জাতীয়

৩১ ডিসেম্বর সন্ধ্যার পর অনুষ্ঠানের অনুমতি দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

৩১ ডিসেম্বর সন্ধ্যার পর অনুষ্ঠানের অনুমতি দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নির্বাচনকে সামনে রেখে এ বছর ৩১ ডিসেম্বর সন্ধ্যার পর উন্মুক্ত স্থানে কোনো ধরনের অনুষ্ঠানের অনুমতি দেওয়া হবে না। ওড়ানো যাবে না ফানুস। এছাড়া থার্টি ফার্স্ট নাইট ও খ্রিস্টীয় নববর্ষ উপলক্ষ্যে বাঁশি বাজানো, পটকা ফোটানো বা আতশবাজি ফোটানো থেকে বিরত থাকতে হবে। ৩১ ডিসেম্বর সন্ধ্যার পর থেকে ঢাকা মহানগরীসহ দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানের রাস্তায় পুলিশের চেক পোস্ট বসানো হবে। মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, থাটি ফার্স্ট নাইটে মাদকদ্রব্যের অপব্যবহার করে কেউ যেন রাস্তাঘাটে জন অসন্তুষ্টির কারণ ঘটাতে না পারে, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকদ্রব্যের:
আরও পড়ুন
শৈত্যপ্রবাহ কবে থেকে, জানাল আবহাওয়া অফিস

শৈত্যপ্রবাহ কবে থেকে, জানাল আবহাওয়া অফিস

ডিসেম্বরের শেষ দিকে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চলতি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, ডিসেম্বর মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক অপেক্ষা সামান্য বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে পারে। তবে, মাসব্যাপী দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে। পূর্বাভাসে আরও বলা হয়, এ মাসের শেষার্ধে দেশের কোথাও কোথাও এক থেকে দুটি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) বা মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ ছাড়া এ মাসে দেশের নদী অববাহিকায় ভোররাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন এবং:
আরও পড়ুন
৪৬তম বিসিএসের আবেদন শুরু ১০ ডিসেম্বর

৪৬তম বিসিএসের আবেদন শুরু ১০ ডিসেম্বর

সর্বোচ্চ পদ নিয়ে ৪৬তম বিসিএসসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে ৩ হাজার ১৪০টি ফাঁকা পদে জনবল নিয়োগ দেওয়া হবে। গত ১০টি বিসিএসের মধ্যে এটিই সবচেয়ে বেশি ক্যাডার পদ। মঙ্গলবার পিএসসির বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, এই বিসিএসে অংশগ্রহণের জন্য প্রার্থীদের আবেদন ফরম পূরণ ও ফি জমাদান কার্যক্রম শুরু হবে আগামী ১০ ডিসেম্বর। সেদিন সকাল ১০টা থেকে ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন গ্রহণ চলবে। পরবর্তী ৭২ ঘণ্টা পর্যন্ত ফি জমা দেওয়া যাবে। নির্ধারিত তারিখ ও সময়ের আগে বা পরে কোনো আবেদন গ্রহণ করা হবে না। এই বিসিএসে সর্বোচ্চ সংখ্যায় প্রফেশনাল:
আরও পড়ুন
প্রার্থিতা ফিরে পেতে ৪২ জনের আপিল

প্রার্থিতা ফিরে পেতে ৪২ জনের আপিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়ন বাতিল হওয়া ৪২ জন প্রার্থী আপিল করেছেন। আপিল করা অধিকাংশ প্রার্থী স্বতন্ত্র এবং বেশির ভাগেরই শতাংশ ভোটার স্বাক্ষর জটিলতায় মনোনয়ন বাতিল হয়েছিল। মঙ্গলবার (৫ ডিসেম্বর) আপিল গ্রহণ ও নিষ্পত্তির প্রথম দিনে আগারগাঁও নির্বাচন ভবনে এসব আবেদন জমা পড়েছে। ইসির অস্থায়ী বুথের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, সকাল ১০টায় আপিল আবেদন শুরুর পর থেকে বিকেল ৪টা পর্যন্ত সর্বমোট ৪২টি আপিল আবেদন জমা পড়েছে। এর মধ্যে রংপুর অঞ্চলের বুথে ২টি, খুলনা অঞ্চলের বুথে ৮টি, বরিশাল অঞ্চলের বুথে ২টি, ময়মনসিংহ অঞ্চলের বুথে ৯টি, ফরিদপুর অঞ্চলের বুথে ৫টি, চট্টগ্রাম অঞ্চলের বুথে ৬টি, ঢাকা অঞ্চলের বুথে ৬টি, কুমিল্লা অঞ্চলের বুথে:
আরও পড়ুন
২৬ ডিসেম্বরের মধ্যে এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল

২৬ ডিসেম্বরের মধ্যে এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল

এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষার ফল আগামী ২৬ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করা হবে। ৩ ডিসেম্বর এ প্রক্রিয়া শেষে বোর্ডগুলোর যাচাই-বাছাইয়ের কাজ শুরু করেছে। নিয়ম অনুযায়ী, এক মাসের মধ্যে এ ফল প্রকাশ করা হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানান, এক মাসের মধ্যে ফল প্রকাশ করতে হয়। সেই হিসাবে আমরা ২৬ ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশ করব। গত ২৭ নভেম্বর ফল পুনঃনিরীক্ষা বা উত্তরপত্র চ্যালেঞ্জের আবেদন শুরু হয়। টেলিটক সিম ব্যবহার করে এসএমএসের মাধ্যমে আবেদন করেছেন শিক্ষার্থীরা। এবার প্রতি বিষয় ও পত্রের জন্য ১৫০ টাকা হারে ফি নেওয়া হয়। যেসব বিষয়ের দুটি:
আরও পড়ুন
৪৭ ইউএনও’র বদলির অনুমোদন দিল ইসি

