তফসিল হলো, তবে নির্বাচনকালীন সরকার?
জাতীয় সংসদ নির্বাচনের জন্য তফসির ঘোষণা করেছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জানান আগামী ৭ জানুয়ারি ভোটগ্রহণ করা হবে। তফসিলের পর আবারও আলোচনায় এসেছে- নির্বাচনকালীন সরকার নিয়ে। বিএনপিসহ অন্যান্য দল বর্তমান সরকারের পদত্যাগ দাবি করলেও ক্ষমতাসীন আওয়ামী লীগ বলছে তাদের অধীনেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণার পর থেকে কিংবা মনোনয়ন বিক্রি শুরুর পর থেকে নির্বাচনকালীন সরকার দায়িত্ব পালন ও রুটিন কাজ করবে বলে সরকার পক্ষ থেকেই বলা হচ্ছিলো কিছু দিন থেকেই। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হলেও সেই রোডম্যাপে নির্বাচনকালীন সরকারের কোনো রূপরেখা উল্লেখ করা হয়নি। তবে সংঘাত:
