‘আপিলকারীরা শতভাগ ন্যায়বিচার পাবেন’
আসন্ন জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে যারা আপিল করছেন, তারা শতভাগ ন্যায়বিচার পাবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। শুক্রবার (৮ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবন চত্বরে আপিল কার্যক্রমের চতুর্থ দিনে সাংবাদিকদের এ কথা জানান তিনি। ছোটখাটো ভুলত্রুটি সমাধান করে প্রার্থিতা ফেরত পাওয়ার সুযোগ আছে কি না জানতে চাইলে তিনি বলেন, সেটা কমিশন বিবেচনা করবে; অ্যাডভান্স তো বলতে পারব না। কমিশন অবশ্যই ন্যায়বিচার করে তাদের আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেবে। তিনি বলেন, মনোনয়ন বৈধতা চ্যালেঞ্জ করে যেসব আপিল হয়েছে, সেগুলোর বিরুদ্ধে প্রমাণ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। এবার আরপিও সংশোধন হয়েছে। আগে ছিল রিটার্নিং অফিসারের রিজেকশনের বিরুদ্ধে:
