নরসিংদীতে ৮ মাসের শিশুকে হত্যার দায়ে বাবার যাবৎজীবন

শেয়ার

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে ৮ মাসের শিশু সন্তানকে গলাকেটে হত্যার দায়ে বাবাকে যাবৎজীবন কারাদন্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার (১২ই এপ্রিল) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামীমা পারভিন এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালে নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের বাখরনগর গ্রামের আপন মিয়ার সাথে বি-বাড়িয়া জেলার নবীনগর গ্রামের বড়াইল গ্রামের মোসাম্মত মারুফা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর তারা রায়পুরা উপজেলার মরজাল এলাকায় বসবাস শুরু করেন।

এর মধ্যে তাদের কোল জুড়ে মাহিন নামে একটি ছেলে সন্তান জন্ম নেয়। ওই সময় আপন মিয়া পার্শবর্তী আফরোজা বেগমের সাথে পরক্রিয়ায় জড়িয়ে পড়ে। এর পর থেকে প্রেমিকা আফরোজা ও আপন মিয়া তার স্ত্রী মারুফা ও সন্তানকে মেরে ফেলার হুমকি দিয়ে আসছিল।

২০১৭ সালের ২১ শে নভেম্বর সকালে শিশুর মা মারুফা রান্নাঘরে কাজ করছিল। ওই সময় পিতা আপন মিয়া তার ৮ মাসের শিশু সন্তানকে গলাকেটে হত্যা করে লাশ ফেলে রেখে পালিয়ে যায়। পরে বাড়ির লোকজন শিশুটিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

এ ঘটনায় শিশু মাহিনের মা বাদি হয়ে রায়পুরা থানায় হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তারের পর আপন মিয়া হত্যার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবান বন্ধী প্রদান করে। পরে উভয় পক্ষের কৌশুলির যুক্তিতর্ক ও প্রমানাদি দেখে আদালতের বিজ্ঞ বিচারক আপন মিয়াকে যাবৎজীবন কারাদন্ড প্রদান করেন।

এসময় মামলায় বাদি পক্ষের কৌশুলি ছিলেন এড.মো: মুনসুর আলী শিকদার। আসামী পক্ষে কৌশুলি ছিলেন এ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.