জাতীয়

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সমাবেশ ও র‍্যালি

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সমাবেশ ও র‍্যালি

আহলে সুন্নাত ওয়াল জামা'আতের উদ্বেগে লক্ষ্মীপুরে ১২ রবিউল আউয়াল পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী সমাবেশ ও র্্যালি অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮ টায় লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সমাবেশটি অনুষ্ঠিত হয় ও পরে লক্ষ্মীপুর উত্তর স্টেশন চত্বর থেকে রামগতি সড়ক পর্যন্ত র্্যালি প্রদক্ষিন করে। লক্ষ্মীপুর জেলার আহলে সুন্নাত ওয়াল জামা'আতের আহ্বায়ক মাওঃ আতাউল করিম মুজাহিদের সভাপতিত্বে ও জশনে জুলুছ সমাবেশ প্রস্তুতি কমিটির আহ্বায়ক মুফতি হেলাল উদ্দিন আল কাদেরী এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সৈয়্যদ মাহমুদুর রহমান তানভীর সিদ্দিকী,সৈয়দ:
আরও পড়ুন
ইবিতে ঈদ-ই-মিলাদুন্নবী (স:) উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

ইবিতে ঈদ-ই-মিলাদুন্নবী (স:) উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উপলক্ষে মুবারাক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে র‍্যালি শুরু হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্ত্বর, মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরাল ও প্রশাসন ভবন প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মসজিদে একত্রিত হয়। পরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নবী (স:) এর সিরাত ও বাস্তব জীবনে এর প্রয়োগ নিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কাউছার বাকী বিল্লাহের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. সৈয়দ মাকসুদুর:
আরও পড়ুন
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

ইসলাম ধর্মাবলম্বীদের শেষ নবী ও রসুল হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পুণ্য স্মৃতিময় দিন আজ ১২ রবিউল আউয়াল। আজকের দিনটি মুসলিম উম্মাহর কাছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) নামে পরিচিত। ঈদে মিলাদুন্নবী (সা.) সারা বিশ্বের মুসলমানদের কাছে একটি বিশেষ মর্যাদার দিন। অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত দিন। মহান আল্লাহতায়ালা হজরত মুহাম্মদ (সা.)-কে সমগ্র বিশ্বজগতের রহমত হিসেবে পাঠিয়েছেন। বাংলাদেশে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করা হয়। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আজ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশসহ মুসলিম উম্মাহকে শুভেচ্ছা ও মুবারকবাদ জানিয়ে পৃথক বাণী:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে স্বামী হত্যা : স্ত্রীর ৭ বছর, পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন

লক্ষ্মীপুরে স্বামী হত্যা : স্ত্রীর ৭ বছর, পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন

লক্ষ্মীপুরে আলমগীর নামে এক যুবককে হত্যা মামলার রায়ে তার স্ত্রী ইয়ানুর বেগমকে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় ইয়ানুরের পরকীয়া প্রেমিক আবদুর রাজ্জাককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ইয়ানুরকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড এবং আব্দুর রাজ্জাককে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রায় ঘোষণার সময় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আব্দুর রাজ্জাক আদালতে উপস্থিত ছিলেন। এছাড়া জামিনে গিয়ে অপর:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে অস্ত্রসহ একজন গ্রেফতার

লক্ষ্মীপুরে অস্ত্রসহ একজন গ্রেফতার

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার ১৬ নং শাকচর ইউনিয়নে জৈনক রাব্বির বাড়িতে অভিযান চালিয়ে ১.রিভালবার,২.এলজি( আগ্নেয়াস্ত্র) সহ দূর্ধর্ষ সন্ত্রাসী মো: আলী আকবর ওরপে ঢাকায়া আকবর(৩১) কে গ্রেফতার করে পুলিশ। আজ বুধবার (২৭/০৯/২৩ইং) ভোর ২ টায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপার তারেক বিন রশিদের দিক নির্দেশনায় ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে মডেল থানার একটি ফোর্স তাকে গ্রেফতার করে। মো: আকবর(৩১) পিতা:মঞ্জুর মিয়া, মাতা:হোসনেয়ারা বেগম চট্টগ্রাম জেলার বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলি গ্রামের জব্বার সওদাগর বাড়ির বাসিন্দা। বিষয়টি আজ বুধবার বিকেল ৩ টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিপিং করে জানান জেলা পুলিশ সুপার তারেক বিন রশিদ। তিনি আরো:
আরও পড়ুন
রায়পুরে প্রধানমন্ত্রীর জন্মদিনে শিশুরা উপহার পাচ্ছে দৃষ্টিনন্দন পার্ক

