জাতীয়

দেশে ফিরলেন লিবিয়ায় আটক থাকা ১৪৩ জন

দেশে ফিরলেন লিবিয়ায় আটক থাকা ১৪৩ জন

লিবিয়া থেকে দেশের মাটিতে ফিরেছেন ১৪৩ বাংলাদেশি। তারা অবৈধ অভিবাসনের দায়ে লিবিয়ার রাজধানী ত্রিপোলির ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম), পররাষ্ট্র মন্ত্রণালয় ও লিবিয়াতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় তারা দেশে এসে পৌঁছান। এদিন সকালে পাঠানো এক বিজ্ঞপ্তিতে আইওএম জানিয়েছে, দেশে ফেরার পর প্রত্যেক বাংলাদেশিকে বাড়ি ফেরার খরচ হিসেবে ৫ হাজার ৮৯৬ টাকা করে দেওয়া হয়েছে। নিজ এলাকায় ফিরে প্রতিবেশী ও স্বজনদের কাছে লিবিয়ায় আটক থাকার ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরতে তাদের উদ্বুদ্ধ করেন কর্মকর্তারা। এর আগে সোমবার (২৭ নভেম্বর) লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার লিবিয়ার অভিবাসন অধিদপ্তরে বাংলাদেশে ফেরত আসার অপেক্ষায়:
আরও পড়ুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২১ সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এই পরীক্ষায় গড় পাসের হার ৯৪ দশমিক ৮ শতাংশ। সোমবার (২৭ নভেম্বর) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। সারাদেশে এবার ৭০২টি কেন্দ্রে ১ হাজার ৮৯৭টি কলেজের মোট ১ লাখ ৭৩ হাজার ৩৩১ (নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়নসহ) পরীক্ষার্থী ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষায় অংশ নেন। পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন ও কলেজওয়ারী ফলাফল www.nu.ac.bd/results ওয়েবসাইটে পাওয়া যাবে।
আরও পড়ুন
সংসদ নির্বাচনের ১০ দিন আগেই মাঠে নামবে ৪৭ হাজার বিজিবি

সংসদ নির্বাচনের ১০ দিন আগেই মাঠে নামবে ৪৭ হাজার বিজিবি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে সাড়ে সাত লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করবে নির্বাচন কমিশন (ইসি)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৭ হাজার সদস্য মাঠে নামবেন ভোটের ১০ দিন আগে থেকে। সোমবার (২৭ নভেম্বর) ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিজিবি সবার আগে মাঠে নামবে। ভোটের পরে দুই দিন, ভোটের দিন এবং ভোটের আগে ১০ দিন, মোট ১৩ দিনের জন্য এই বাহিনীর সদস্যরা মাঠে থাকবেন। তবে প্রয়োজন হলে আরও বেশি দিন তাদের রাখা হতে পারে। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনী বলতে- পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), আনসার বাহিনী, ব্যাটালিয়ন:
আরও পড়ুন
ফাজিল পরীক্ষার ফল প্রকাশ

ফাজিল পরীক্ষার ফল প্রকাশ

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল (স্নাতক) প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বর্ষ পরীক্ষার (২০২১) ফল প্রকাশ করা হয়েছে। আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এ কে এম আক্তারুজ্জামান পরীক্ষার ফল ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদের হাতে হস্তান্তর করেন। পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.iau.edu.bd) পাওয়া যাবে। ফাজিল (স্নাতক) প্রথম বর্ষে পাসের হার ৮৭ দশমিক ৯৬ শতাংশ, দ্বিতীয় বর্ষে ৯৪ দশমিক ৬২ শতাংশ, তৃতীয় বর্ষে ৯১ দশমিক ২৩ শতাংশ ও চতুর্থ বর্ষে ৯৭ দশমিক ৩৬ শতাংশ। গত ৭ সেপ্টেম্বর থেকে ২০২১ খ্রিস্টাব্দের ফাজিল (স্নাতক) অনার্স পরীক্ষা শুরু হয়ে ১০ অক্টোবর পর্যন্ত চলে।
আরও পড়ুন
ঢাকায় ফিরছেন পিটার হাস

ঢাকায় ফিরছেন পিটার হাস

শ্রীলঙ্কা থেকে সস্ত্রীক আজ রাজধানী ঢাকায় ফিরছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সোমবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় তার ঢাকায় অবতরণের কথা রয়েছে। কুটনৈতিক সূত্র জানিয়েছে, সোমবার বেলা সাড়ে ১১টায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস শ্রীলঙ্কান এয়ারলাইন্স (ফ্লাইট নং-ইউএল-১৮৯) এর একটি বিমানযোগে ঢাকা বিমানবন্দরে অবতরণ করবেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সুত্রে জানা যায়, শ্রীলঙ্কান এয়ারলাইনসের ফ্লাইটটি সোমবার (২৭ নভেম্বর) কলম্বো থেকে ৭টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা করবে। ফ্লাইটটি বেলা সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। এর আগে গত ১৬ নভেম্বর শ্রীলংকার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছিলেন মার্কিন রাষ্ট্রদূত। তখন বাংলাদেশের জাতীয় নির্বাচন কেন্দ্র করে কয়েক মাস ধরেই বেশ দৌড়ঝাঁপ দিতে দেখা গেছে মার্কিন এ রাষ্ট্রদূতকে। এরই মধ্যে তার বিদেশ সফর নিয়ে নানান আলোচনা শুরু হয়।
আরও পড়ুন
আবারো বাড়লো স্বর্ণের দাম

আবারো বাড়লো স্বর্ণের দাম

দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দামে এক হাজার ৭৪৯ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে হয়েছে এক লাখ আট হাজার ১২৫ টাকা।   স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে নতুন এ দাম নির্ধারণ করা হয়েছে। আগামীকাল সোমবার থেকে এ দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বেড়ে এক লাখ তিন হাজার ২২৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৮৮ হাজার:
আরও পড়ুন
নির্বাচন পেছাবে না, তফসিল পুনর্নির্ধারণ হতে পারে: সিইসি

নির্বাচন পেছাবে না, তফসিল পুনর্নির্ধারণ হতে পারে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যদি আসে তবে তফসিল পুনর্নির্ধারণ হতে পারে। কিন্তু ভোটের তারিখ পরিবর্তন হবে না। রোববার (২৬ নভেম্বর) নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। গুঞ্জন আছে ভোটের তারিখ পেছানো হবে, এ বিষয়ে ইসির অবস্থান জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার বলেন, এরকম কোনো সিদ্ধান্ত হয়নি। আমিসহ আমাদের মাননীয় কমিশনাররা বলেছেন, যদি বিএনপি নির্বাচনে আসেন এতে যদি প্রয়োজন হয় তফসিলটা রিশিডিউল (পুনর্নির্ধারণ) করা যেতে পারে। ওটাকে নির্বাচন পেছানোর কথা বলা হয়নি। তফসিলটা রিশিডিউল করে তাদের যদি অ্যাকমোডেট করার সুযোগ থাকে সেই জিনিসটা করা হবে।:
আরও পড়ুন
“ফেসবুক গ্রুপ WAB ও একটি দুস্পাপ্য ঔষধের গল্প”

“ফেসবুক গ্রুপ WAB ও একটি দুস্পাপ্য ঔষধের গল্প”

বরগুনার আমতলি এলাকার জসিম উদ্দিনের সাত বছর বয়সী মেয়ে সুবাইতা তাসনিম জারা। স্থানীয় একটি মাদ্রাসায় প্লে গ্রুপের শিক্ষার্থী। জীবনের শুরুতেই বিরল এক রোগে আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে শিশুটি। মাত্র কয়েক দিন আগেও দূরন্ত জারা এদিক ওদিক ছুটে বেড়িয়েছে। অথচ গত ১৫ নভেম্বর থেকে ঢাকা মেডিকেলের আইসিউতে ভর্তি। বাইরে বাবা-মা জারার অপেক্ষায়। শিশুটির বাবা মেয়ের জন্য গুরুত্বপূর্ণ ‘আইসোপ্রিনোসি’ নামের ঔষধটি দেশের কোথাও না পেয়ে ফেসবুকের বিভিন্ন গ্রুপে পোস্ট করেন। সেই পোস্টে পুলিশ সদস্য ও ওয়াবের প্রতিষ্ঠাতা এস এম আকবরের দৃষ্টি আকর্ষণ করেন জসিমের বন্ধু আজমির। পরবর্তীতে ঔষধটির সন্ধানে ওয়াবের গ্রুপে পোস্ট করা হয়। ওয়াবের পোস্টটি দেখে ওয়াব এর সদস্য রাহাতা:
আরও পড়ুন
এইচএসসি: ৪২ প্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি

এইচএসসি: ৪২ প্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি

চলতি বছরে এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৪২ প্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি। রোববার (২৬ নভেম্বর) বেলা আড়াইটায় সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী দীপু মনি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এরআগে, সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, শূন্য থেকে পাঁচ শতাংশ শিক্ষার্থী পাস করেছে এমন প্রতিষ্ঠান ১১টি, পাঁচ থেকে ১০ শতাংশ পাস করেছে এমন প্রতিষ্ঠান ২৬টি, ১০ থেকে ২০ শতাংশ পাস করেছে এমন প্রতিষ্ঠান ১০৪টি, ২০ থেকে ৫০ শতাংশ পাস করেছে এমন প্রতিষ্ঠান ৯৮৮টি, ৫০ থেকে ১০০ ভাগ পাস করেছে সাত হাজার ৬৩ প্রতিষ্ঠানের শিক্ষার্থী। শিক্ষামন্ত্রী জানান, এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট পাসের হার:
আরও পড়ুন
পাসের হার কমেছে, প্রায় অর্ধেকে নেমেছে জিপিএ-৫

পাসের হার কমেছে, প্রায় অর্ধেকে নেমেছে জিপিএ-৫

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে আজ। এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডে পরীক্ষায় অংশ নেওয়া সাড়ে ১৩ লাখের বেশি শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৯২ হাজার ৩৬৫ জন। ২০২২ সালে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন। সেই হিসাবে এ বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৮৩ হাজার ৯১৭ জন। এ ছাড়া দেশের ১১টি শিক্ষাবোর্ডে গড় পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। গতবার পাসের হার ছিল ৮৫ দশমিক ৯৫ শতাংশ। রোববার (২৬ নভেম্বর) বেলা ১১টায় ওয়েবসাইট ও নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা যায়। এর আগে, সকাল ১০টার:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.