দু-এক দিনের মধ্যে জেঁকে বসবে শীত
উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন জায়গায় আগামী এক-দুই দিনের মধ্যে জেঁকে বসতে পারে শীত। ঢাকায় পুরোদমে শীতের অনুভূতি পেতে অপেক্ষা করতে হতে পারে ডিসেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত। এমন আভাস দিয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদরা বলছেন, আকাশ ক্রমে মেঘমুক্ত হচ্ছে। এতে এখন থেকে সামনের দিনগুলোতে তাপমাত্রা কমবে। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক কালের কণ্ঠকে বলেন, ‘ঘূর্ণিঝড় মিগজাউমের ফলে যে জলীয় বাষ্প ও মেঘ সৃষ্টি হয়েছিল, তা পুরোপুরি কেটে গেছে। এখন ঠাণ্ডা আর কুয়াশা বাড়বে। রাজধানীতে এখনো সেই অর্থে পুরোদমে শীত শুরু না হলেও রাতের বেলা উত্তরের বাতাস শীতের অনুভূতি আগের চেয়ে কিছুটা জোরালো হয়েছে।’ আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ‘ঢাকায় এমনিতেও শীত কিছুটা দেরিতে আসে। এবার:
