জাতীয়

দেড় শ টাকায় উঠেছে চিনির দাম

দেড় শ টাকায় উঠেছে চিনির দাম

সরবরাহে ঘাটতির কারণে দুই সপ্তাহ ধরে চিনির দাম প্রতিনিয়ত বাড়ছে। তাতে প্রতি কেজি চিনির দাম দেড় শ টাকা ছুঁয়েছে। দুই সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে চিনির দাম বেড়েছে ১০ টাকার মতো। বিক্রেতারা জানিয়েছেন, বাজারে প্যাকেটজাত চিনির সরবরাহ নেই বললেই চলে। দাম হঠাৎ করে বেশি বাড়ার কারণে অনেক খুচরা বিক্রেতা খোলা চিনি বিক্রি বন্ধ রেখেছেন। গতকাল রোববার রাজধানীর পাইকারি ও খুচরা বিক্রেতারা একথা জানায়, দুই সপ্তাহ আগেও বাজারে প্রতি কেজি খোলা চিনির দাম ছিল ১৩৫ থেকে ১৪০ টাকা। সেই চিনি এখন বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫০ টাকায়। প্যাকেটজাত চিনির দাম রাখা হচ্ছে কেজি ১৫০ টাকা। সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি):
আরও পড়ুন
ইবির লালন শাহ হল ডিবেটিং সোসাইটির নেতৃত্বে সাইমান-ইয়ামান

ইবির লালন শাহ হল ডিবেটিং সোসাইটির নেতৃত্বে সাইমান-ইয়ামান

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালন শাহ হল ডিবেটিং সোসাইটির ২০২৩-২৪ কার্যবর্ষের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে উন্নয়ন অধ্যয়ন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আনিসুর রহমান সাইমান সভাপতি এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইয়ামান মুস্তাহাসীন সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। রোববার (১২ নভেম্বর) লালন শাহ হলের প্রভোস্ট অধ্যাপক ড. আকতার হোসাইন, হল ডিবেটিং সোসাইটির মডারেটর ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক সাজ্জাদ হোসেন জাহিদ এবং হল ডিবেটিং সোসাইটির সদ্য সাবেক সভাপতি রাশেদ আহম্মেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। ১৯ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি আবু জায়েদ রাইহান, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তানভীর, কোষাধ্যক্ষ রুকুনোজ্জামান রাইহান, দপ্তর-সম্পাদক:
আরও পড়ুন
একাদশে রেজিস্ট্রেশনের সময় বাড়ল

একাদশে রেজিস্ট্রেশনের সময় বাড়ল

একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়ানো হয়েছে। আগামী ২০ নভেম্বর বিকাল ৫টা পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবেন শিক্ষার্থীরা। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে ২০ নভেম্বর বিকাল ৫টার মধ্যে রেজিস্ট্রেশনের সব কাজ শেষ করতে কলেজগুলোকে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করতে না পারলে পরবর্তী জটিলতার জন্য বোর্ড দায়ী থাকবে না। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কলেজে ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে http://xiclassadmission.gov.bd কলেজ লগইন প্যানেলে ঢুকে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ইআইআইএন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে প্যানেলে লগইন করতে হবে। অনলাইনে আবেদন ও:
আরও পড়ুন
খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েই কমিউনিটি ক্লিনিক বন্ধ করেন : শেখ হাসিনা

খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েই কমিউনিটি ক্লিনিক বন্ধ করেন : শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘৯৬ থেকে ২০০১ পর্যন্ত আমরা ক্ষমতায় ছিলাম। ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক করব সেই পরিকল্পনা নিয়েছিলাম।’ ‘প্রায় দশ হাজারের মতো ক্লিনিক আমরা নির্মাণ করি, এর মধ্যে ৪০০০ চালু করি। এক বছরের মধ্যে এর সাফল্য প্রায় ৭০ ভাগ। মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। কারণ, বিনা পয়সায় সেখানো ওষুধ দেওয়া হয়। দুর্ভাগ্যের বিষয় হলো, ২০০১ সালের অক্টোবরের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারেনি। তখন বিএনপি ক্ষমতায় আসে। প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া, সঙ্গে সঙ্গে কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয়। স্বাস্থ্যসেবা থেকে মানুষকে বঞ্চিত করে। এটাই হচ্ছে আমাদের দুর্ভাগ্য।’ আজ রবিবার সকালে রাজধানীর একটি হোটেলে দ্বিতীয় জাতীয় কুষ্ঠ সম্মেলন-২০২৩ অনুষ্ঠানে তিনি:
আরও পড়ুন
মিরপুরে ফের সড়ক অবরোধ শ্রমিকদের, সরিয়ে দিল পুলিশ

মিরপুরে ফের সড়ক অবরোধ শ্রমিকদের, সরিয়ে দিল পুলিশ

মজুরি বাড়ানোসহ কয়েকটি দাবিতে মিরপুরে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সরিয়ে দিয়েছে পুলিশ। শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করলেও কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। ঘণ্টাখানেক বন্ধ থাকার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বর গিয়ে দেখা গেছে এমন চিত্র। শ্রমিকদের সরিয়ে দেওয়ার পর যান চলাচল স্বাভাবিক রয়েছে। এর আগে, মিরপুর ১৪ ও ১৩ নম্বর সেকশনের কয়েকটি গার্মেন্টসের শ্রমিকরা মিছিল নিয়ে সকাল সাড়ে ৮টার দিকে ১০ নম্বর গোলচক্করে অবস্থান নেন। শ্রমিকদের ভাষ্য, ন্যূনতম বেতন বাড়ানোর ঘোষণায় তারা সন্তুষ্ট নন। শনিবার কারখানায় কাজে যোগ দিতে গিয়ে তারা দেখেন সবার বেতন সমান হারে বাড়েনি। ঘণ্টাখানেক অবস্থানের পরে পুলিশ:
আরও পড়ুন
সংসদ নির্বাচন: অপেক্ষা তফসিলের, রিটার্নিং কর্মকর্তা পদে প্রাধান্য পাবেন ডিসিরা

সংসদ নির্বাচন: অপেক্ষা তফসিলের, রিটার্নিং কর্মকর্তা পদে প্রাধান্য পাবেন ডিসিরা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে নির্বাচন কমিশন (ইসি)। অন্যবারের মতো এবারও রিটার্নিং কর্মকর্তা পদে প্রাধান্য পাচ্ছেন জেলা প্রশাসকরা (ডিসি)। ইসি কর্মকর্তারা বলছেন, ভোটকেন্দ্রের তালিকা ও ভোটার তালিকা প্রস্তুত। ছাপানো হয়েছে মনোনয়নপত্র। তৈরি করা হয়েছে মনোনয়নপত্র দাখিলের সিস্টেম ও নির্বাচনী অ্যাপ। টেবিলে রয়েছে রিটার্নিং কর্মকর্তা নিয়োগের পরিকল্পনাও। ব্যালট বাক্স থেকে শুরু ভোটের প্রায় সব উপকরণ পৌঁছানো হয়েছে জেলা পর্যায়ে। এখন কেবল তফসিল ঘোষণাই বাকি। সুনির্দিষ্ট করে দিনক্ষণ না বললেও প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) অন্য নির্বাচন কমিশনাররা বলেছেন চলতি সপ্তাহেই ঘোষণা হবে তফসিল। এক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তা পদে নিয়োগ পাচ্ছেন মাঠ প্রশাসনের কর্মকর্তারাই। ডিসি, পুলিশ সুপারদের (এসপি):
আরও পড়ুন
রাত থেকে এ পর্যন্ত ১২ যানবাহনে আগুন

রাত থেকে এ পর্যন্ত ১২ যানবাহনে আগুন

সরকারের পদত্যাগের দাবিতে বিএনপি-জামায়াতের চতুর্থ দফার ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি চলছে। অবরোধ শুরুর আগের রাত থেকে এ পর্যন্ত ১২ যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (১২ নভেম্বর) সকালে ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এইতথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার রাত ৮টা থেকে ১২ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত (অবরোধ শুরুর আগের রাত) সারা দেশে ১২টি যানবাহনে আগুন দিয়েছে। পরে আগুন নিয়ন্ত্রণে সংবাদ দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। ফায়ার সার্ভিস জানায়, ঢাকা সিটিতে ৯টি, ঢাকা বিভাগে (গাজীপুর) দুটি, বরিশাল বিভাগ (বরিশাল সদর) একটি অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় ১০টি বাস, একটি পিকআপে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ অগ্নিকাণ্ড নির্বাপণে ফায়ার সার্ভিস:
আরও পড়ুন
বিশ্ববাজারে কমছে সোনার দাম, বাংলাদেশে উলটো

বিশ্ববাজারে কমছে সোনার দাম, বাংলাদেশে উলটো

বিশ্ববাজারে কমছে সোনার দাম। শুক্রবার একদিনেই মূল্যবান এ পণ্যটির দাম ১ শতাংশের বেশি কমেছে। আর এক সপ্তাহে কমেছে ২ দশমিক ৮ শতাংশ। আর এ নিয়ে টানা ২ সপ্তাহে সোনার দাম কমল। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। আন্তর্জাতিক বাজারে কমলেও ভিন্ন চিত্র বাংলাদেশে। সোমবার সোনার দাম ভরিতে ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আর এ নিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৪ হাজার ৬২৬ টাকা। দেশের ইতিহাসে সোনার দামের এটিই সর্বোচ্চ রেকর্ড। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) চেয়ারম্যান জেরোম পাওয়েল আভাস দিয়েছেন, আগামী দিনে সুদের:
আরও পড়ুন
ইবির বাস চালককে মারধরের অভিযোগ

ইবির বাস চালককে মারধরের অভিযোগ

ইবি সংবাদদাতা : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নিজস্ব বাস চালক মোমিন শেখকে মারধরের অভিযোগ উঠেছে ক্যাম্পাসের ভাড়ায় চালিত বাস সুয়াইল পরিবহনের চালক ও হেলপারের বিরুদ্ধে। শনিবার (১১ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী বৃত্তিপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী মোমিন শেখ বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেন। অভিযোগপত্র সূত্রে, শনিবার (১১ নভেম্বর) সকালে ক্যাম্পাস থেকে কুষ্টিয়া যাওয়ার পথে ক্যাম্পাসের বাস গুলো বৃত্তিপাড়ায় জ্যামে আটকা পড়ে। এসময় বিশ্ববিদ্যালয়ের ভাড়ায় চালিত গাড়ি সুয়াইল পরিবহন বাহিরের যাত্রী উঠার জন্য গাড়ি থামালে সেখানে জ্যামের সৃষ্টি হয়। পরে মোমিন শেখ সামনে গিয়ে চালককে দ্রুত গাড়ি ছাড়ার কথা বললে, সুয়াইল পরিবহনের চালক জসিম, হেলপার লালন, গঞ্জনবি:
আরও পড়ুন
জবি উপাচার্যের মৃত্যুতে ইবি উপাচার্যের শোক

জবি উপাচার্যের মৃত্যুতে ইবি উপাচার্যের শোক

ইবি সংবাদদাতা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। শনিবার (১১ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোক প্রকাশ করেন তিনি। শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান। শোকবার্তায় শিক্ষাক্ষেত্রে অধ্যাপক ড. ইমদাদুল হকের অবদানকে গভীর শ্রদ্ধায় স্মরণ করে উপাচার্য বলেন, একজন স্বনামধন্য শিক্ষাবিদ ও উদ্ভিদবিজ্ঞানী হিসাবে তিনি স্মরণীয় হয়ে থাকবেন। এছাড়াও, পৃথক পৃথক শোকবার্তায় শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া। তাঁরা শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.