর পরই ভোটার তালিকা চূড়ান্ত করা হবে। খসড়া তালিকা অনুযায়ী, এবার ৪২ হাজার ৪০০টির মতো ভোটকেন্দ্র হতে পারে। আর ভোটকক্ষ হতে পারে দুই লাখ ৬১ হাজার ৫০০টি। অন্যদিকে সর্বশেষ ২০২২ সালের:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে ইসলামী ছাত্র আন্দোলন সদর উপজেলার উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

লক্ষ্মীপুরে ইসলামী ছাত্র আন্দোলন সদর উপজেলার উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

তারেক মাহমুদ,লক্ষ্মীপুর: শিক্ষার্থী ভাবনা জরিপ এবং ২০২৩ সালে এসএসসি/দাখিল সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে নিয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর সদর উপজেলা শাখা উদ্যোগে আজ সোমবার(১১ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় সদর সভাপতি মোঃ তামজিদ হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল্লাহ আল-নোমানের সঞ্চালনায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমরান হোসাইন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সাবেক সভাপতি, ও ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর সদর উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা তানভীর হোসাইন, এবং প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন:
আরও পড়ুন
৭ দিনের বাচ্চা নিয়ে স্বামীর বাড়ির সামনে অনশন স্ত্রীর

৭ দিনের বাচ্চা নিয়ে স্বামীর বাড়ির সামনে অনশন স্ত্রীর

রাজশাহী প্রতিবেদক: একই এলাকায় বসবাস। দেখা সাক্ষাতের মাধ্যমে পরিচয়। এই পরিচয়ের পর থেকে পরিণয় অতঃপর ঢাকায় গিয়ে বিয়ে। দেড় বছরের অধিক সময়ের সংসারের জীবনে সদ্য ভূমিষ্ঠ হয়েছে একটি কন্যা সন্তান। এখন সবকিছু ছাপিয়ে  নিজের স্ত্রী ও কন্যা শিশু সন্তানকে অস্বীকার করছেন স্বামী সাফিউল্লাহ -এমনই অভিযোগের কথা জানান প্রতারণার শিকার ভুক্তভোগী নারী। স্ত্রীর ও সন্তানের স্বীকৃতির দাবিতে দুইদিন থেকে স্বামী সাফিউল্লার বাড়ীর সামনে অবস্থান করছেন স্ত্রী। সাফিউল্লার মাসহ আত্নীয় স্বজনরাও তাকে বাড়ীর থেকে ঘাড়ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছেন এমন অভিযোগ করছেন ভূক্তভোগী নারী। এমন চাঞ্চল্য ঘটনা ঘটেছে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের উজানপাড়া গ্রামে। সাফিউল্লার ওই গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে। এর:
আরও পড়ুন
ইবিতে কমিউনিটি ডিজিটাল স্টোরি টেলিং কর্মশালা অনুষ্ঠিত

ইবিতে কমিউনিটি ডিজিটাল স্টোরি টেলিং কর্মশালা অনুষ্ঠিত

ইবি সংবাদদাতা : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘কমিউনিটি ডিজিটাল স্টোরি টেলিং ওয়ার্কশপ: লিগ্যাল এন্ড শারিয়াহ পার্সপেক্টিভ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) বেলা ১০টায় বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের ১৩৪ নং কক্ষে এটি অনুষ্ঠিত হয়। ইসলামী বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি (আইইউপিএস) এবং আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের যৌথ আয়োজনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগ। আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দীনের সভাপতিত্বে প্রশিক্ষক হিসেবে ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল কাবিল খান। অতিথি হিসেবে ছিলেন ইবির আইন বিভাগের অধ্যাপক ড.:
আরও পড়ুন
ইবিতে দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির বরণ-বিদায় অনুষ্ঠিত

ইবিতে দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির বরণ-বিদায় অনুষ্ঠিত

ইবি সংবাদদাতা : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দিনাজপুর জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি’র নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) ১১৬ নম্বর কক্ষে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি ইমানুল সোহানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শেখ এ বি এম জাকির হোসেন ও ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন। এছাড়াও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফিরোজ আল মামুন, বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অফিসের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল মালেক মিয়া ও ইবি প্রেস ক্লাবের সভাপতি আবু হুরায়রা উপস্থিত:
আরও পড়ুন
এডিসি হারুন সাময়িক বরখাস্ত

এডিসি হারুন সাময়িক বরখাস্ত

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশীদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (১০ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে বরখাস্ত করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান। বিস্তারিত আসছে...
আরও পড়ুন
রায়পুরে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ‘মিড ডে মিল’ উদ্বোধন

রায়পুরে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ‘মিড ডে মিল’ উদ্বোধন

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরপাতা এসএইচএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ‘মিড ডে মিল’ উদ্বোধন করেছেন রায়পুর উপজেলা নির্বাহী অফিসার অন্‌জন দাশ। গ্রামীণ পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ঝরেপড়া রোধে ‘মিড ডে মিল’ (দুপুরের খাবার) চালু করলেন তিনি। রবিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ৫নং চরপাতা এসএইচএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। রায়পুর উপজেলার ৯টি ইউনিয়নের প্রতিটি বিদ্যালয়ে শিক্ষার্থী ঝরেপড়া রোধে এ কর্যক্রম চালু হয়েছে। ইউএনও অন্‌জন দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মঈনুল ইসলাম। ইউপি চেয়ারম্যান সুলতান মামুনুর রশীদ। ইউএনও অন্‌জন দাশ জানান, তার পরিকল্পনায় ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় এ ‘মিড:
আরও পড়ুন
দেশের প্রথম স্মার্ট বিদ্যালয়ে উদ্বোধন রায়পুরে 

দেশের প্রথম স্মার্ট বিদ্যালয়ে উদ্বোধন রায়পুরে 

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: কোমলমতী শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলা ও তাদের মেধা বিকাশের লক্ষ্যে লক্ষ্মীপুরের রায়পুরে ৬ টি প্রাথমিক বিদ্যালয়ে সাইন্স জোন, স্মার্ট লাইব্রেরি অ্যাপস ও মিউজিয়াম উদ্বোধন করা হয়েছে। এর মধ্যে ৩ টি বিদ্যালয়ে শেখ রাসেল সাইন্স জোন ও ৩ টি বিদ্যালয়ে শেখ রাসেল মিউজিয়াম স্থাপনার মধ্য দিয়ে এ অঞ্চলের শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে এমন সংযোজন ব্যতিক্রম এবং দেশে প্রথম উদ্যেগ বলে জানা যায়। সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার চরপাতা এসএইচএম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত শেখ রাসেল সাইন্স জোন ও উত্তর চর আবাবিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পৃথক আয়োজনে শেখ রাসেল মিউজিয়াম আনুষ্ঠানিক উদ্বোধন করা:
আরও পড়ুন
রাজশাহীতে বাসের ধাক্কায় যুবক নিহত

রাজশাহীতে বাসের ধাক্কায় যুবক নিহত

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মহানগরীর নওদাপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। সোমবার সকালে জিল্লুর রহমান নামের এই যুবক মোটরসাইকেল নিয়ে নগরীতে যাওয়ার সময় বাসের ধাক্কায় রাস্তার উপর ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারানা। নিহত জিল্লুর রহমানের বাড়ি জেলার বাগমারা উপজেলার শ্রীপুর গ্রামে। শাহ মুখদুম থানার ওসি ইসমাইল হোসেন বলেন, জিল্লু রহমান সকালে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে রাজশাহী নগরীতে আসছিলেন। পথে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। মোটরসাইকেলকে ধাক্কা দেয়া বাস সনাক্ত করতে চেষ্টা চলছে বলেও জানান ওসি।
আরও পড়ুন
নোয়াখালী-৩ বেগমগঞ্জ আসনে এমপি কিরণের অনুদান এর চেক প্রদান

নোয়াখালী-৩ বেগমগঞ্জ আসনে এমপি কিরণের অনুদান এর চেক প্রদান

মোঃ বদিউজ্জামান ( বি. চৌধুরী) নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী ৩ বেগমগঞ্জ আসনে এমপি আলহাজ্ব মামুনুর রশিদ কিরণ এর ২০২২-২৩ অর্থ বছরের অনুকূলে বরাদ্দকৃত ঐচ্ছিক তহবিল হতে ১১সেপ্টেম্বর অনুদান এর চেক প্রদান করেন বেগমগঞ্জ উপজেলা ( ভারপ্রাপ্ত) চেয়ারম্যান নূর হোসেন মাসুদ, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াসির আরাফাত সহ প্রমুখ ।
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.