জাতীয়

সাড়ে ৫ টাকা করে আসা ডিম, বিক্রি হবে ১২

সাড়ে ৫ টাকা করে আসা ডিম, বিক্রি হবে ১২

ডিমের সরবরাহ বৃদ্ধি ও বাজার স্থিতিশীল রাখতে বেনাপোল স্থলবন্দর দিয়ে ডিম আমদানি শুরু হয়েছে। প্রথম দিনে বন্দর দিয়ে ৬১ হাজার ৯৫০ পিস ডিম আমদানি করেছে বিডিএস করপোরেশন নামের একটি প্রতিষ্ঠান। রবিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় ভারত থেকে ডিমের প্রথম চালান আসে দেশে। যার আমদানি মূল্য দেখানো হয়েছে দুই হাজার ৯৮৮ মার্কিন ডলার। সেই হিসাবে প্রতি পিস ডিমের আমদানি মূল্য পাঁচ টাকা ৪৩ পয়সা পড়েছে বলে জানিয়েছে আমদানিকারক প্রতিষ্ঠান। এর ওপর সরকারি শুল্ক এক টাকা ৮০ পয়সা। এতে শুল্কসহ আমদানি খরচ পড়বে সাত টাকা ২৩ পয়সা। এ ছাড়া এলসি, রপ্তানি, পোর্ট ও সিঅ্যান্ডএফ চার্জ, পরিবহন ব্যয়সহ প্রতি পিস ডিমের খরচ সাড়ে ৯:
আরও পড়ুন
মদিনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মদিনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

দি আরবের জেদ্দায় ‘ইসলামে নারী’ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে মদিনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় সময় রোববার (০৫ নভেম্বর) দুপুর ১টা ৯ মিনিটে মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সফরসূচি অনুযায়ী প্রথমেই মহানবীর (সা.) রওজা জিয়ারত এবং মসজিদে নববীতে সালাত আদায় শেষে রাতে প্রধানমন্ত্রী মদিনা থেকে জেদ্দায় যাবেন। রাতেই তিনি জেদ্দা থেকে সড়ক পথে মক্কা যাবেন। সেখানে প্রধানমন্ত্রী ওমরাহ পালন ও মসজিদে হারামে নামাজ আদায় করবেন। আগামী ৬ থেকে ৮ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় আন্তর্জাতিক এই সম্মেলন অনুষ্ঠিত হবে। ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সদর দপ্তরের সমন্বয়ে সৌদি আরব এ সম্মেলন আয়োজন করেছে।
আরও পড়ুন
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন যারা

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন যারা

শিল্প সংস্কৃতির বিভিন্ন শাখায় অবদানের জন্য সাত ব্যক্তিত্ব বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার অর্জন করেছেন। আগামী ২৫ নভেম্বর একাডেমির সাধারণ পরিষদের ৪৬তম বার্ষিক সভায় সাহিত্য পুরস্কার আনুষ্ঠানিকভাবে তাদেরকে প্রদান করা হবে। পুরস্কার পাচ্ছেন যারা ১. কবি নির্মলেন্দু গুণ ‘মযহারুল ইসলাম কবিতা পুরস্কার-২০২৩’-এ ভূষিত হয়েছেন। এ পুরস্কারের অর্থমূল্য ১ লাখ টাকা। ২. ‘অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার-২০২৩’-এ ভূষিত হয়েছেন নাট্যজন রামেন্দু মজুমদার। এ পুরস্কারের অর্থমূল্য ১ লাখ টাকা। ৩. ‘আবু রুশ্দ সাহিত্য পুরস্কার-২০২৩’-এ ভূষিত হয়েছেন ড. মোহাম্মদ হারুন-উর-রশিদ। এ পুরস্কারের অর্থমূল্য ১ লাখ টাকা। ৪. ‘মেহের কবীর বিজ্ঞান সাহিত্য পুরস্কার-২০১৯’-এ ভূষিত হয়েছেন ডা.এবিএম আবদুল্লাহ। এ পুরস্কারের অর্থমূল্য ১ লাখ টাকা। ৫. ‘সাহিত্যিক:
আরও পড়ুন
শিক্ষাপ্রতিষ্ঠানে কিশোর অপরাধ রোধে সরকারের নতুন উদ্যোগ

শিক্ষাপ্রতিষ্ঠানে কিশোর অপরাধ রোধে সরকারের নতুন উদ্যোগ

রাজধানীসহ সারা দেশে ভয়ংকর অপরাধে জড়িয়ে পড়ছে কিশোররা। কিছুদিন আগে নারায়ণগঞ্জে তুচ্ছ কারণে এক কিশোরকে পিটিয়ে হত্যা করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এমন অপরাধ হরহামেশাই ঘটছে। বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে কিশোর অপরাধ সমস্যা মারাত্মক আকার ধারণ করেছে। চুরি, হত্যা, আত্মহত্যা, ধর্ষণ, ছিনতাই, পকেটমার, মাদকসেবন ও ইভটিজিং থেকে শুরু করে এমন সব লোমহর্ষক কর্মকাণ্ডের সঙ্গে কিশোররা এখন যুক্ত হচ্ছে— যা অকল্পনীয়।   কিশোর বয়সের চাহিদা হলো কৌতূহলের বশে নতুন কিছু জানতে চায়, শিখতে চায়, নিজেকে সবার সামনে উপস্থাপন করতে চায়। এ স্বতঃস্ফূর্ত আকাঙ্ক্ষাকে যদি মাতা-পিতা, শিক্ষক, অভিভাবক সঠিক পথে পরিচালনা করতে পারেন তবে এ ছেলেমেয়েরা ভবিষ্যৎ জীবনে, কর্মক্ষেত্রে, সমাজে সফল মানুষ হয়।:
আরও পড়ুন
পোশাক কারখানার নিরাপত্তায় বিজিবি-র‌্যাব

পোশাক কারখানার নিরাপত্তায় বিজিবি-র‌্যাব

ঢাকাসহ আশপাশের পোশাক কারখানার নিরাপত্তায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি র‌্যাবের টহল বাড়িয়ে দেওয়া হয়েছে। রোববার (৫ নভেম্বর) বিজিবি সদর দপ্তর ও র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং থেকে এ তথ্য জানা গেছে। বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, গাজীপুর, কোনাবাড়ি, সফিপুর, চন্দ্রা, সাভার ও আশুলিয়া এলাকায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। অন্যদিকে র‌্যাব জানায়, শ্রমিক আন্দোলন পুঁজি করে কোনো ধরনের নাশকতা-সহিংসতা করে পোশাক শিল্পকে ধ্বংস করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সে অনুযায়ী নিরাপত্তা প্রদানে বিভিন্ন কার্যক্রম চালাচ্ছে সংস্থাটি। এরই মধ্যে যেখানে যেখানে গার্মেন্টস বেশি রয়েছে সেই স্থানগুলোতে র‌্যাবের টহল বাড়িয়ে দেওয়া হয়েছে।:
আরও পড়ুন
রাজশাহীতে স্ত্রীরোগ বিশেষজ্ঞ ফাতেমা সিদ্দিকা আটক

রাজশাহীতে স্ত্রীরোগ বিশেষজ্ঞ ফাতেমা সিদ্দিকা আটক

প্রতিবেদক,রাজশাহী: রাজশাহীর প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ফাতেমা সিদ্দিকাকে জিজ্ঞাসাবাদের পর একটি বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ। শনিবার রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার অতিরিক্ত উপ-কমিশনার জামিরুল ইসলাম বলেন, চলতি বছরের ২৩ মে শাহ মখদুম থানায় জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে একটি বিস্ফোরক আইনের মামলা হয়। সেই মামলায় চিকিৎসককে গ্রেফতার দেখানো হয়েছে। শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে নগরীর বড় বনগ্রাম এলাকার বাড়ি থেকে ফাতেমা সিদ্দিকাকে রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা গাড়িতে করে নিয়ে যায়। এর আগে বিকাল ৫টার দিকে ডিবি ও শাহ মখদুম থানা পুলিশ তার বাড়ির ভেতরে ঢোকে। মহানগর পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার অতিরিক্ত উপ-কমিশনার:
আরও পড়ুন
রাজধানীতে চার বাসে আগুন

রাজধানীতে চার বাসে আগুন

বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হচ্ছে রোববার (৫ নভেম্বর) থেকে, তার আগে শনিবার সন্ধ্যার দিকে রাজধানীতে তিনটি ও রাত ১০টার দিকে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এলিফ্যান্ট রোড, নিউমার্কেট, সায়েদাবাদ ও রাত ১০টার দিকে গুলিস্তান এলাকায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এলিফ্যান্ট রোডের মাল্টিপ্লান সিটির সামনে গ্রিন ইউনিভার্সিটির একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এর পাঁচ মিনিট পরই নিউমার্কেট এলাকায় চাঁদনী চকের গেটের সামনে মিরপুর লিংক নামে আরও একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। তিনি বলেন, কাছাকাছি সময়ে:
আরও পড়ুন
অবরোধেও চলবে ইবির ক্লাস-পরীক্ষা, স্থগিত নিয়োগ পরীক্ষা

অবরোধেও চলবে ইবির ক্লাস-পরীক্ষা, স্থগিত নিয়োগ পরীক্ষা

ইবি সংবাদদাতা: আগামী দু’দিন (০৫ ও ০৬ নভেম্বর) দেশব্যাপী ডাকা বিএনপি-জামায়াতের অবরোধেও চালু থাকবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সকল বিভাগের ক্লাস ও পরীক্ষা। তবে অবরোধ চলাকালীন সময়ে বন্ধ থাকবে নিয়োগ পরীক্ষা। শনিবার (০৪ নভেম্বর) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি সূত্রে, আগামী ০৫ ও ০৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ক্লাসের পাশাপাশি পরীক্ষাসমুহও অনুষ্ঠিত হবে এবং অফিস যথারীতি খোলা থাকবে। এদিকে, রেজিস্ট্রার স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে আগামী ০৫ ও ০৬ নভেম্বর অনুষ্ঠিতব্য পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ এবং চিকিৎসা কেন্দ্রের ‘অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট’ পদের জব টেস্ট পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। উক্ত পরীক্ষার তারিখ ও সময়:
আরও পড়ুন
জাতি আওয়ামী লীগের কাছে যা চায়, তাই পাবে : প্রধানমন্ত্রী

জাতি আওয়ামী লীগের কাছে যা চায়, তাই পাবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষের উন্নয়নে আওয়ামী লীগ সরকার কাজ করে। জাতি আওয়ামী লীগ সরকারের কাছে যা চায়, তা-ই পাবে। শনিবার (৪ নভেম্বর) মেট্রেরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধনের পর ট্রেনে চেপে মতিঝিল যাওয়ার সময় সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করেন তিনি। মেট্রোরেল নির্মাণকাজে সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা এই মেট্রোরেলের কাজে নিয়োজিত ছিল আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তাদের পরিশ্রমের জন্য ঢাকাবাসীর কষ্ট লাঘব হবে। তিনি আরও বলেন, যারা সন্ত্রাস, জঙ্গিবাদ, অগ্নিসন্ত্রাস করে তাদেরকে আমরা প্রত্যাখ্যান করি। আমরা শান্তিতে বিশ্বাস করি। এর আগে, শনিবার (৪ নভেম্বর) দুপুর আড়াইটায় মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।:
আরও পড়ুন
ইবির ধর্মতত্ত্ব অনুষদের নতুন ডিন ড. আশ্রাফী

ইবির ধর্মতত্ত্ব অনুষদের নতুন ডিন ড. আশ্রাফী

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ. ব. ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী। শনিবার (০৪ নভেম্বর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান এটি নিশ্চিত করেন। এর আগে, আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এইচ. এ. এন. এম. এরশাদ উল্লাহ’র মেয়াদ শেষ হওয়ার তাকে এ পদে নিয়োগ দেয় কর্তৃপক্ষ। এ অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক সুযোগ সুবিধা পাবেন। নতুন দায়িত্বপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. আ. ব. ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী বলেন, আমি সর্বপ্রথম আল্লাহ পাকের প্রশংসা করছি, যিনি আমাকে এ পর্যন্ত আসার তৌফিক দিয়েছেন।:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.