জাতীয়

সোনার দামে রেকর্ড

সোনার দামে রেকর্ড

পাঁচ দিনের ব্যবধানে বাড়লো সোনার দাম। এবার প্রতি ভরিতে ভালো সোনার দাম বেড়েছে সর্বোচ্চ ১ হাজার ৭৫০ টাকা। ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে ১ লাখ ১১ হাজার ৪১ টাকা। বাংলাদেশের ইতিহাসে এটিই সোনার সর্বোচ্চ দাম। এতদিন যার দাম ছিল ১ লাখ ৯ হাজার ২৯২ টাকা। শনিবার (২৩ ডি‌সেম্বর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। রবিবার (২৪ ডিসেম্বর) থেকে নতুন দাম কার্যকর করা হবে। নতুন দাম অনুযায়ী,:
আরও পড়ুন
৫ থেকে ৯ জানুয়ারি নিষিদ্ধ প্রচারণা-মিছিল

৫ থেকে ৯ জানুয়ারি নিষিদ্ধ প্রচারণা-মিছিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে আগামী ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত সব ধরনের প্রচারণা এমনকি মিছিল করার ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনার আলোকে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে। এতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এতে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৮ অনুসারে কোনো নির্বাচনী এলাকায় ভোটগ্রহণ শুরুর আগের ৪৮ ঘণ্টা এবং ভোটগ্রহণ শেষ হওয়ার পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে কোনো জনসভা আহ্বান, অনুষ্ঠান বা তাতে যোগদান এবং কোনো মিছিল বা শোভাযাত্রা আয়োজন বা তাতে যোগদান না করার বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে হবে। ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি সকাল ৮টায়।:
আরও পড়ুন
দলের কেউ সংঘাত করলে কঠোর ব্যবস্থা : প্রধানমন্ত্রী

দলের কেউ সংঘাত করলে কঠোর ব্যবস্থা : প্রধানমন্ত্রী

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের কেউ সংঘাত করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে পাঁচ জেলার (পঞ্চগড়, লালমনিরহাট, নাটোর, পাবনা ও খাগড়াছড়ি) নির্বাচনী জনসভায় ভার্চুয়াল বক্তব্যে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, আসন্ন নির্বাচনে নৌকা, স্বতন্ত্র ও অন্যান্য দলও আছে। জনগণ যাকে ভোট দেবে সেই নির্বাচিত হবে। কেউ কারও অধিকারে হস্তক্ষেপ করতে পারবে না। তিনি বলেন, নির্বাচনে সংঘর্ষ বা মারামারি দেখতে চাই না। আমি চাই জনগণ নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করুক। দলের কেউ সংঘাত করলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ২০১৩-১৪ এর মতো তারা আবারও অগ্নি-সন্ত্রাস করছে।:
আরও পড়ুন
ভোলা-৩ আসনে ৪ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

ভোলা-৩ আসনে ৪ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

তজুমদ্দিন (ভোলা) সংবাদদাতা: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ১১৭, ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে ৪জন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়ে নির্বাচনের প্রচার প্রচারণা শুরু করেন। এর মধ্যে আ’লীগ ও স্বতন্ত্র প্রার্থী সাধারণ ভোটারদের কাছে পরিচিত কিন্তু জাতীয় পার্টি ও বাংলাদেশ কংগ্রেসের প্রার্থীদেরকে চিনে না এ আসনের ভোটারসহ সাধারণ মানুষ। এই যখন ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর অবস্থান তখন আগামী ৭ জানুয়ারীর ভোটে তারা কতটুকু সুবিধা আদায় করতে পারবে সেটিই এখন বিবেচ্য বিষয়। তবে সাধারণ ভোটাররা মনে করে নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বাংলাদেশ আ’লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন (নৌকা) ও আ’লীগের সাবেক সংসদ সদস্য দ্বাদশ জাতীয় নির্বাচনে স্বতন্ত্র:
আরও পড়ুন
এসএসসি পরীক্ষা শুরু ১৫ ফেব্রুয়ারী

এসএসসি পরীক্ষা শুরু ১৫ ফেব্রুয়ারী

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা ২০২৪ খ্রিষ্টাব্দের সময়সূচি প্রকাশ করা হয়েছে। অনুমোদিত সূচি অনুযায়ী, আগামী ১৫ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা বাংলা ১ম পত্র দিয়ে শুরু হবে। বিস্তারিত আসছে.....
আরও পড়ুন
প্রাথমিকের শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষার ফল প্রকাশ

প্রাথমিকের শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষার ফল প্রকাশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম পর্বের (বরিশাল, সিলেট, রংপুর বিভাগ) লিখিত পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হয়েছে। লিখিত পরীক্ষায় ৯ হাজার ৩৩৭ জন উত্তীর্ণ হয়েছে। মৌখিক পরীক্ষার তারিখ পরবর্তী সময়ে জানানো হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopme.gov.bd এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dpe.gov.bd -তে ফলাফল পাওয়া যাবে। উত্তীর্ণ পরীক্ষার্থীরা মোবাইলেও মেসেজ পাবেন।  চলতি মাসের ৮ তারিখে তিন বিভাগের ১৮ জেলার পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থী ছিল তিন লাখ ৬০ হাজার ৬৯৭ জন। গত ২৭ ফেব্রুয়ারি ২০২৩-এ পরীক্ষাসংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
আরও পড়ুন
রিটেও টিকল না মান্নানের প্রার্থিতা

রিটেও টিকল না মান্নানের প্রার্থিতা

ঋণখেলাপির অভিযোগে বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানের দুটি রিট সরাসরি খারিজ করেন হাইকোর্টের একই বেঞ্চ। এর মধ্যে লক্ষ্মীপুর-৪ আসনে প্রার্থিতা ফিরে পাওয়ার রিটটি বুধবার খারিজ করা হয়। আর নোয়াখালী-৪ আসনের জন্য করা রিটটি খারিজ করা হয় মঙ্গলবার (১৯ ডিসেম্বর)। ঋণখেলাপির অভিযোগে রিটার্নিং কর্মকর্তা গত ৩ ও ৪ ডিসেম্বর ওই দুই আসনে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। পরে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করলে শুনানির পর গত ১৩ ডিসেম্বর মান্নানের দুটি আপিল নামঞ্জুর করে নির্বাচন কমিশন। পরে প্রার্থিতা ফিরে পেতে ১৭ ডিসেম্বর হাইকোর্টে আলাদা দুটি রিট করেন আবদুল মান্নান। আদালতে মান্নানের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ মঈন আলম ফিরোজী। ইসির:
আরও পড়ুন
লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হেলাল, সম্পাদক পাবেল

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হেলাল, সম্পাদক পাবেল

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে হোসাইন আহমদ হেলাল সভাপতি (নতুন চাঁদ) ও সাইদুল ইসলাম পাবেল (বাংলাদেশ প্রতিদিন) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আজ  বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র আইনজীবী আবুল বাশার নির্বাচিতদের নাম ঘোষণা করেছেন। ৯১ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন। কার্যনির্বাহী কমিটি নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি জহিরুল ইসলাম (উপকূল প্রতিদিন), যুগ্ম-সাধারণ সম্পাদক মীর ফরহাদ হোসেন সুমন (কালবেলা ও বার্তা টুয়েন্টিফোর), কোষাধ্যক্ষ ফিরোজ আলম হাওলাদার (আজকের প্রত্যাশা), প্রচার সম্পাদক নাজিম উদ্দিন রানা (বিজনেস বাংলাদেশ), দপ্তর সম্পাদক শাকের মোহাম্মদ রাসেল (মানবকণ্ঠ), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আফরোজা আক্তার রাঙা (রামগঞ্জ দর্পণ), ক্রীড়া ও সমাজসেবা:
আরও পড়ুন
আচরণবিধি ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা : সিইসি

আচরণবিধি ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা : সিইসি

কেউ নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বুধবার (২০ ডিসেম্বর) সকালে রাজশাহী সার্কিট হাউসে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ হুঁশিয়ারি দেন। সিইসি বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রার্থীদের বার্তা দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রার্থীদের পারস্পরিক সম্পর্ক বজায় রেখে আচরণবিধি মেনে চলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা চাওয়া হয়েছে। কেউ আচরণবিধি ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, প্রার্থীসহ আমরা সবাই মিলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অনুকূল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছি। আমরা বিশ্বাস করি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এবং ভোটাররাও কেন্দ্রে আসবেন। এই বিশ্বাস ও:
আরও পড়ুন
সিলেটে পৌঁছালেন শেখ হাসিনা

সিলেটে পৌঁছালেন শেখ হাসিনা

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৬০১ ফ্লাইটে তিনি সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছান। দলীয় সূত্র জানায়, বিমানবন্দর থেকে শেখ হাসিনা গাড়িবহর নিয়ে হজরত শাহজালাল (র.) ও হজরত শাহপরানের (র.) মাজার জিয়ারত শেষে সার্কিট হাউসে অবস্থান করবেন। পরে বিকেল ৩টার দিকে সিলেট নগরের আলিয়া মাদরাসা ময়দানে জেলা ও মহানগর আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। এদিকে, দলীয় সভানেত্রী শেখ হাসিনার সফর ও আওয়ামী লীগের প্রথম নির্বাচনী জনসভা ঘিরে সিলেটে উজ্জীবিত আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা। সিলেটজুড়ে বইছে উৎসবের আমেজ। তোরণ, ব্যানার-ফেস্টুনে সেজেছে নগরী। জনসভাকে জনসমুদ্রে:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.