রায়পুরে প্রধানমন্ত্রীর জন্মদিনে শিশুরা উপহার পাচ্ছে দৃষ্টিনন্দন পার্ক

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে সরকারি খাস জায়গা দখলমুক্ত করে উপজেলা প্রশাসনের উদ্যোগে দৃষ্টিনন্দন শিশুপার্ক গড়ে তোলা হয়েছে। পৌরসভা সংলগ্ন চরপাতা ইউনিয়নের শিংয়ের পুল এলাকায় রায়পুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের খাল পাড়ে পাড়ে প্রায় ৩ একর জমির উপর শিশু পার্কটি তৈরি করছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে স্থানীয় সাংসদ নুর উদ্দিন চৌধুরী নয়ন এটি সবার জন্য উন্মুক্ত করে দেবেন। স্বাধীনতার পর এই প্রথম শিশুদের বিনোদনকে সামনে রেখে জন্য রায়পুরে একটি শিশু পার্ক নির্মাণ করায় দারুন খুশি স্থানীয় জনসাধারণ ও শিশু কিশোররা। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চরপাতা ইউনিয়নের চরপাতা গ্রামের প্রায় সাড়ে ৫ একর সরকারি জায়গা দীর্ঘদিন:
আরও পড়ুন
বরগুনার পর্যটন শিল্পের প্রসারে উদ্যোক্তাদের সহোযোগিতার আশ্বাস প্রশাসনের

বরগুনার পর্যটন শিল্পের প্রসারে উদ্যোক্তাদের সহোযোগিতার আশ্বাস প্রশাসনের

মইনুল আবেদিন খান সুমন,বরগুনা জেলা প্রতিনিধিঃ শোভাযাত্রা, সেমিনার সহ নানান আয়োজনে বরগুনায় বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পর্যটন উদ্যোক্তা উন্নয়ন কমিটি ও সুরঞ্জনা ইকো ট্যুরিজম এন্ড রিসোর্টের সহযোগিতায় এসব আয়োজন করা হয়। এ উপলক্ষে বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসন মুজিবাঙ্গনে শেষ হয়। এরপর সকাল ১১ টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণ জয়ন্তী মিলনায়তনে জেলার পর্যটন বিষয়ক সমস্যা ও সম্ভাবনা নিয়ে সেমিনার করা হয়। জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন পর্যটন:
আরও পড়ুন
রাজশাহীতে নেশার টাকার জন্য বাবার পরে স্ত্রীকে খুন 

রাজশাহীতে নেশার টাকার জন্য বাবার পরে স্ত্রীকে খুন 

রাজশাহী প্রতিবেদক: রাজশাহীর চারঘাটে তুচ্ছ ঘটনায় বাবাকে খুন করার পর এবার নেশার টাকা না পেয়ে স্ত্রীকে খুন করেছে এক পাষণ্ড মাদকাশক্ত স্বামী। মুরাদ হোসেন (৩৩) নামে যুবক বাবাকে খুনের মামলায় কারাগার থেকে সদ্য জামিনে বেরিয়ে এসে এবার নেশার টাকা ও পারিবারিক কলহের জেরে গলায় বেল্ট পেঁচিয়ে স্ত্রীকেও খুন করেছে । বুধবার (২৭ সেপ্টেম্বর) ভোর রাতে রাজশাহীর চারঘাট উপজেলার তাঁতারপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম শিলা খাতুন (২৮)। তিনি রাজশাহীর চারঘাট উপজেলার তাঁতারপুর গ্রামের মুরাদ হোসেনের (৩৩) স্ত্রী। ঘটনার পর মুরাদ হোসেন বাড়ি ছেড়ে পালিয়েছেন। স্থানীয়দের খবরের ভিত্তিতে সকালে চারঘাট থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। দুপুরে মরদেহ উদ্ধার করে:
আরও পড়ুন
রামগতিতে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

রামগতিতে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এ সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এস এম শান্তুনু চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো: আমজাদ হোসেন, পৌর মেয়র এম মেজবাহ উদ্দিন, থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ মুরাদ, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো: রাহিদ হোসেন প্রমূখ। এ ছাড়া সমাবেশে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বিভিন্ন জামে মসজিদের খতিব-ঈমাম, সকল মন্দির কমিটির সভাপতি/সম্পাদক, উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির সদস্যগণ এবং সাংবাদিকবৃন্দ।
আরও পড়ুন
৩ দিনের ছুটিতে সরকারি চাকরিজীবীরা

৩ দিনের ছুটিতে সরকারি চাকরিজীবীরা

 টানা তিন দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। পবিত্র ঈদে মিলাদুন্নবী এবং সাপ্তাহিক দুই দিন মিলে তিন দিনের ছুটি শুরু হচ্ছে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর)। টানা তিনদিনের ছুটি পেয়ে অনেক সরকারি কর্মকর্তা-কর্মচারী নিজের গ্রামের বা আত্মীয়-স্বজনের বাড়িতে বেড়াতে যাচ্ছেন। কেউ আবার ট্যুর প্লান করছেন পর্যটন কেন্দ্রে যাওয়ার। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটি। এরপরের দুদিন- ২৯ ও ৩০ সেপ্টেম্বর সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। সবমিলিয়ে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত একটানা তিন দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। হিজরি ১২ রবিউল আউয়াল বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। আবার ৬৩ বছর বয়সে একই দিনে তিনি ইন্তেকাল করেন। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.