সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারীর

শেয়ার

ইমরান হোসাইন, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদে সিএনজির ধাক্কায় হাসিনা বেগম  (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে সিরাজগঞ্জ-মুলিবাড়ি আঞ্চলিক সড়কের সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বাঐতারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত হাসিনা বেগম সয়দাবাদ ইউনিয়নের বাঐতারা গ্রামের আব্দুল হালিমের স্ত্রী।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক রেজাউল করীম বলেন, দুপুরে হাসিনা বেগম বাঐতারা এলাকায় রাস্তা পারহচ্ছিলেন।

এসময় একটি সিএনজি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীরা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে এলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.