জাতীয়

এবার বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে না ইসি

এবার বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে না ইসি

এবার বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ ছাড়াই ভোটার তালিকা হালনাগাদ করবে নির্বাচন কমিশন (ইসি)। গত বছর আগাম সংগ্রহ করা তথ্য এবং চলতি বছর নির্বাচন কমিশনের মাঠপর্যায়ের অফিসে গিয়ে যারা নিবন্ধন করেছেন তাদের অন্তর্ভুক্ত করার মধ্য দিয়ে ভোটার তালিকা হালনাগাদ হবে। ওই তালিকার খসড়া প্রকাশ করা হবে ২১ জানুয়ারি। সম্প্রতি নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে। ওই সিদ্ধান্ত বৃহস্পতিবার ইসির মাঠ কর্মকর্তাদের জানানো হয়েছে। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে। ইসির কর্মকর্তারা জানান, ভোটার হতে হলে দেশের নাগরিকদের বয়স ১৮ বছর পূর্ণ হতে হয়। গত বছর ভোটার তালিকা হালনাগাদের সময় যাদের বয়স ১৫ বছর হয়েছিল, তাদের তথ্যও আগাম সংগ্রহ করা হয়। সেখান:
আরও পড়ুন
সারা দেশে ১১৫১ প্লাটুন বিজিবি সদস্য

সারা দেশে ১১৫১ প্লাটুন বিজিবি সদস্য

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তি-শৃঙ্খলা রক্ষায় বান্দরবান জেলায় ৫০ প্লাটুনসহ পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলায় ১২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ শুক্রবার ২৯ ডিসেম্বর থেকে তারা মাঠে নেমেছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শুক্রবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে ১১৫১ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন। নির্বাচনে শান্তি-শৃঙ্খলা রক্ষায় সিভিল প্রশাসনকে তারা সহযোগিতা করবেন। পার্বত্য চট্টগ্রামের ১২৯ প্লাটুন বিজিবির মধ্যে বান্দরবানে ৫০ প্লাটুন, রাঙামাটিতে ৪৫ প্লাটুন এবং পার্বত্য জেলা খাগড়াছড়িতে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। বিজিবির সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, সবচেয়ে কমসংখ্যক:
আরও পড়ুন
নির্বাচন: ৭ জানুয়ারি সাধারণ ছুটি ঘোষণা

নির্বাচন: ৭ জানুয়ারি সাধারণ ছুটি ঘোষণা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে ৭ জানুয়ারি ভোটগ্রহণের দিন সাধারণ ছুটি ঘোষণার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশ দেয় নির্বাচন কমিশন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছুটি ঘোষণার প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘অ্যালোকেশন অব বিজনেস অ্যামাং দ্য ডিফরেন্স মিনিস্ট্রিজ অ্যান্ড ডিভিশন্স’র জনপ্রশাসন মন্ত্রণালয়ের অংশে ৩৭ নম্বর ক্রমিকে দেওয়া ক্ষমতাবলে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা মোতাবেক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ৭ জানুয়ারি (রোববার) সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস/প্রতিষ্ঠান/সংস্থায় কর্মরত কর্মকর্তা/কর্মচারী এবং সরকারি, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক/কর্মকর্তা/ কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের:
আরও পড়ুন
দেশে-বিদেশে অনেক চক্রান্ত চলছে, ভোটের পরিবেশ সুন্দর রাখতে হবে

দেশে-বিদেশে অনেক চক্রান্ত চলছে, ভোটের পরিবেশ সুন্দর রাখতে হবে

বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে জাতীয় ও আন্তর্জাতিকভাবে অনেক চক্রান্ত হচ্ছে উল্লেখ করে নির্বাচনী তথা ভোটের পরিবেশ সুন্দর রাখতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে ছয়টি জেলায় আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় যুক্ত হয়ে তিনি এ নির্দেশনা দেন। তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে এসব জেলার সঙ্গে জনসভায় ভার্চুয়ালি যুক্ত হন তিনি। এদিন ময়মনসিংহ বিভাগের জামালপুর ও শেরপুর জেলা, ঢাকা বিভাগের কিশোরগঞ্জ ও নরসিংদী জেলা এবং চট্টগ্রাম বিভাগের চাঁদপুর ও বান্দরবান জেলায় আওয়ামী লীগের এই নির্বাচনী জনসভা হয়। শেখ হাসিনা বলেন, একমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশের উন্নয়ন অব্যাহত রাখতে পারবে। এবারের নির্বাচন নিয়ে:
আরও পড়ুন
ক্ষমতায় এলে সাংবাদিকদের জন্য দশম ওয়েজ বোর্ড করবে আওয়ামী লীগ

ক্ষমতায় এলে সাংবাদিকদের জন্য দশম ওয়েজ বোর্ড করবে আওয়ামী লীগ

আবার ক্ষমতায় এলে সাংবাদিকদের জন্য দশম ওয়েজ বোর্ড গঠনের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। এমনকি এর কাজও চলমান রয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণার সময় এ তথ্য জানান দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  বুধবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন তিনি। গত ১৫ বছরে গণমাধ্যমের ব্যাপক বিকাশ ঘটেছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, দেশে পত্রিকার সংখ্যা তিন হাজার ২৪১টি। ৩৩টি বেসরকারি টিভি চ্যানেল, ২৩টি এফএম বেতার এবং ১৮টি কমিউনিটি বেতারকেন্দ্র বর্তমানে সম্প্রচার কার্যক্রম চালাচ্ছে। সাংবাদিকরা যাতে নির্যাতন, ভয়ভীতি-হুমকি, মিথ্যা মামলার সম্মুখীন না হন তার ব্যবস্থা করা হবে। ‘সাইবার নিরাপত্তা আইন, ২০২৩’ অনুযায়ী ব্যক্তির:
আরও পড়ুন
সারা দেশে ১০ হাজার ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র চিহ্নিত

সারা দেশে ১০ হাজার ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র চিহ্নিত

আগামী ৭ জানুয়ারি দেশের ৪২ হাজারের ১৪৯টি কেন্দ্রে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব ভোটকেন্দ্রের মধ্যে ১০ হাজার ৩০০ টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে নির্বাচন কমিশনে (ইসি) চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এই তথ্য জানা যায়। ইসি জানায়, সুষ্ঠুভাবে ভোটগ্রহণে আসন্ন নির্বাচনে সারা দেশের ৩০০টি নির্বাচনি এলাকার প্রতিটি ভোটকেন্দ্রে ১৫ থেকে ১৭ নিরাপত্তা সদস্যের একটি দল মোতায়েন করা হবে। ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তা বজায় রাখা হবে। ইসি আরও জানায়, মেট্রোপলিটন এলাকার বাইরে অবস্থিত ভোটকেন্দ্র ও মেট্রোপলিটন এলাকার ভেতরে অবস্থিত কেন্দ্রগুলোর জন্য পৃথক নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। মেট্রোপলিটন এলাকার বাইরে অস্ত্রধারী দুইজন পুলিশ,:
আরও পড়ুন
আজ ১৩ জেলায় যাচ্ছে ব্যালট পেপার

আজ ১৩ জেলায় যাচ্ছে ব্যালট পেপার

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ উপলক্ষে আজ ১৩টি জেলায় ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচনী সামগ্রী পাঠানো হচ্ছে। সোমবার (২৫ ডিসেম্বর) প্রথম ধাপে ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপারের সঙ্গে সম্পর্কিত ফরম এবং স্ট্যাম্প প্যাড সরবরাহ করা হবে। রোববার (২৪ ডিসেম্বর) সব জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো ইসির এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপারের সঙ্গে সম্পর্কিত ফরম ও স্ট্যাম্প প্যাড-সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বরাবর ২৫ ডিসেম্বর গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস, বিজি প্রেস ও বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে বিতরণ:
আরও পড়ুন
ডেন্টাল ভর্তি পরীক্ষা আগামী ৮ মার্চ

ডেন্টাল ভর্তি পরীক্ষা আগামী ৮ মার্চ

সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৮ মার্চ অনুষ্ঠিত হবে। রবিবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এর আগে এমবিবিএস/বিডিএস ভর্তি পরীক্ষা উপলক্ষে বিদ্যমান ভর্তি নীতিমালা হালনাগাদ এবং ভর্তি পরীক্ষার কর্মপরিকল্পনা চূড়ান্তকরণ বিষয়ে সভা অনুষ্ঠিত হয় মন্ত্রণালয়ে।   স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, গত ১০ বছরে এমবিবিএস ভর্তি পরীক্ষায় কোনো অনিয়ম বা দুর্নীতি হয়নি। এ বছরের পরীক্ষাতেও যাতে কোনো রকম অনিয়ম, অবহেলা না হয়, সে বিষয়ে সব রকম কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। এমবিবিএস ও ডেন্টাল ভর্তি পরীক্ষার এক মাস আগে থেকে, অর্থাৎ আগামী ৯ জানুয়ারি থেকে বন্ধ থাকবে সব মেডিকেল কোচিং। তিনি বলেন,:
আরও পড়ুন
রিজার্ভ ভালো আছে, দেশের অর্থনীতি ভালো আছে: পরিকল্পনামন্ত্রী

রিজার্ভ ভালো আছে, দেশের অর্থনীতি ভালো আছে: পরিকল্পনামন্ত্রী

রিজার্ভ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, রিজার্ভ ভালো আছে। দেশের অর্থনীতি ভালো রয়েছে। সর্বশেষ বিশ্বব্যাংকের রিপোর্টে সেটি প্রমাণ হয়েছে। রবিবার (২৪ ডিসেম্বর) সকালে সুনামগঞ্জের শিল্পকলা একাডেমিতে নির্বাচন কমিশনারের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। পরিকল্পনামন্ত্রী বলেন, ‘দেশের অর্থনীতি ভারত পাকিস্তানের চেয়ে ভালো আছে। বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে ওঠে এসেছে। দেশে রিজার্ভের কোনও সংকট নেই। রিজার্ভ বাড়বে কমবে এটা কোনও বিষয় না।’ তিনি বলেন, দেশের সব কিছু স্বাভাবিক আছে। কোথাও কোনো সমস্যা নেই। মাঠে কৃষক কাজ করছে, যানবাহন চলাচল করছে, কোথাও কোনো কাজ আটকে নেই। এরপরও নাশকতামূলক কোনো:
আরও পড়ুন
খাদ্য উৎপাদন-আমদানিতে শীর্ষ পর্যায়ে বাংলাদেশ

খাদ্য উৎপাদন-আমদানিতে শীর্ষ পর্যায়ে বাংলাদেশ

খাদ্যপণ্য উৎপাদন ও আমদানিতে শীর্ষ পর্যায়ে রয়েছে বাংলাদেশ। চাল উৎপাদনে টানা পাঁচ বছর বিশ্বে তৃতীয় স্থান ধরে রেখেছে। ২২টি খাদ্যপণ্য উৎপাদনে শীর্ষ দশে রয়েছে। কৃষকরা ফসল আবাদে বৈচিত্র্য আনায় নানা পণ্য উৎপাদন বেড়েছে। সম্প্রতি বিশ্ব খাদ্য ও কৃষিবিষয়ক পরিসংখ্যান বর্ষপঞ্জি-২০২৩-এ এসব তথ্য জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)।  দেশের মানুষের ভোগের সঙ্গে সমন্বয় রেখে বাড়ছে খাদ্যের চাহিদা। এ কারণে আমদানিনির্ভর পণ্যের চাহিদা বেড়ে গেছে। ২০২১ সালে বিশ্ববাজার থেকে এক কোটি ১৩ লাখ ৫১ হাজার টন খাদ্যপণ্য আমদানি করেছে বাংলাদেশ। এতে খাদ্য আমদানিতে বিশ্বে বাংলাদেশ তৃতীয় অবস্থানে রয়েছে। তবে খাদ্যপণ্য রপ্তানিতে অনেক পিছিয়ে বাংলাদেশ। আমদানিতে শীর্ষ পর্যায়ে থাকলেও উৎপাদন বৃদ্ধির:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.