প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল চেয়ে রিট
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩-এর প্রথম ধাপের অনুষ্ঠিত লিখিত পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। পাশাপাশি এই পরীক্ষার পরবর্তী কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে। বরিশাল বিভাগের এক পরীক্ষার্থী এ রিট করেছেন বলে বুধবার (১৩ ডিসেম্বর) জানিয়েছেন আইনজীবী মো. দেলোয়ার হোসেন। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চে এ রিটের ওপর শুনানি হতে পারে। গত শুক্রবার (০৮ ডিসেম্বর) রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের আওতাধীন জেলাসমূহের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। আইনজীবী দেলোয়ার হোসেন জানান, ডিভাইসের মাধ্যমে জালিয়াতি করে নানান উপায়ে অনেকে পরীক্ষা দিয়েছেন। তাই এসব কারণে বরিশাল বিভাগের পরীক্ষার্থী ফাতেমা আক্তার পরীক্ষা বাতিল চেয়ে রিট করেছেন। আর:
