সাংবাদিক মহীউদ্দিন আহমদ’র ৫৯ তম মৃত্যুবার্ষিকী ২২ ডিসেম্বর
প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: আগামী ২২ ডিসেম্বর, বিপ্লবী সাংবাদিক মহীউদ্দিন আহমদ’র ৫৯ তম মৃত্যুবার্ষিকী। তিনি ১৯৬৪ সালের এইদিনে মাত্র ৫৪ বছর বয়সে কুমিল্লা জেলার পয়ালগাছা চৌধুরী বাড়ির নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। দীর্ঘ ২৭ বছর সাংবাদিক ও সাহিত্যিকের জীবনে মহীউদ্দিন আহমদ অধূনালুপ্ত দৈনিক ইনসাফ, দৈনিক আমার দেশ, অর্ধ সাপ্তাহিক নবনূর, সাপ্তাহিক জেহাদ, পাক্ষিক মোছলমান, মাসিক শতদল ও মাসিক তরুণ পত্রিকার সম্পাদক ছিলেন। এছাড়াও, যুগ্ম ও বার্তা সম্পাদক পদে তিনি দৈনিক কৃষক, দৈনিক প্রত্যয়, দৈনিক নবযুগ, দৈনিক জিন্দেগী, দৈনিক মিল্লাত ও দৈনিক চাষীর সঙ্গে যুক্ত ছিলেন। চল্লিশের দশকে এই বিপ্লবী ‘কালপুরুষ’ নামে অধিক পরিচিত ছিলেন লেখা-লেখির কারণে। বিশেষ করে উপ-সম্পাদকীয় ও:
