জাতীয়

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৯টার পর এ ভূমিকম্প অনুভূত হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন  বলেন, আজ সকাল ৯টা ৩৫ মিনিট ৩৩ সেকেন্ডে ভূমিকম্পটি ঢাকাসহ সারা দেশে অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল পাঁচ দশমিক ছয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল রামগঞ্জ। চট্টগ্রাম, সিরাজগঞ্জ, নরসিংদী, সিলেট, খুলনা, চাঁদপুর, মাদারীপুর, রাজশাহী, বাগেরহাট ও ব্রাহ্মণবাড়িয়ায় ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল পাঁচ দশমিক পাঁচ। এর উৎপত্তিস্থল লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা থেকে আট কিলোমিটার পূর্ব–উত্তর-পূর্বে। ভূমিকম্পটির:
আরও পড়ুন
সারা দেশে মনোনয়নপত্র দাখিল করেছেন ২৭৪১ প্রার্থী

সারা দেশে মনোনয়নপত্র দাখিল করেছেন ২৭৪১ প্রার্থী

সারা দেশে ৩০০ আসনে মোট ২ হাজার ৭৪১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়। ইসির জনসংযোগ পরিচালক জানান, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৩০০ সংসদীয় আসনের জন্য আজ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। শেষ দিনে ২ হাজার ৭৪১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। মোট ৩০টি নিবন্ধিত রাজনৈতিক দল থেকে এ মনোনয়ন দাখিল করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক:
আরও পড়ুন
পুনঃতফশিল হচ্ছে না: ইসি

পুনঃতফশিল হচ্ছে না: ইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনঃতফসিল হচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম। তিনি বলেন, মনোনয়নপত্র জমার সময় আর বাড়ানো হচ্ছে না। বৃহস্পতিবার বিকাল ৪টায় সময় শেষ হয়েছে। নির্বাচন কমিশন মনে করে, এ সময়সীমা বাড়ানোর আর কোনো সুযোগ নেই। মনোনয়নপত্র জমাদান শেষে এদিন বিকাল ৫টায় নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। নির্বাচন কমিশনের ঘোষিত সিডিউল অনুযায়ী, বৃহস্পতিবার বিকাল ৪টায় মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হয়েছে। এর আগে বিকাল ৩টায় সিইসি কাজী হাবিবুল আউয়াল অন্য নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠকে বসেন। বিকালে জনপ্রশাসন সচিব, সকালে জননিরাপত্তা বিভাগ সচিব, আইজিপির সঙ্গে ইসির বৈঠক হয়। প্রসঙ্গত, আগামী ৭ জানুয়ারি:
আরও পড়ুন
গাজীপুরে বাসে আগুন

গাজীপুরে বাসে আগুন

গাজীপুর মহানগরের কাশিমপুর থানা এলাকায় ইতিহাস পরিবহণের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার পৌনে ৯টার দিকে গাজীপুর মহানগরের কাশিমপুর থানার জিরানি এলাকায় ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে দুর্বৃত্তরা আগুন দেয়। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন জিরানি এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পালমাল ফ্যাক্টরির সামনে ইতিহাস পরিবহণের একটি বাসে কয়েকজন দুষ্কৃতকারী আগুন দিয়ে পালিয়ে যায়। আশুলিয়া ডিইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী জানান, জিরানি এলাকায় বাসে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্য রওনা দিয়েছিল। স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলায় ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে না গিয়ে ফিরে এসেছে। কাশিমপুর থানার ওসি সৈয়দ রাফিউল করিম জানান, প্রাথমিকভাবে:
আরও পড়ুন
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ভোট চলছে

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ভোট চলছে

ঢাকায় কর্মরত রিপোর্টারদের সবচেয়ে বড় সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনের ভোটগ্রহণ চলছে। রাজধানীর সেগুনবাগিচায় বুধবার সকাল ৯টা থেকে ডিআরইউর নসরুল হামিদ মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়। ভোট চলবে বিকাল ৫টা পর্যন্ত। এবারের নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হয়েছেন চারজন। আর সাধারণ সম্পাদকের পদের জন্য প্রার্থী রয়েছেন তিনজন। কার্যনির্বাহী সদস্যের সাতটি পদের জন্য প্রার্থী হয়েছেন আটজন। এর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক সাঈদ শিপন। ডিআরইউর নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন মনজুরুল আহসান বুলবুল। সভাপতি পদের জন্য চার প্রার্থী হলেন— কবির আহমেদ খান, সাখাওয়াত হোসেন বাদশা, সৈয়দ শুকুর আলী শুভ এবং জহিরুল হক রানা। সাধারণ সম্পাদক পদের জন্য:
আরও পড়ুন
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, সাকিবকে তলব

