মেয়র-চেয়ারম্যানদের ১০ নির্দেশনা, না মানলে শাস্তি
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দেশের সব মেয়র ও চেয়ারম্যানকে ১০টি নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। নির্দেশনা অমান্য করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইবরাহিম এই নির্বাহী আদেশ জারি করেন। নির্দেশনাগুলো হলো- ১) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা স্থানীয় সরকারের কোনো সুযোগ-সুবিধা নিতে পারবেন না। এমনকি চেয়ারম্যানদের পদমর্যাদাও ব্যবহার করতে পারবেন না। ২) নিজ নিজ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার্থে আইন প্রয়োগকারী সংস্থাকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে হবে। ৩) নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে নির্বাচন কমিশন সময়ে সময়ে যেসব আদেশ-নির্দেশ জারি করেছে কিংবা করবে তা প্রতিপালন:
