জাতীয়

বিনা ভোটে নির্বাচিত হলে ব্যবস্থা নেওয়া হবে, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

বিনা ভোটে নির্বাচিত হলে ব্যবস্থা নেওয়া হবে, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’ বলে দলীয় প্রার্থীদের সাবধান করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৬ নভেম্বর) দুপুরে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। প্রধানমন্ত্রী একইসঙ্গে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন, যাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ নির্বাচিত হতে না পারে, সেদিকে নজর রাখতে হবে। এ সময় শেখ হাসিনা মনোনয়নে দলীয় সিদ্ধান্ত মেনে নিতে নেতাদের নির্দেশ দেন। তিনি বলেন, বিরোধীদল না-আসা সাপেক্ষে প্রতিযোগিতামূলক নির্বাচন করতে প্রয়োজনে আসন উন্মুক্ত করা হবে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ যেন নির্বাচিত হতে না পরে। সেক্ষেত্রে একাধিক ডামি প্রার্থী রাখতে মত দেন দলীয় প্রধান। এর আগে:
আরও পড়ুন
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ রবিবার বেলা ১১টার দিকে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ফল প্রকাশ করেন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফল হস্তান্তর করা হয়। রবিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর হাতে এইচএসসির ফলাফলের অনুলিপি এবং পরিসংখ্যান প্রতিবেদন তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। প্রথমে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সার্বিক পরিসংখ্যান তুলে দেন শিক্ষামন্ত্রী। পরে বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা স্ব স্ব বিভাগের ফলাফলের পরিসংখ্যান প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। পরীক্ষার ফল জানবেন যেভাবে : শিক্ষার্থীরা অনলাইনে বা মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন।:
আরও পড়ুন
সারাদেশে র‌্যাবের ৪৩০ টহল দল

সারাদেশে র‌্যাবের ৪৩০ টহল দল

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে ১৪৫টিসহ সারা দেশে ৪৩০টি টহল টিম মোতায়েন করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রবিবার সকালে র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে গোয়েন্দারা ছদ্মবেশে নজরদারি অব্যাহত রেখেছে। তিনি বলেন, যাত্রী ও পণ্য পরিবহনে নিরাপত্তা দিতে দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার গণপরিবহন ও পণ্যবাহী পরিবহনকে র‌্যাব টহলের মাধ্যমে এসকর্ট দিয়ে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছে।
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর হাতে এইচএসসির ফলাফল হস্তান্তর

প্রধানমন্ত্রীর হাতে এইচএসসির ফলাফল হস্তান্তর

এইচএসসি ও সমমানের পরীক্ষায় সব বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। গতবার এসএসসি ও সমমানে মোট পাসের হার ছিলো ৮৫ দশমিক ৯৫ শতাংশ। রোববার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফল তুলে দেয়া হয়েছে। দুপুরে সংবাদ সম্মেলন করে ফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে এই ফল প্রকাশ করবেন। পরে সারা দেশের শিক্ষার্থীরা একযোগে পরীক্ষার ফলাফল পাবেন।
আরও পড়ুন
এইচএসসির ফলাফল আগামীকাল

এইচএসসির ফলাফল আগামীকাল

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে আগামীকাল রোববার। রোববার (২৬ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ১১টি শিক্ষা বোর্ডের ফলাফলের অনুলিপি হস্তান্তর করবেন শিক্ষামন্ত্রী দীপু মনি ও বোর্ড চেয়ারম্যানরা। এরপর প্রধানমন্ত্রী ফল প্রকাশ করবেন। এরপর বেলা ১১টা থেকে শিক্ষাবোর্ডগুলোর ওয়েবসাইটে এবং এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে। শিক্ষা প্রতিষ্ঠান থেকেও জানা যাবে ফলাফল। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বোর্ডগুলোর সমন্বিত ওয়েবসাইটে (www.educationboardresults.gov.bd) ঢুকে পরীক্ষার্থীর রোল ও রেজিস্ট্রেশন নম্বর টাইপ করতে হবে। এরপর পরীক্ষার্থীর ফল পাওয়া যাবে। শিক্ষার্থীরা ওয়েবসাইটের রেজাল্ট কর্নারে ক্লিক করে ফলাফল ডাউনলোড করতে পারবে। মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। এইচএসসির ফল:
আরও পড়ুন
অনিয়ম হলে তিন দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ

অনিয়ম হলে তিন দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারাদেশে ৩০০টি সংসদীয় আসনে রাজনৈতিক দল বা প্রার্থীর অনিয়ম অনুসন্ধানে কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসব কমিটিকে ‘নির্বাচন-পূর্ব অনিয়ম’ সংক্রান্ত বিষয়াদি অনুসন্ধান করে তিন দিনের মধ্যে তা প্রতিবেদন আকারে কমিশনে দাখিল করতে বলা হয়েছে। তাছাড়া একই সময়ের মধ্যে অনিয়ম বিষয়ে কমিশনের করণীয় নিয়ে প্রয়োজনীয় প্রস্তাব বা সুপারিশও ইসিতে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। আজ শনিবার পরিপত্র-৫ জারির মাধ্যমে অনুসন্ধান কমিটিকে এ নির্দেশনা দিয়েছে ইসি। এরই মধ্যে নির্বাচন-পূর্ব অনিয়ম প্রতিরোধ ও নিয়ন্ত্রণের লক্ষ্যে প্রত্যেক নির্বাচনী এলাকার জন্য একজন যুগ্ম জেলা জজ বা জ্যেষ্ঠ সহকারী জজের সমন্বয়ে সারাদেশে ৩০০টি নির্বাচনী অনুসন্ধান কমিটি গঠন করেছে কমিশন।
আরও পড়ুন
তালা লাগিয়ে অবস্থান কর্মসূচিতে ইবির ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা 

তালা লাগিয়ে অবস্থান কর্মসূচিতে ইবির ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা 

ইবি সংবাদদাতা: পরীক্ষার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইসলামের ইতিহাস ও সাংস্কৃতিক বিভাগের শিক্ষার্থীরা। এসময় তারা বিভাগের সভাপতির কক্ষে তালা লাগিয়ে দেন। শনিবার (২৫ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের তৃতীয় তলায় বিভাগের সামনে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। জানা যায়, বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সম্মান চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের দ্বিতীয় সেমিস্টারের ক্লাস দু’মাস আগেই শেষ হয়েছে। ক্লাস শেষ হওয়ার দু’মাস পার হলেও এখন পর্যন্ত তাদের পরীক্ষার নোটিশ দেয়নি। এছাড়াও ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মধ্যে ৭জন শিক্ষার্থী প্রথম বর্ষে নন ক্রেডিট কোর্সে উত্তীর্ণ হতে পারেনি। যাদের নন ক্রেডিট কোর্সের পরীক্ষা দ্বিতীয় বর্ষের মধ্যেই শেষ করার কথা ছিল। কিন্তু অনুত্তীর্ণদের:
আরও পড়ুন
রিজার্ভ আরও ১০ কোটি কমল

রিজার্ভ আরও ১০ কোটি কমল

এক সপ্তাহে রিজার্ভ কমল আরও ১০ কোটি মার্কিন ডলার। বর্তমানে রিজার্ভে গঠিত বিভিন্ন তহবিলসহ রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২০ দশমিক ১৬ বিলিয়ন ডলার বা  দুই হাজার ৫১৬ কোটি ১৩ লাখ মার্কিন ডলার। এক সপ্তাহ আগে (১৬ নভেম্বর) রিজার্ভের পরিমাণ ছিল ২৫ দশমিক ২৬ বিলিয়ন ডলার বা দুই হাজার ৫২৬ কোটি ২০ লাখ মার্কিন ডলার। এক সপ্তাহে রিজার্ভ কমল ১০ কোটি মার্কিন ডলার। তবে নেট রিজার্ভের হিসাবে তারতম্য রয়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী সর্বশেষ নেট রিজার্ভের পরিমাণ ১৯ দশমিক ৫২ দশমিক ডলার (বিপিএস-৬) বা এক হাজার ৯৫২ কোটি ৩৯ লাখ মার্কিন ডলার। এক:
আরও পড়ুন
রাশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে ইভানোভোর গভ‌র্নরের বৈঠক

রাশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে ইভানোভোর গভ‌র্নরের বৈঠক

রাশিয়ান ফেডারেশনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসান ১৯ নভেম্বর থেকে ২১ নভেম্বর রাশিয়ার ইভানোভো অঞ্চল সফর করেন। সফরকালে অঞ্চলটির গভর্নর ভসক্রিসেন্সকি স্তানিস্লাভ সার্গেইভিচের স‌ঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের রাষ্ট্রদূত। শুত্রবার (২৪ ন‌ভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থে‌কে পাঠা‌নো এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এ তথ‌্য জানা‌নো হয়। বিজ্ঞ‌প্তি‌তে জানানো হয়, তিন দিনের সফরকালে এই বৈঠকে উভয় দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিসহ পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট নানাবিধ বিষয়ে আলোচনা হয়। আলোচনায় রাষ্ট্রদূত কামরুল আহসান গত দেড় দশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের যে অভূতপূর্ব উন্নয়ন সংঘটিত হয়েছে সে সম্পর্কে গভর্ণরকে অবহিত করেন। তিনি দু’দেশের মধ্যেকার বিদ্যমান অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও বৃদ্ধিকল্পে পারস্পরিক সহযোগিতার নতুন নতুন:
আরও পড়ুন
বাংলাদেশকে ১২ হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

বাংলাদেশকে ১২ হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

পাঁচ প্রকল্পে ১ দশমিক ১১ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। প্রতি ডলার ১১০ টাকা ৮১ পয়সা হিসেবে বাংলাদেশি মুদ্রায় ঋণের পরিমাণ ১২ হাজার ৩৮৮ কোটি টাকা। মাধ্যমিক শিক্ষা, নদীর তীর সুরক্ষা ও নাব্যতা বাড়ানো, শহুরে প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং গ্যাস বিতরণের দক্ষতা বৃদ্ধির জন্য এ ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে এ বিষয়ে চুক্তি সই হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব শরিফা খান ও বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে সেক চুক্তিতে সই করেন। বিশ্বব্যাংক জানিয়েছে, বাংলাদেশ এনহ্যান্সিং ইনভেস্টমেন্টস অ্যান্ড বেনিফিটস ফর আর্লি ইয়ারস প্রজেক্টে ২১ কোটি ডলার দেবে সংস্থাটি।:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.