মাসোয়ারা না দেয়ায় জেলেকে লক্ষ্য করে স্মার্ট বাহিনীর গুলি
মইনুল আবেদীন খান সুমন,বরগুনা জেলা প্রতিনিধি: মাসোয়ারার টাকা না দিয়ে পালানোর সময় বলেশ্বর নদ সংলগ্ন সুন্দরবনের কচিখালী-কটকা এলাকায় স্মার্ট বাহিনীর গুলিতে জয়নাল মাঝি (৩০) নামে এক জেলে গুলিবিদ্ধ হয়েছে। বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ড দক্ষিন জোনের পাথরঘাটা ষ্টেশনের পক্ষ থেকে জানানো হয়, রাত সাড়ে তিনটার দিকে গুলিবিদ্ধ জয়নালকে কচিখালী ষ্টেশনের সহযোগিতায় পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে। বুধবার (১৩ সেপ্টেম্বর) ভোররাত তিনটার দিকে সুন্দরবনের কচিখালী-কটকা এলাকায় এ ঘটনা ঘটে। আহত জেলের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের রুহিতা গ্রামে। তার বাবার নাম আ. রশিদ। জয়নালের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশালে:
