চরভদ্রাসনে আদর্শ হাই স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচন স্থগিত,আদালতে রিট

শেয়ার

সাজ্জাদ হোসাইন, ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুর জেলার চরভদ্রাসন আদর্শ হাই স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনে অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে প্রিজাইডিং অফিসারসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কোর্টে মামলা হওয়ায় নির্বাচন স্থগিত করেছে।

নির্বাচনী সকল প্রস্তুতি শেষে বুধবার ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ১২ই এপ্রিল কোট থেকে প্রিজাইডিং অফিসার মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে নির্বাচন স্থগিতের অর্ডার আসে। এ নিয়ে প্রার্থী এবং ভোটারদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।

জানা গেছে, ম্যানেজিং কমিটির সদস্য নির্বাচনের জন্য ২৯শে মার্চ মনোনয়নপত্র বিতরণ ও জমা করার দিন ধার্য করা হয়। ৩০শে মার্চ মনোনয়নপত্র বাছাই করা হয়। বাছাইকালে সাধারণ সংরক্ষিত অভিভাবক সদস্য পদপ্রার্থী মোছাঃ নারগিস আক্তার,হায়দার লস্কর ও শহিদুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

২ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে আরো বৈধ প্রার্থী মোঃ আব্দুল হাই, শহিদুল কাজী, আব্দুস সালাম চৌধুরী, মোজাফফর হোসেন মোল্লা, পুষ্প আক্তার, লক্ষ্মী দাস সরকার, মোহাম্মদ ইদ্রিস আলী, মনোনয়ন প্রত্যাহারের দরখাস্ত দেন তাদের দরখাস্ত গ্রহণ না করে নারগিস আক্তার হায়দার লস্কর শহিদুল ইসলামের স্বাক্ষর জাল করে তাদের মনোনয়ন প্রত্যাহার করা হয়। এ নিয়ে পদ প্রার্থী সিদ্দিক মোল্লা অবৈধ নির্বাচনকে স্থগিত করার আবেদন জানিয়ে ফরিদপুর কোর্টে একটি মামলা দায়ের করেন।

মামলার আর্জিতে উল্লেখ রযেছে প্রিজাইডিং অফিসারের যোগসাজশে বাতিলকৃত মনোনয়নপত্রকে বৈধ করা হযেছে। বৈধ প্রার্থী কে প্রত্যাহার দেখানো হয়েছে।এ ব্যাপারে প্রিজাইডিং অফিসারের সঙ্গে সাংবাদিকরা মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি মোবাইল বন্ধ পাওয়া যায় ।

প্রধান শিক্ষক জিকু কাজী বলেছেন, আদালত থেকে নির্বাচন সংক্রান্ত চিঠি আসায় প্রিজাইডিং অফিসার নির্বাচন স্থগিত করেছেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.