ইমরান হোসাইন, সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শাখার পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে রতন বসাক সভাপতি ও মানিক সরকার সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছে।
মঙ্গলবার ১২ এপ্রিল সকালে শাহজাদপুর রবীন্দ্র কাছারি বাড়ি অডিটরিয়মে সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের শুরুতেই প্রথম ধাপে আলোচনা সভা অনুষ্ঠিত শ্রী বিনয় কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলাম, সাধারন সম্পাদক অ্যাড.শেখ আব্দুল হামিদ লাবলু,পৌর মেয়র মনির আক্তার খান তরুলোদী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক মুস্তাক আহমেদ প্রমুখ ।
অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। সম্মেলনের উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সন্তোষ কুমার কানু, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক শ্রী সঞ্জয় সাহা ।
আলোচনা সভা শেষে দ্বিতীয় ধাপে বিনয় কুমার পালের সভাপতিত্বে সম্মেলনে সভাপতি পদে রতন বসাক ও বলদেব সাহা এ দুইজন প্রতিদ্বন্দ্বী থাকায় ভোটের মাধ্যমে রতন বসাক বিজয়ী হন। উৎসবমূখর পরিবেশে সম্মেলন অনুষ্ঠিত হয় এবং সম্মেলনে উপস্থিত সনাতন ধর্মের সকলে আনন্দ মিছিল নিয়ে বাড়ি ফিরে যায়।