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, সাকিবকে তলব

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করায় মাগুরা-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী ও বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানকে তলব করেছে নির্বাচনি অনুসন্ধান কমিটি। জাতীয় সংসদের নির্বাচনি এলাকা-৯১ ও মাগুরা-১ আসনের নির্বাচনি অনুসন্ধানী কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারক যুগ্ম জেলা ও দায়রা জজ সত্যব্রত শিকদার বৃহস্পতিবার এ তলব আদেশ দেন। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের কারণে তার বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না শুক্রবার অনুসন্ধান কমিটির কাছে স্বশরীরে হাজির হয়ে তার ব্যাখ্যা দিতে বলা হয়েছে সাকিবকে। তলব আদেশে বলা হয়েছে— আপনি সাকিব আল হাসান, মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত এমপি পদপ্রার্থী হিসেবে গত ২৯/১১/১৫ ইং তারিখ বুধবার ঢাকা থেকে মাগুরা আগমনের সময় পথিমধ্যে কামারখালী:
আরও পড়ুন
আচরণবিধি লঙ্ঘন, প্রার্থীর বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা : ইসি

আচরণবিধি লঙ্ঘন, প্রার্থীর বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা : ইসি

আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় কয়েকজন প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া রিটার্নিং কর্মকর্তাদেরও ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আচরণবিধি লঙ্ঘন রোধে আইনশৃঙ্খলা বাহিনী ও ম্যাজিস্ট্রেটদের সতর্ক থাকতে বলা হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। ২৬টির মতো রাজনৈতিক দল আগামী নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছে। বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীরা। বুধবার ২৯ নভেম্বর পর্যন্ত ঢাকায় ২৬৫টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিভিন্ন দলের প্রার্থীরা। এরমধ্যে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সারা দেশে বিভিন্ন দলের কয়েকশ প্রার্থী মনোনয়নপত্র জমা:
আরও পড়ুন
আজ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন

আজ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ বৃহস্পতিবার।  গত ১৫ নভেম্বর ঘোষিত তফসিলে ৩০ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ সময় নির্ধারণ করে নির্বাচন কমিশন (ইসি)। ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়ার পর রিটার্নিং কর্মকর্তারা তা বাছাই করবেন ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ২০২৪ সালের ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রবিবার)। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন।:
আরও পড়ুন
রেমিট্যান্স ও রপ্তানি আয়ে ডলারের দাম আরও কমল

রেমিট্যান্স ও রপ্তানি আয়ে ডলারের দাম আরও কমল

ডলার দাম আরও ২৫ পয়সা কমলো। নতুন দরে প্রবাসী ও রপ্তানি আয়ের বিপরীতে ১০৯ টাকা ৭৫ পয়সায় ব্যাংকসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলো ডলার কিনবে। আর আমদানিকারকদের কাছে বিক্রি করা করা যাবে ১১০ টাকা ২৫পয়সায়। বুধবার (২৯ নভেম্বর) বাফেদা একটি সূত্র জানায়, কেন্দ্রীয় ব্যাংকের মধ্যস্থতায় ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়। ৩ ডিসেম্বর থেকে ডলারের এ নতুন দাম কার্যকর হবে। ডলার সংকট, বাজারের ডলারের উচ্চমূল্য, প্রবাসী আয়ের ক্ষেত্রে হুন্ডি নিয়ন্ত্রণের মধ্যমে বৈধপথে প্রবাসী আয় বৃদ্ধিসহ; বাজার সামাল দিতে কয়েক দফায় ডলারর দাম বাড়িয়ে ১১০ টাকা ৫০ পয়সা:
আরও পড়ুন
সরকারের নেয়া কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ রাষ্ট্রপতির

সরকারের নেয়া কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ রাষ্ট্রপতির

সেবক হিসেবে সাধারণ মানুষের কল্যাণে সরকারের নেয়া কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।  বুধবার (২৯ নভেম্বর) সকালে, মিরপুর সেনানিবাসে ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ কোর্সে অংশগ্রহণকারীদের সনদ প্রদান অনুষ্ঠানে এই নির্দেশ দেন। এবার ২৪টি দেশের ৪৯জন, বাংলাদেশ পুলিশের ৩জন এবং সশস্ত্রবাহিনীর ২০৫জন কর্মকর্তা প্রশিক্ষণে অংশ নেন। এসময় রাষ্ট্রপতি দেশের নিরাপত্তা ও সমৃদ্ধি নিশ্চিত করতে সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাদের পেশাগত প্রশিক্ষণ প্রদানে এ প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভূমিকার প্রশংসা করেন।     রাষ্ট্রপতি বলেন, ফোর্সেস গোল ২০৩০ বাস্তবায়নসহ সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করতে সরকার সবসময় অঙ্গিকারাবদ্ধ। ডিগ্রি অর্জনকারী কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আশা করেন, একুশ শতকের:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.