নিউজিল্যান্ডের বর্ষসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন টেন্ট্র বোল্ট। ২০২১ সালে বল হাতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দারুণ পারফরম্যান্স করায় তিনি এই পুরস্কার জিতেছেন।
গত বছর জাতীয় দলের হয়ে ১৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে বোল্ট ২৩টি উইকেট শিকার করেন। টি-টোয়েন্টি বিশ্বকাপেও বল হাতে ৭ ম্যাচে ১৩ উইকেট তুলে নিয়ে দলকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। বছরজুড়ে এমন দারুণ ফর্মে থাকায় পুরস্কারটি নিজের করে নিয়েছেন এই বিশ্বসেরা পেসার।
