বরগুনার পর্যটন শিল্পের প্রসারে উদ্যোক্তাদের সহোযোগিতার আশ্বাস প্রশাসনের

শেয়ার

মইনুল আবেদিন খান সুমন,বরগুনা জেলা প্রতিনিধিঃ

শোভাযাত্রা, সেমিনার সহ নানান আয়োজনে বরগুনায় বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পর্যটন উদ্যোক্তা উন্নয়ন কমিটি ও সুরঞ্জনা ইকো ট্যুরিজম এন্ড রিসোর্টের সহযোগিতায় এসব আয়োজন করা হয়।

এ উপলক্ষে বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসন মুজিবাঙ্গনে শেষ হয়।

এরপর সকাল ১১ টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণ জয়ন্তী মিলনায়তনে জেলার পর্যটন বিষয়ক সমস্যা ও সম্ভাবনা নিয়ে সেমিনার করা হয়।

জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন পর্যটন উদ্যোক্তা উন্নয়ন কমিটির সভাপতি অ্যাড. সোহেল হাফিজ।

আলোচনায় অংশগ্রহন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফয়সাল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম, মীর্জা এসআই খালিদ, জাকির হোসেন মিরাজ, আরিফ খান প্রমূখ।

জেলা প্রশাসক বলেন, প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা অপার সম্ভাবনাময় বরগুনা জেলার পর্যটন শিল্প প্রসারে জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। জেলার পর্যটন শিল্প প্রসারের জন্য প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় পর্যটন উদ্যাক্তাদের সব ধরনের সহযোগিতা করা হবে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.