উৎসবমুখর পরিবেশে ইবির আল-হাদিস বিভাগের রিইউনিয়ন অনুষ্ঠিত
ইবি প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রথম অ্যালামনাই রিইউনিয়ন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে১০ টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে সেখান থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় অনুষ্ঠান আয়োজন কমিটির আহবায়ক ও আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. সৈয়দ মাকসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর:
