সংসদ নির্বাচন: চলছে প্রতীক বরাদ্দ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ চলছে। প্রতীক পেয়েই প্রচারণার মাঠে নামছেন প্রার্থীরা। সোমবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ দিচ্ছেন। এদিন সকালে ৪, ৫ ও ৬ আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া অন্যান্য আসনেও প্রতীক বরাদ্দ দিচ্ছেন রিটার্নিং কর্মকর্তারা। মোট ৩০০ আসনেই প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। প্রতীক পাওয়ার পর থেকেই প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে ভোট চাওয়া শুরু করতে পারবেন। নির্বাচনী প্রচারণা চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ৭ জানুয়ারি হবে ভোটগ্রহণ হবে। এর আগে, রোববার (১৭ ডিসেম্বর) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল। এদিন মনোনয়ন প্রত্যাহার হয়েছে ৩৪৭টি, স্থগিত আছে পাঁচটি। প্রার্থিতা প্রত্যাহার শেষে এখন মোট:
