খেলাধুলা

১০ বছর পর ফাইনালে লিভারপুল

১০ বছর পর ফাইনালে লিভারপুল

প্রথমার্ধে দুর্দান্ত খেলা লিভারপুলের সামনে কোণঠাসা হয়ে রইল ম্যানচেস্টার সিটি। দিতে হলো গোলরক্ষকের ভুলের মাশুলও। বিরতির পর প্রাণপণ চেষ্টা করেও লাভ হলো না পেপ গুয়ার্দিওলার দলের। রোমাঞ্চকর লড়াইয়ে জিতে এফএ কাপের ফাইনালে উঠল ইয়ুর্গেন ক্লপের দল। তাও ১০বছর পর। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে শনিবার (১৬ এপ্রিল) স্থানীয় সময় বিকেলে হওয়া সেমি-ফাইনালে ৩-২ গোলে জিতেছে লিভারপুল। ২০১২ সালের পর এই প্রথম এফএ কাপের ফাইনালে উঠল লিভারপুল। তাদের প্রতিপক্ষ ঠিক হবে আজ রবিবার। দ্বিতীয় সেমিফাইনালে ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হবে চেলসি। ১৪ মে একই সাথে ফাইনাল হবে।
আরও পড়ুন
বাংলাদেশের বিপক্ষে শ্রীলংকার দল ঘোষণা

বাংলাদেশের বিপক্ষে শ্রীলংকার দল ঘোষণা

বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা । তবে দলে চমক হিসেবে থাকছেন রোশান সিলভা ও ওশাধা ফার্নান্দো। শুক্রবার শ্রীলংকার ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেএক বিজ্ঞপ্তিতে দল ঘোষণার বিষয়টি নিশ্চিত করা করে। শ্রীলংকান স্কোয়াডে আছেন- কারুনারত্নে, ফার্নান্দো, নিসানকা, ধানাঞ্জায়া, ম্যাথউস, মিসারা, মেন্ডিস, রোশান, ডিকোয়ালা, চান্দিমাল, রমেস, চামিকা, রাজিথা, ভিসোয়া, আসিথা, মধুসানকা, শিরান, শিরাজ, প্রভিন, লাসিথ, লাকসান, জেফরি, লাকসিথা। প্রাথমিক স্কোয়াড থেকে ১৮ সদস্যের চূড়ান্ত স্কোয়াড নিয়ে বাংলাদেশ সফরে আসবে শ্রীলংকা। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট আগামী ১৫ মে চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। ২৩ মে ঢাকায় হবে দ্বিতীয় টেস্ট।
আরও পড়ুন
টি-টোয়েন্টিতে বর্ষসেরা টেন্ট্র বোল্ট

টি-টোয়েন্টিতে বর্ষসেরা টেন্ট্র বোল্ট

নিউজিল্যান্ডের বর্ষসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন টেন্ট্র বোল্ট। ২০২১ সালে বল হাতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দারুণ পারফরম্যান্স করায় তিনি এই পুরস্কার জিতেছেন। গত বছর জাতীয় দলের হয়ে ১৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে বোল্ট ২৩টি উইকেট শিকার করেন। টি-টোয়েন্টি বিশ্বকাপেও বল হাতে ৭ ম্যাচে ১৩ উইকেট তুলে নিয়ে দলকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। বছরজুড়ে এমন দারুণ ফর্মে থাকায় পুরস্কারটি নিজের করে নিয়েছেন এই বিশ্বসেরা পেসার।
আরও পড়ুন
শাহজাদপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন, সেক্রেটরি মানিক

শাহজাদপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন, সেক্রেটরি মানিক

ইমরান হোসাইন, সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শাখার পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে রতন বসাক সভাপতি ও মানিক সরকার সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছে। মঙ্গলবার ১২ এপ্রিল সকালে শাহজাদপুর রবীন্দ্র কাছারি বাড়ি অডিটরিয়মে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের শুরুতেই প্রথম ধাপে আলোচনা সভা অনুষ্ঠিত শ্রী বিনয় কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলাম, সাধারন সম্পাদক অ্যাড.শেখ আব্দুল হামিদ লাবলু,পৌর মেয়র মনির আক্তার খান তরুলোদী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক মুস্তাক আহমেদ প্রমুখ । অনুষ্ঠানের শুরুতেই:
আরও পড়ুন
২২০ রানে হারলো বাংলাদেশ

২২০ রানে হারলো বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ২২০ হারলো বাংলাদেশ। ২৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫৩ রানে অলআউট হয়ে যায় মুমিনুল বাহিনীরা। আজ সোমবার ডারবানের কিংসমেডে পঞ্চম দিনের খেলায় ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ১১ রানে ৩ উইকেট হারিয়ে চতুর্থ দিন শেষ করেছিল টাইগাররা। আজ পঞ্চম দিনে প্রোটিয়া বোলারদের সামনেই দাঁড়াতেই পারেনি টাইগারা। মাত্র দলীয় ৫৩ রানেই অলআউট হয় মুমিনুল হকের বাংলাদেশ।
আরও পড়ুন
৭ম বারের মতো বিশ্বকাপ জিতল অস্ট্রেলিয়ার মেয়েরা

৭ম বারের মতো বিশ্বকাপ জিতল অস্ট্রেলিয়ার মেয়েরা

আবারো আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের শিরোপা অস্ট্রেলিয়ার। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের ফাইনালে আজ ইংল্যান্ডকে ৭১ রানে হারায় তারা। পুরো টুর্নামেন্টে অজি নারীদের হারাতে পারেনি কেউই। নারীদের ওয়ানডে বিশ্বকাপে এটি তাদের সপ্তম শিরোপা। অস্ট্রেলিয়ার দেওয়া ৩৫৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ন্যাট স্কিভারের অপরাজিত ১৪৮ রানের কল্যাণে ২৮৫ রান পর্যন্ত যেতে ইংলিশরা সক্ষম হয় ।
আরও পড়ুন
জেনে নিন কে কার মুখোমুখি বিশ্বকাপের গ্রুপ পর্বে

জেনে নিন কে কার মুখোমুখি বিশ্বকাপের গ্রুপ পর্বে

অনুষ্ঠিত হয়ে গেল কাতার বিশ্বকাপের ড্র। ৩২ দলকে ভাগ করা হয়েছে আটটি গ্রুপে। সবচেয়ে কঠিন গ্রুপে পড়েছে চার বারের চ্যাম্পিয়ন জার্মানি। তাদের প্রতিপক্ষ একবারের চ্যাম্পিয়ন স্পেন। গ্রুপ এ- কাতার, নেদারল্যান্ডস, সেনেগাল,ইকুয়েডর। গ্রুপ বি- ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, ইরান, ওয়েলস/স্কটল্যান্ড/ইউক্রেন। গ্রুপ সি- আর্জেন্টিনা, মেক্সিকো, পোল্যান্ড, সৌদি আরব। গ্রুপ ডি- ফ্রান্স, ডেনমার্ক, তিউনিশিয়া, পেরু/অস্ট্রেলিয়া/ আরব আমিরাত। গ্রুপ ই- স্পেন, জার্মানি, জাপান, নিউজিল্যান্ড/ কোস্টারিকা। গ্রুপ এফ- বেলজিয়াম, ক্রোয়েশিয়া,মরোক্কো,কানাডা। গ্রুপ জি- ব্রাজিল,সুইজারল্যান্ড,সার্বিয়া,ক্যামেরুন। গ্রুপ এইচ- পর্তুগাল, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া,ঘানা।
আরও পড়ুন
রামগঞ্জ মদিনা ইসলামিয়া দাখিল মাদ্রাসায় উদযাপিত হয়নি স্বাধীনতা দিবস

রামগঞ্জ মদিনা ইসলামিয়া দাখিল মাদ্রাসায় উদযাপিত হয়নি স্বাধীনতা দিবস

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেনি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার করপাড়া নূরে মদিনা দাখিল মাদ্রাসা সুপার রহমত উল্ল্যাহ।এমনকি প্রতিষ্ঠানে দিবসটিতে জাতীয় পতাকা উত্তোলন করেনি তারা । মাদ্রাসা তালাবদ্ধ করে নিজের গ্রামের বাড়ি নোয়াখালীতে ছিলেন সুপার। এই ঘটনায় মুক্তিযোদ্ধাসহ উপজেলাব্যাপী ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। মাদ্রাসা সুপার রহমত উল্ল্যাহর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন উপজেলার মুক্তিযোদ্ধা সহ বিশিষ্টজনেরা। ২৯ মার্চ মঙ্গলবার সকাল ১০ টায় সরেজমিনে করপাড়া নূরে মদিনা ইসলামিয়া দাখিল মাদ্রাসায় গেলে প্রতিষ্ঠানটির সহকারি সুপার মোশারফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ২৫ মার্চ গণহত্যা দিবস ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে:
আরও পড়ুন
আজ আইপিএল মাতাবেন মুস্তাফিজ

আজ আইপিএল মাতাবেন মুস্তাফিজ

আজ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মাতাতে মাঠে নামছেন বাংলাদেশি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। এ বছর আইপিএলের পরিচিত ও পুরোনো মুখ সাকিব আল হাসান নেই। তাসকিন প্রস্তাব পেলেও বিসিবির ছাড়পত্র না থাকা সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন দেশের জার্সিতে দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলবেন বলে। ফলে কোটি টাকার এই আসরে এবার বাংলাদেশের হয়ে একমাত্র আইপিএলে আছেন মুস্তাফিজ। দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন বাঁহাতি এ পেসার।
আরও পড়ুন
দক্ষিন আফ্রিকার বিপক্ষে প্রথমবার সিরিজ জয় বাংলাদেশের

দক্ষিন আফ্রিকার বিপক্ষে প্রথমবার সিরিজ জয় বাংলাদেশের

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মতো ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের। এদিন সিরিজের তৃতীয় ম্যাচে দক্ষিন আফ্রিকার বিপক্ষে ৯ উইকেটের বিশাল জয় পায় তামিমের দল। এর আগে টস জিতে প্রথমে ব্যার্টিংয়ে নেমে টাইগারদের বোলিং তোপের মুখে মাত্র ১৫৪ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ দল ৯ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায়।
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.