জাতীয়

রাত পোহালেই নরসিংদী আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

রাত পোহালেই নরসিংদী আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: রাত পোহালেই নরসিংদী আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন করবেন নরসিংদীর পলাশ উপজেলায় নবনির্মিত দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্প। রবিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে কারখানাটি উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে এরই মধ্যে শিল্পমন্ত্রী এডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি ও শিল্প মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তাগণ কারখানার সার্বিক প্রস্তুতিমূলক কার্যক্রম পরিদর্শন করেছেন। এসময় স্থানীয় সংসদ সদস্য ড.আনোয়ারুল আশরাফ খান দিলীপ,শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা,বিসিআইসির চেয়ারম্যান মো.সাইদুর রহমান এবং শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম আলম উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে শিল্পমন্ত্রী এডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি:
আরও পড়ুন
বঙ্গবন্ধু টানেলে রেসের ঘটনায় ৫ গাড়ি জব্দ

বঙ্গবন্ধু টানেলে রেসের ঘটনায় ৫ গাড়ি জব্দ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে কার রেসিংয়ের ঘটনায় ৫টি গাড়ি জব্দের পাশাপাশি অভিযুক্ত ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গাড়িগুলো জব্দ করা হয়। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।   গ্রেফতাররা হলেন- কোতোয়ালি থানার আলকরন রোডের আনসারুল হকের ছেলে মো. আশারাফুল হক (৩৫) ও বাকলিয়া তুলাতুলি এলাকার মৃত হাজি সোলায়মান সওদাগরের ছেলে মো. এমরান উদ্দিন (২৪)। গ্রেফতারদের শুক্রবার (১০ নভেম্বর) আদালতে প্রেরণ করা হয়। তিনি বলেন, ২৯ অক্টোবর রাতে কয়েকটি রেসিং কার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে প্রবেশ করে টানেলের সর্বোচ্চ গতিসীমা লঙ্ঘন করে গাড়ি চালায়।:
আরও পড়ুন
পোশাকশ্রমিকদের নতুন মজুরিতেই কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

পোশাকশ্রমিকদের নতুন মজুরিতেই কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

নতুন মজুরি কাঠামো মেনে নিয়ে পোশাকশ্রমিকদের কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার কাছে খবর আছে, যারা আন্দোলনে উসকানি দিচ্ছে, তারাই কিন্তু লাশ ফেলবে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভার সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন। নতুন মজুরি কাঠামো মেনে কাজ করার পরামর্শ দিয়ে পোশাকশ্রমিকদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যেটা বাড়ানো হয়েছে, তা নিয়েই তাদের কাজ করতে হবে। তারা কাজ করুক। যখনই সময় আসে, তাদের সবরকম সুবিধা আমরা করে দিই। পোশাকশ্রমিকদের মজুরি বাড়ানোর কথা তুলে ধরে তিনি বলেন, মাত্র ১৪ বছরে ১৬শ টাকা মজুরি থেকে ৮ হাজার ৩শ টাকা করে দিয়েছি। আবার:
আরও পড়ুন
খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দিতে প্রধানমন্ত্রীকে জাতিসংঘ মানবাধিকার প্রধানের চিঠি

খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দিতে প্রধানমন্ত্রীকে জাতিসংঘ মানবাধিকার প্রধানের চিঠি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেশের বাইরে জরুরি চিকিৎসার জন্য মুক্তি দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক।খবর: এএফপির। গত ১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো এক চিঠিতে তিনি এ আহ্বান জানান। হাইকমিশনার চিঠিতে বলেন, আমি তাকে (খালেদা জিয়া) মুক্তি দেওয়ার বিষয়টি বিবেচনা করার জন্য আপনার (শেখ হাসিনা) সরকারের প্রতি আহ্বান জানাই, যাতে যাতে তিনি দেশের বাইরে জরুরি ও বিশেষ চিকিৎসাসেবা নিতে পারেন। চিঠিতে বলা হয়, খালেদা জিয়ার মুক্তি দুই পক্ষের রাজনৈতিক সংলাপ ও সমঝোতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। চিঠিতে বাংলাদেশ সরকারকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত গ্রেফতারসহ সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনে প্রভাব ফেলতে পারে এমন:
আরও পড়ুন
নির্বাচনের তফসিল ঘোষণার মতো পরিবেশ রয়েছে : ইসি সচিব

নির্বাচনের তফসিল ঘোষণার মতো পরিবেশ রয়েছে : ইসি সচিব

নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, সম্পূর্ণরূপে নির্বাচনের তফসিল ঘোষণার মতো পরিবেশ রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনে ইসি বদ্ধপরিকর। বুধবার (৮ নভেম্বর) ইসি সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের নানান প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ইসি সচিব বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যাসন্ন। সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনের আয়োজন করতে হবে। রেওয়াজ অনুযায়ী তফসিল ঘোষণার আগে কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এ ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৯ নভেম্বর) এ সাক্ষাতের সূচি রয়েছে। সাক্ষাতে রাষ্ট্রপতিকে নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত সব ধরনের অগ্রগতির বিষয়ে অবহিত করা হবে। প্রস্তুতি নিয়ে রাষ্ট্রপতির পরামর্শ ও নির্দেশনা থাকলে তা কমিশন শুনবে। তফসিল ঘোষণার এখতিয়ার সম্পূর্ণ:
আরও পড়ুন
ডিম-আলুর দাম কিছুটা কমেছে

ডিম-আলুর দাম কিছুটা কমেছে

আমদানি করা ডিম দেশে আসার পর এর দাম কিছুটা কমেছে। পাইকারি পর্যায়ে প্রতি ১০০ পিস ডিমের দাম কমেছে ৯০ টাকার মতো। এর প্রভাব পড়েছে খুচরা পর্যায়ে। বাজারে এখন খুচরা পর্যায়ে প্রতি ডজন ফার্মের মুরগির ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫০ টাকায়। হালি বিক্রি হচ্ছে ৫০ টাকায়। একইভাবে আলুর দরও কমেছে। তবে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের দাবি, আমদানির কারণে দাম কমছে, এমন নয়। তাদের যুক্তি হচ্ছে, শীত মৌসুম শুরু হয়েছে। বাজারে শিম, মূলা, নতুন আলু, ফুলকপি, বাঁধাকপিসহ শীতকালীন অনেক সবজি এসেছে। সেগুলোর দামও কমতে শুরু করেছে। এসব কারণে ডিমের চাহিদা আগের তুলনায় কম। ফলে দাম কমেছে। ডিমের ডজন ১৭০ টাকা:
আরও পড়ুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২১ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। সোমবার (৬ নভেম্বর) রাত ৮টা থেকে এই পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nubd.info/results অথবা results.nu.ac.bd)) পাওয়া যাবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মো. আতাউর রহমান। মোট ৭৯৭টি কলেজে ২ লাখ ৫৫ হাজার ৬৪৪ জন পরীক্ষার্থী ৩১টি বিষয়ে এই পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষায় গড় পাসের হার ৭১ শতাংশ। উল্লেখ্য, ৪ বছরের সমন্বিত ফলাফল আগামী সপ্তাহে প্রকাশিত হবে।
আরও পড়ুন
চরভদ্রাসনে পদ্মা নদীর তীর সংরক্ষণ বাঁধে প্রায় ১৬০ ফিট এলাকা জুড়ে ধ্বস

চরভদ্রাসনে পদ্মা নদীর তীর সংরক্ষণ বাঁধে প্রায় ১৬০ ফিট এলাকা জুড়ে ধ্বস

ফরিদপুর জেলা প্রতিনিধি- ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর ইউনিয়নের টিলারচর গ্রামে পদ্মা নদীর তীর সংরক্ষন বাঁধে প্রায় ১৬০ ফিট এলাকা জুড়ে ধ্বস দেখা গেছে। এতে উপজেলার পদ্মা রক্ষা বাঁধটি হুমকীর মুখে রয়েছে। গত শনিবার বিকেলে উপজেলা পদ্মা নদীর ওই গ্রাম পয়েন্টে বাঁধে ধ্বস দেখা দেয়। রোববার সকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী মোর্শেদ, উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোঃ কাউছার, ভাইস চেয়ারম্যান মোতালেব হোসেন মোল্যা, ইউপি চেয়ারম্যান আজাদ খান, ফরিদপুর পাউবো’র উপ-সহকারী প্রকৌশলী আলতাফ হোসেন বাঁধ এলাকা পরিদর্শন করেছেন। রোববার বিকেলে ফরিদপুর পাউবো’র উপ-সহকারী প্রকৌশলী আলতাফ হোসেন জানান, “শাহীনুজ্জামান নামক এক বালু ব্যাবসায়ী দীর্ঘদিন ধরে পদ্মা রক্ষা বাঁধের উপর দিয়ে ভারী পাইপ লাইনের:
আরও পড়ুন
মহানবীর রওজা মোবারক জিয়ারত করলেন শেখ হাসিনা

মহানবীর রওজা মোবারক জিয়ারত করলেন শেখ হাসিনা

সৌদি আরবের মদিনায় মহানবী হযরত মুহাম্মদের (সা.) রওজা মোবারক জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৫ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় মহানবীর রওজা জিয়ারত করেন তিনি। এ ছাড়া তিনি মসজিদে নববীতে আসর ও মাগরিবের সালাত আদায় করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। জেদ্দায় ইসলামে নারীবিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে সৌদি আরব সফর করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের শুরুতেই তিনি মহানবীর রওজা জিয়ারত করতে মদিনায় আসেন। রাতে বিমান যোগে তিনি মদিনা থেকে জেদ্দায় যাবেন। পরে সড়ক পথে মক্কা যাবেন। সেখানে প্রধানমন্ত্রী ওমরাহ পালন ও মসজিদে হারামে নামাজ আদায় করবেন। রোববার (৫ নভেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক:
আরও পড়ুন
উপনির্বাচন: লক্ষ্মীপুর-৩ আসনে জয়ী নৌকার পিংকু

উপনির্বাচন: লক্ষ্মীপুর-৩ আসনে জয়ী নৌকার পিংকু

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের উপনির্বাচনে নৌকার প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু নৌকা প্রতীকে ১ লাখ ২০ হাজার ৫৯৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মোহাম্মদ রাকিব হোসেন লাঙল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৮৪৬ ভোট। নির্বাচনে অন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাকের পার্টির শামসুল করিম খোকন গোলাপ ফুল প্রতীকে পেয়েছেন ২ হাজার ১২৬ ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী আম প্রতীকে পেয়েছেন ৫১৩ ভোট। রোববার (৫ নভেম্বর) রাত ৮টার দিকে লক্ষ্মীপুর টাউন হলে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেন। তিনি জানান, ৩১ দশমিক ৮৫ শতাংশ ভোট পড়েছে। আসনটিতে ৪ লাখ ৩:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.