৪৭ ইউএনও’র বদলির অনুমোদন দিল ইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। সে নির্দেশনার আলোকে ৪৭ ইউএনওর বদলির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কমিশনের কাছে সুপারিশ করে। নির্বাচন কমিশন তাতে অনুমোদন দিয়েছে। ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ৪৭ ইউএনওর বদলির সুপারিশ এলে কমিশন তাতে অনুমোদন দেয়। আরও ২০ জনের চিঠি এসেছে। মোট ২৫০ জনের বেশি ইউএনও বদলি হবেন। এ ছাড়া ৩২০ জনের মতো ওসিকে বদলি করা হবে।’ গত ৩০ নভেম্বর দুই মন্ত্রণালয়কে সব থানার ওসি:
আরও পড়ুন
নভেম্বরে রেমিট্যান্স এসেছে ১৯৩ কোটি ডলার

নভেম্বরে রেমিট্যান্স এসেছে ১৯৩ কোটি ডলার

চলতি বছরের নভেম্বর মাসে ১৯৩ কোটি ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। আগের মাসে এসেছিল প্রায় ১৯৮ কোটি ডলার। সে বিবেবচনায় রেমিট্যান্স কমেছে ৫ কোটি ডলার। অবশ্য গত বছরের একই মাসের তুলনায় বেড়েছে। গত বছরের নভেম্বর মাসে রেমিট্যান্স এসেছিল মাত্র ১৬০ কোটি ডলার। ডলার খরচ কমাতে বিভিন্ন উদ্যোগের মধ্যেও রিজার্ভ কমছে। আবার কেন্দ্রীয় ব্যাংকের মধ্যস্ততায় নির্ধারিত দরের চেয়ে অনেক বেশিতে ডলার বেচাকেনা হচ্ছে। এবিবি ও বাফেদা রেমিট্যান্সে দর নির্ধারণ করেছে ১০৯ টাকা ৭৫ পয়সা। যদিও সঙ্কট মেটাতে ১২৩ টাকা পর্যন্ত দরে রেমিট্যান্স কিনছে অনেক ব্যাংক। অবশ্য চলতি মাসের শুরুর দিকে শিথিলতার কারণে রেমিট্যান্স দ্রুত বাড়ছিল। গত মাসের প্রথম ১০:
আরও পড়ুন
দাম বাড়ল এলপিজির

দাম বাড়ল এলপিজির

ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা করেছে সরকার। ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৮১ টাকা থেকে ২৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৪০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ রবিবার (০৩ ডিসেম্বর) বিকেল ৩টায় নতুন দর ঘোষণা করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে। এর আগে, নভেম্বর মাসে এলপি গ্যাসের দাম ১ হাজার ৩৬৩ টাকা থেকে ১৮ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৮১ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। এদিকে, মূসকসহ অটোগ্যাসের প্রতি লিটারের মূল্য ৬৪ টাকা ৪৩ পয়সায় সমন্বয় করা হয়েছে।
আরও পড়ুন
পক্ষপাতিত্ব করলেই বদলি

পক্ষপাতিত্ব করলেই বদলি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ-প্রশাসনে ব্যাপক রদবদলের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এ ছাড়া রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার; আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা পুলিশের কোনো কর্মকর্তাসহ নির্বাচন সংশ্লিষ্ট কোনো কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও পক্ষপাতিত্ব করার অভিযোগ উঠলেই তাকে তাৎক্ষণিক বদলি পরিকল্পনা নিয়েছে সাংবিধানিক এ প্রতিষ্ঠানটি। আগামী তিন দিনের মধ্যে তথা ৫ ডিসেম্বরের মধ্যে ইউএনও এবং ওসিদের বদলির তালিকা ইসি পাঠাতে সংশ্লিষ্ট দুই মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এদিকে গতকাল ইসির নির্দেশে ময়মনসিংহের জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করা হয়েছে এবং সুনামগঞ্জের জেলা প্রশাসককে বদলি করে ময়মনসিংহের জেলা প্রশাসক করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ইসির কর্মকর্তারা বলছেন, ইতোমধ্যে বেশ কয়েকজন:
আরও পড়ুন
ঘূর্ণিঝড় : নৌযান চলাচলে সতর্কতা

ঘূর্ণিঝড় : নৌযান চলাচলে সতর্কতা

দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় ঘূর্ণিঝড় 'মিগজাউম'-এ পরিণত হয়েছে। ঘূর্ণিঝড়টি আগামী ৫ অথবা ৬ ডিসেম্বরের মধ্যে আঘাত হানার আশঙ্কা রয়েছে বাংলাদেশের উপকূলে। সেজন্য দেশের নৌপথে নৌযান চলাচলের ক্ষেত্রে সতর্কতা জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিচালক জয়নাল আবেদীন সংবাদমাধ্যমকে বলেন, আবহাওয়া দপ্তর থেকে আমরা যেমন খবর পেয়েছি সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত যেহেতু কোনো ধরনের প্রভাব দেখা যায়নি তাই দেশের নদীবন্দরগুলোতে এখন পর্যন্ত কোনো সতর্ক সংকেত দেওয়া হয়নি। প্রয়োজন অনুসারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.